Thursday, September 24

কৃষি

নাগেশ্বরীতে সার সংকট নিরসনে প্রশাসন-বিএনপির মতবিনিময়‎
কৃষি, বাণিজ্য ও অর্থনীতি, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে সার সংকট নিরসনে প্রশাসন-বিএনপির মতবিনিময়‎

গুজবে কান না দেওয়ার আহ্বান, কৃত্রিম সংকট ঠেকাতে নজরদারি জোরদারের সিদ্ধান্ত|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার সংকট নিয়ে কৃষকদের মধ্যে সৃষ্ট উদ্বেগ ও বিভ্রান্তি নিরসনে উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ ও উপজেলা বিএনপির যৌথ উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার সরবরাহ ও বিতরণ পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি প্রকৃত সংকট চিহ্নিত করে দ্রুত সমাধানের কর্মপন্থা নির্ধারণের ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে গুজবের কারণে যাতে কৃষকদের মধ্যে অযথা আতঙ্ক সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।‎‎বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন।‎‎সভায় উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার কবির, উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী...
ভূরুঙ্গামারীতে গভীর রাতে অভিযান: ৩২ বস্তা সার জব্দ, জরিমানা ৪ লাখ ৫ হাজার
অপরাধ, আইন ও আদালত, কৃষি, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

ভূরুঙ্গামারীতে গভীর রাতে অভিযান: ৩২ বস্তা সার জব্দ, জরিমানা ৪ লাখ ৫ হাজার

|| ​কুড়িগ্রাম প্রতিনিধি ||কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইটভাটায় অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুদের দায়ে মেসার্স খোকন ব্রিক্সের মালিকসহ দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অভিযান চালিয়ে মোট ৩২ বস্তা ইউরিয়া, ডিএপি ও এমওপি সার জব্দ করা হয়েছে।​মঙ্গলবার (১ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা কুড়ারপাড় এলাকায় এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃত দেবনাথের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।​উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রাতে গছিডাঙ্গা কুড়ারপাড় এলাকার মেসার্স খোকন ব্রিক্সের দুটি ঘরে তল্লাশি চালিয়ে ১৬ বস্তা ইউরিয়া ও ৭ বস্তা ডিএপি সার উদ্ধার করা হয়। কৃত্রিম সংকট তৈরির লক্ষ্যে ইটভাটার ঘরে সার মজুদের অপরাধে প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ শফিকুল ইসল...
সাটুরিয়ায় সার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা
অপরাধ, আইন ও আদালত, কৃষি, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

সাটুরিয়ায় সার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

|| সেলিম মোল্লা ​| নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ বাজারে সার ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে আক্কাছ আলী নামের এক সার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।​মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড প্রদান করেন।সাটুরিয়া ​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, হরগজ বাজারের সার ব্যবসায়ী আক্কাছ আলী সার ব্যবস্থাপনা আইনের ১২/১ ধারা লঙ্ঘন করায় ১২/৩ ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত হন। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন এবং তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা আদায় করা হয়।​অভিযান পরিচালনাকালে সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম, সংশ্লিষ্ট ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা এবং সাটুরিয়া থানা পুলিশের একটি দ...
নিরাপদ খাদ্য ও মজুতের স্বচ্ছতায় ‘জিরো টলারেন্স’: খাদ্যমন্ত্রী
কৃষি, জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

নিরাপদ খাদ্য ও মজুতের স্বচ্ছতায় ‘জিরো টলারেন্স’: খাদ্যমন্ত্রী

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করাকে সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তাঁর ভাষ্য, খাদ্য নিরাপদ না হলে জনস্বাস্থ্য বড় ধরনের ঝুঁকির মুখে পড়ে। তাই খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও বিতরণের প্রতিটি ধাপে জবাবদিহি নিশ্চিত করতে কাজ করছে মন্ত্রণালয়।শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টায় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া গিরিশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।সরকারি খাদ্যগুদামের তদারকি প্রসঙ্গে খাদ্যমন্ত্রী জানান, দেশের ৬৪ জেলার গুদাম পর্যায়ক্রমে পরিদর্শন করা হবে। মজুতের হিসাবের সঙ্গে বাস্তব চিত্রের কোনো গরমিল, খাদ্যশস্য আত্মসাৎ, সংরক্ষণে অনিয়ম বা দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়...
ভূরুঙ্গামারীতে সারের গোডাউনে হামলা, ৩৪০ বস্তা ইউরিয়া লুটের অভিযোগ
অপরাধ, আইন ও আদালত, কৃষি, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

