বাহরাইনে মার্কিন বাহিনীর ড্রোন বহর ধ্বংসের দাবি ইরানের
|| আন্তর্জাতিক ডেস্ক ||ইরানি ভূখণ্ডে মার্কিন বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যের একাধিক দেশে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে ব্যাপক পাল্টা হামলা চালিয়েছে তেহরান। বাহরাইন, কুয়েত, কাতার, জর্ডান ও ওমানে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে এই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। আজ সোমবার (১৩ জুলাই) ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরনা ও দেশটির সামরিক বাহিনীর পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এক বিবৃতিতে দাবি করেছে, তাদের মহাকাশ বাহিনী বাহরাইনে মার্কিন ড্রোন বহর সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। এছাড়া মার্কিন বাহিনীর হেলিকপ্টার রক্ষণাবেক্ষণ স্থাপনা, পি-৮ আকাশযান রাখার হ্যাঙ্গার এবং একটি ড্রোন কমান্ড ও কন্ট্রোল সেন্টারে সফল আঘাত হানা হয়েছে। পাশাপাশি কুয়েতের আলি সালেম ও আহমদ আল-জাবের ঘাঁটিতে চালানো চতুর্থ পর্যায়ের হামলায় মার্কিন সার্ফ...










