Monday, October 5

সর্বশেষ

জলাবদ্ধতায় মানুষের জীবন ও সম্পদ রক্ষায় মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রীর নির্দেশ
আবহাওয়া ও পরিবেশ, জাতীয়, সর্বশেষ

জলাবদ্ধতায় মানুষের জীবন ও সম্পদ রক্ষায় মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রীর নির্দেশ

|| আলোকিত দৈনিক ডেস্ক ||অতিবৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন ও সম্পদ রক্ষায় মাঠ প্রশাসনকে সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের সাথে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে ক্ষতিগ্রস্তদের দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন তিনি।রবিবার (১২ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভার্চুয়াল মাধ্যমে দেশের আট বিভাগের বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজি, ডিসি, এসপি এবং সিভিল সার্জনসহ মাঠ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় তিনি এ নির্দেশনা দেন। সভায় কর্মকর্তারা নিজ নিজ এলাকার জলাবদ্ধতা, ক্ষয়ক্ষতি, আশ্রয়কেন্দ্রের অবস্থা এবং ত্রাণ ও উদ্ধার কার্যক্রমের সার্বিক অগ্রগতি প্রধানমন্ত্রীকে অবহিত করেন।সভায় চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তারা জানান, সেখানে জলাবদ্ধতা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তবে সিলেট অঞ্চলে মনু নদের বাঁধ ক্...
বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে সরকারের প্রতি ইসলামী ঐক্য আন্দোলনের আহ্বান
আবহাওয়া ও পরিবেশ, রাজনীতি, সর্বশেষ

বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে সরকারের প্রতি ইসলামী ঐক্য আন্দোলনের আহ্বান

|| নিজস্ব প্রতিবেদক ||দেশে অতি বৃষ্টি ও ভারী বর্ষণের ফলে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির চরম অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানিয়েছেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া।আজ রবিবার (১২ জুলাই) সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, হঠাৎ বন্যায় দেশের বিস্তীর্ণ অঞ্চলের মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। এই আকস্মিক দুর্যোগ মোকাবিলায় এবং আর্তমানবতার সেবায় সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও সামর্থ্যবানদেরও এগিয়ে আসতে হবে।বিবৃতিতে ইসলামী ঐক্য আন্দোলনের আমীর বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের গৃহীত জনবান্ধব কৃচ্ছ্রসাধন নীতির প্রশংসা করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় ব্যয় সংকোচন ও কৃচ্ছ্রসাধন নীতি বাস্তবায়নে যে একাধিক সুনি...
বিশ্ব রোবোটিক্স প্রতিযোগিতায় ইউআইইউ রেসকিউ রোভার টিমের সাফল্য
বিজ্ঞান ও প্রযুক্তি, রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

বিশ্ব রোবোটিক্স প্রতিযোগিতায় ইউআইইউ রেসকিউ রোভার টিমের সাফল্য

|| নিজস্ব প্রতিবেদক ||বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ‘রোবোকাপ রেসকিউ লিগ ২০২৬’-এ প্রথমবার অংশগ্রহণ করেই গৌরবময় সাফল্য অর্জন করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) রেসকিউ রোভার টিম (ইউআরআরটি)। গত ২ থেকে ৬ জুলাই দক্ষিণ কোরিয়ার ইনচনে কোরিয়া অ্যাসোসিয়েশন অব এআই রোবট ইন্ডাস্ট্রি (কেএআর) এবং ইনচন টেকনোপার্কের (আইটিপি) যৌথ আয়োজনে এই আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।ইউআইইউর সেন্টার ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড রোবোটিক্সের (সিএআইআর) অধীনে পরিচালিত এই দলটির বৈশ্বিক অর্জন বাংলাদেশের রোবোটিক্স প্রযুক্তির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় অংশ নিয়ে ইউআইইউ রেসকিউ রোভার টিম একাধিক ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রেখেছে। বিশ্বব্যাপী অংশগ্রহণকারী নবাগত ৯টি দলের মধ্যে তারা ৩য় স্থান অর্জন করেছে। এছাড়া ট্র্যাকড রোবট ক্যাটাগরিতে ১১তম...
রংপুরের সিনিয়র সাংবাদিক তৌহিদুল ইসলাম বাবলার ইন্তেকাল
সর্বশেষ, সারাদেশ