ভূরুঙ্গামারীতে সারের গোডাউনে হামলা, ৩৪০ বস্তা ইউরিয়া লুটের অভিযোগ

​|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইউরিয়া সার বিতরণকে কেন্দ্র করে বিসিআইসি ডিলারের গোডাউনে হামলা, ভাঙচুর ও বিপুল পরিমাণ সার লুটের অভিযোগ উঠেছে। সার বিতরণ কার্যক্রম শুরুর আগেই উত্তেজিত কৃষকদের একটি দল গোডাউনে ভাঙচুর চালিয়ে প্রায় ৩৪০ বস্তা ইউরিয়া সার নিয়ে যায় বলে অভিযোগ করেছেন ডিলার।‎রবিবার (২৩ আগস্ট) সকাল ১১টা ২৫ মিনিটের দিকে উপজেলার ধলডাঙ্গা বাজারে এ ঘটনা ঘটে।‎স্থানীয় সূত্র ও অভিযোগে জানা গেছে, ধলডাঙ্গা বাজারের বিসিআইসি ডিলার মেসার্স শাহ আমানত ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. তাইফুর রহমান ওরফে মুকুল হাজীর মাধ্যমে ওই দিন ১৭ মেট্রিক টন, অর্থাৎ ৩৪০ বস্তা ইউরিয়া সার কৃষকদের মাঝে বিতরণের প্রস্তুতি চলছিল।‎বিতরণ কার্যক্রম শুরুর আগেই বরাদ্দের তুলনায় বেশি সংখ্যক কৃষক ডিলারের গোডাউনের সামনে জড়ো হন। এ সময় সার স্বল্পতা এবং ভবিষ্যতে সার পাওয়া য...
রংপুরে সার ও বীজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে ডিলারদের সাথে মতবিনিময় সভা
কৃষি, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

রংপুরে সার ও বীজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে ডিলারদের সাথে মতবিনিময় সভা

|| নিজস্ব প্রতিনিধি (রংপুর) ||রংপুরে জেলা সার ও বীজ মনিটরিং কমিটি এবং বিসিআইসি (BCIC) ও বিএডিসি (BADC) ডিলারদের সাথে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন।সভায় জেলার কৃষি উৎপাদন স্বাভাবিক রাখা এবং কৃষকদের কাছে পর্যাপ্ত সার ও বীজ নিরবচ্ছিন্নভাবে পৌঁছে দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় জেলা প্রশাসক ডিলারদের নির্দেশ দেন যেন কৃষকদের কাছে নির্ধারিত মূল্যে সার ও বীজ বিক্রি নিশ্চিত করা হয়। কোনো পর্যায়েই যেন কৃত্রিম সংকট তৈরি না হয় এবং কালোবাজারি রোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলেও তিনি সভায় সতর্ক করেন।ডিলাররা সভায় তাদের ব্যবসায়িক কার্যক্রম ও বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরেন। জেলা প্রশাসক ডিলারদের সততার সাথে এবং সরকারি নীত...
খুলনায় মাসব্যাপী বৃক্ষমেলার সমাপ্তি, চারা বিক্রিতে নতুন রেকর্ড
কৃষি, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