রংপুরের সিনিয়র সাংবাদিক তৌহিদুল ইসলাম বাবলার ইন্তেকাল

|| নিজস্ব প্রতিবেদক ||সিনিয়র সাংবাদিক, রিপোর্টার্স ক্লাব রংপুরের কার্যনির্বাহী সদস্য এবং দৈনিক প্রথম খবর-এর নির্বাহী সম্পাদক তৌহিদুল ইসলাম বাবলা আর নেই। গতকাল শনিবার (১১ জুলাই) সকাল ৯টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর এই অকাল ও আকস্মিক মৃত্যুতে রংপুরের গণমাধ্যম অঙ্গনসহ বিভিন্ন মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল শনিবার বাদ এশা রংপুর নগরীর সেনপাড়া এলাকায় মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। কর্মজীবনে অত্যন্ত নিষ্ঠাবান ও সদালাপী এই সাংবাদিকের মৃত্যুতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করার পাশাপ...
ইসলামী বিপ্লবের লক্ষে কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে হবে: মুফতি মুহিব্বুল্লাহ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ইসলামী বিপ্লবের লক্ষে কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে হবে: মুফতি মুহিব্বুল্লাহ

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুফতি মাওলানা মুহিব্বুল্লাহ নাছির বলেন, বর্তমান সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায় মানুষের অধিকার রক্ষা এবং নৈতিক অবক্ষয় রোধে ইসলামী বিপ্লবের কোনো বিকল্প নেই। আর এই বৈপ্লবিক পরিবর্তনের লক্ষ্য অর্জনে ইসলামী বিপ্লবের মূল চেতনাকে হৃদয়ে ধারণ করে প্রতিটি কর্মীকে যোগ্য, দক্ষ ও আদর্শিক হিসেবে গড়ে তুলতে হবে। শুক্রবার (১০ জুলাই) সকাল ১১টায় রংপুর শহরে আয়োজিত জেলা শাখার এক গুরুত্বপূর্ণ দায়িত্বশীল বৈঠকে প্রধান মেহমানের বক্তব্যে তিনি এসব কথা বলেন।মুফতি মুহিব্বুল্লাহ নাছির কর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, একটি টেকসই ও আদর্শিক পরিবর্তনের জন্য আমাদের শুধু রাজনৈতিকভাবে সক্রিয় হলে চলবে না, বরং নিজেদের মনস্তাত্ত্বিক ও আত্মিক পরিশুদ্ধিও প্রয়োজন। রাসুলুল্লাহ (সা.)-এর বিপ্লবী আদর্শকে বুকে ধারণ করে ময়দানে চারিত্রিক দৃঢ়তা ও ন্যায় প্রতিষ্ঠার লড়াইয়...
গাইবান্ধায় ইসলামী ঐক্য আন্দোলনের রাতব্যাপী প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

গাইবান্ধায় ইসলামী ঐক্য আন্দোলনের রাতব্যাপী প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী সমাজ বিনির্মাণের প্রত্যয় নিয়ে গাইবান্ধায় ইসলামী ঐক্য আন্দোলনের রাতব্যাপী বিশেষ তা'লীম-তারবিয়াত ও শব-বেদারী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বাদ মাগরিব থেকে শুরু হয়ে রাতব্যাপী জেলা শাখার উদ্যোগে এ সাংগঠনিক প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে আন্দোলনের গাইবান্ধা জেলা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীরা অংশ নেন।প্রশিক্ষণ ক্যাম্পে কেন্দ্রীয় প্রশিক্ষক ও আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুফতি মাওলানা মুহিব্বুল্লাহ নাছির তাঁর বক্তব্যে বলেন, দ্বীন প্রতিষ্ঠার ইসলামী বিপ্লবী কাফেলাকে বেগবান করতে হলে কর্মীদের আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জন করা অপরিহার্য। রাত জেগে ইবাদত বা শব-বেদারীর মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক গভীর করতে হবে, যা ময়দানে বাতিল শক্তির বিরুদ্ধে লড়াইয়ের প্রধান হাতিয়ার। তিনি আরও বলেন, সমাজ থেকে অন্যায়, জুলুম ও অনাচার দূর করে একটি...
‘তাসাউফতত্ত্ব, সুফি সাইকলজি ও সুফি মেডিটেশন বিষয়ক কর্মশালা’ অনুষ্ঠিত
ধর্ম ও দর্শন, রাজধানী, সর্বশেষ

‘তাসাউফতত্ত্ব, সুফি সাইকলজি ও সুফি মেডিটেশন বিষয়ক কর্মশালা’ অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||রাজধানীতে ‘তাসাউফতত্ত্ব, সুফি সাইকলজি ও সুফি মেডিটেশন বিষয়ক দিনব্যাপী অভিজ্ঞতামূলক কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাজধানীর এশিয়া হোটেল অ্যান্ড রিসোর্টে সুফি সেন্টারের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় বক্তারা বলেন, মানুষের অন্তর্জগত পরিশুদ্ধ করতে এবং ব্যক্তি ও সমাজজীবনে ইতিবাচক পরিবর্তন আনয়নে আধ্যাত্মিক চর্চা অত্যন্ত জরুরি। মানবিক মূল্যবোধ ও অন্তর্গত শান্তির চর্চা ছাড়া একটি সুস্থ ও ভারসাম্যপূর্ণ সমাজ গঠন সম্ভব নয়।সুফি সেন্টারের পরিচালক ও বিশিষ্ট সুফি চিন্তক খাজা ওসমান ফারুকী খাজাজীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক চেয়ারম্যান ও ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে তিনি জ্ঞানচর্চা, আত্মসচেতনতা ও নৈতিক বিকাশের সমন্বয়ের মাধ্যমে একটি মানবিক, সুষম ও পরিপূর্ণ সমাজ গঠ...
মানিকগঞ্জে মাদক ও ধর্ষণ মামলার দুই আসামি গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে মাদক ও ধর্ষণ মামলার দুই আসামি গ্রেপ্তার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের দৌলতপুরে মাদক ও ধর্ষণ মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন- ১. মোঃ আঃ করিম (৪০)। সে দৌলতপুর উপজেলার বানিয়াঘোনা গ্রামের মৃত আঃ রাজ্জাকের ছেলে। তার বিরুদ্ধে মাদক মামলা রয়েছে। ২. সাদমান হোসেন (২৫)। সে একই উপজেলার চর মাস্তুল এলাকার মৃত শামসুল হকের ছেলে। সে একটি ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে পলাতক থাকা এসব আসামিদের গ্রেপ্তারে দৌলতপুর থানা পুলিশ বিশেষ তৎপর ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।দৌলতপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিস্তার রোধ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই অভ...
ইবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির নেতৃত্বে যারা
রাজনীতি, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির নেতৃত্বে যারা

|| এস এম রেদোয়ানুল হাসান | ইবি প্রতিনিধি ||দীর্ঘ ৫ বছরেরও অধিক সময় পর ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইংরেজি বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন পরিসংখ্যান বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের আনোয়ার পারভেজ এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের রাফিজ আহমেদ।‎‎বুধবার (৮ জুলাই) দুপুরে কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি, রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক, নাসির উদ্দীন নাসির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৩৯ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেওয়া হয়।তবে আহ্বায়ক, সিনি: যুগ্ম আহ্বায়ক এবং সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে উল্লেখ করে আগামী ত্রিশ (৩০) দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের জন্য নির্দেশনা দিয়েছে কেন্দ...
ইবি ঐক্যমঞ্চের আহ্বায়ক নাজমুল, সম্পাদক রিফাত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবি ঐক্যমঞ্চের আহ্বায়ক নাজমুল, সম্পাদক রিফাত

|| এস এম রেদোয়ানুল হাসান | ইবি প্রতিনিধি ||‎ইসলামী বিশ্ববিদ্যালয়র (ইবি) সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ে গঠিত ঐক্যমঞ্চ-এর নতুন কমিটি গঠিত হয়েছে৷ এতে আহ্বায়ক হিসেবে ‘কাম ফর রোড চাইল্ড’ এর সভাপতি নাজমুল হাসান ও সদস্য-সচিব হিসেবে ‘কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ’ এর সভাপতি নূর হোসেন আল রিফাত মনোনীত হয়েছেন৷‎‎রবিবার (৫ জুলাই) সংগঠনটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়৷ এই কমিটি ৬ মাসের জন্য অনুমোদিত হয়।‎‎নবনির্বাচিত সভাপতি নাজমুল হাসান বলেন, আমাকে আহ্বায়কের দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার জন্য ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সামাজিক ও সাংস্কৃতিক মঞ্চের আওতাভুক্ত সকল সংগঠনের প্রতিনিধিদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমি বিশ্বাস করি, দায়িত্ব একটি আমানত। আপনাদের সক্রিয় অংশগ্রহণ, সহযোগিতা ও পরামর্শে আমি ঐক্যমঞ্চের কার্যক্রম আরও গতিশীল ও বেগবান করার চেষ্টা করব। আমাদের প্রধান ...