খুলনায় মাসব্যাপী বৃক্ষমেলার সমাপ্তি, চারা বিক্রিতে নতুন রেকর্ড

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||আজ মঙ্গলবার (১১ আগস্ট) শেষ হয়েছে খুলনা সার্কিট হাউস মাঠে আয়োজিত মাসব্যাপী বৃক্ষমেলা। শেষ দিনে এসে মেলায় চারা বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ৩ লাখ ৩৩ হাজার ৬৪০ টাকা। গত বছরের তুলনায় এবার বিক্রি বেড়েছে প্রায় দ্বিগুণ।মেলা নিয়ন্ত্রণ কক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, সুন্দরবন পশ্চিম বন বিভাগ ও খুলনা জেলা প্রশাসনের যৌথ ব্যবস্থাপনায় গত ১১ জুলাই শুরু হয় এ বৃক্ষমেলা। শুরু থেকেই মেলায় দেশি-বিদেশি বিভিন্ন জাতের ফলদ, বনজ ও ঔষধি গাছের চারার প্রতি ক্রেতাদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো।মেলার শেষ পর্যায়েও সেই আগ্রহে ভাটা পড়েনি। গত রবিবার একদিনেই ২ হাজার ৮২৩টি চারা বিক্রি হয়েছে। এসব চারার বিক্রয়মূল্য ছিল ৪ লাখ ১৮ হাজার ৫৯০ টাকা।মেলা শুরুর দিন থেকে সোমবার পর্যন্ত মোট ৭১ হাজার ৮০১টি চারা বিক্রি হয়েছে। এর বিপরীতে মোট লেনদেন হয়েছে ১ কোটি ৩ লাখ ৩৩ হাজার ৬৪০ টাকা।...
কাল থেকেই কাঁচামরিচ আমদানি শুরু: কৃষিমন্ত্রী
কৃষি, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

কাল থেকেই কাঁচামরিচ আমদানি শুরু: কৃষিমন্ত্রী

|| অর্থ ও বাণিজ্য ডেস্ক ||কাঁচামরিচের মূল্য স্থিতিশীল রাখতে আমদানির ওপর বিদ্যমান কর কমানোর পাশাপাশি আমদানির অনুমতি দেওয়া হয়েছে। আগামীকাল সোমবার থেকেই এই আমদানি কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।রবিবার (২ আগস্ট) রাজধানীর শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শনে গিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে কৃষিমন্ত্রী এ কথা জানান। তিনি আশা প্রকাশ করেন, আমদানি শুরু হলে আগামী দুই থেকে পাঁচ দিনের মধ্যে কাঁচামরিচের দাম সাধারণ মানুষের সহনীয় পর্যায়ে নেমে আসবে।বাজার পরিদর্শনকালে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম উপস্থিত ছিলেন। তাঁরা বাজারের ক্রেতা ও বিক্রেতাদের সাথে কথা বলে নিত্যপণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতির খোঁজখবর নেন।বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, "ভো...
নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকের মাঝে ভ্রাম্যমান সৌরসেচ ব্যবস্থা বিতরণ
কৃষি, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকের মাঝে ভ্রাম্যমান সৌরসেচ ব্যবস্থা বিতরণ

‎|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকের মাঝে ভ্রাম্যমান সৌরসেচ ব্যবস্থা (পঙ্খীরাজ) বিতরণ করা হয়েছে। রবিবার (২৬ জুলাই) বিকালে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির উদ্দ্যোগে কুড়িগ্রাম অঞ্চলের নাগেশ্বরী শাখায় প্রান্তিক কৃষক প্রতিবন্ধি মোঃ জামাল উদ্দিনকে ভ্রাম্যমান সৌরসেচ ব্যবস্থা (পঙ্খীরাজ) বিতরণ করা হয়।এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ আব্দুল্ল্যা হিল জামান। বিশেষ অতিথি ছিলেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের কুড়িগ্রাম অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) মোঃ শফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মোঃ রফিকুল ইসলাম, এলাকা ব্যবস্থাপক তাপস কিশোর দত্ত এবং হাকিমুল ইসলাম, কৃষি ও বীমা ইউনিটের সম্প্রাসারণ কর্মকতা ও আব্দুর রশিদ অত্র শাখা ব্যবস্থাপক (দাবি) সৈয়দ মাহমুদার রহমান প্রমুখ।ব্র্যাক সদস্য মোছাঃ আকলিমা বেগমের...
শিবালয়ে কৃষি বিভাগের ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ উদ্বোধন
কৃষি, সর্বশেষ, সারাদেশ

শিবালয়ে কৃষি বিভাগের ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ উদ্বোধন

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের শিবালয়ে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) প্রকল্পের আওতায় ‘পার্টনার কংগ্রেস ২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ জুলাই) শিবালয় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই পার্টনার প্রকল্পের কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।শিবালয় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিষা রানী কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— মানিকগঞ্জ জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক মোঃ শাহজাহান সিরাজ, শিবালয় উপজেলা কৃষি অফিসার রাজিয়া তরফদার এবং শিবালয় থানার অফিসার ইনচা...