Wednesday, October 28

জাতীয়

জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
জাতীয়, সর্বশেষ

জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

|| আলোকিত দৈনিক ডেস্ক ||বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের গভীর বন্ধুত্বকে অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও যৌথ সমৃদ্ধির চালিকাশক্তিতে রূপ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই লক্ষ্য অর্জনে জাপানি বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের বিপুল সুযোগ অনুসন্ধানের আহ্বান জানিয়েছেন তিনি।টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় ‘কান্তেই’-এ দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক শেষে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে মঙ্গলবার (২৭ অক্টোবর) এসব কথা বলেন প্রধানমন্ত্রী।সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও জাপানের অংশীদারত্ব কয়েক দশকের বন্ধুত্ব, আস্থা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে গড়ে উঠেছে। বর্তমানে এই সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার দারুণ সুযোগ এসেছে। বিশেষ করে জ্বালানি, তথ্যপ্রযুক্তি, রেলপথ, অবকাঠামো এবং গভীর সমুদ্...
চার দিনের সরকারি সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয়, সর্বশেষ

চার দিনের সরকারি সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

|| আলোকিত দৈনিক ডেস্ক ||জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে টোকিও পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় সোমবার (২৬ অক্টোবর) সকাল সোয়া ৯টায় টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এর আগে ঢাকা সময় রোববার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।২৬ থেকে ২৯ অক্টোবরের এই গুরুত্বপূর্ণ সফরে দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদার, বাণিজ্যিক সম্প্রসারণ, বিনিয়োগ আকর্ষণ এবং প্রযুক্তি হস্তান্তরের বিষয়গুলো গুরুত্ব পাবে। সফরে প্রধানমন্ত্রীর সাথে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ ১৫ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল রয়েছে। প্রতিনিধি দলে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বাংলাদেশ ব্যাংকের গভ...
মানিকগঞ্জে তিন সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী রিতা
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে তিন সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী রিতা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ সদর উপজেলায় প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয়ে তিনটি সড়কের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণকাজের উদ্বোধন করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।শনিবার (২৪ অক্টোবর) সকালে গড়পাড়া ইউনিয়ন পরিষদের সামনে সড়ক উন্নয়নকাজের ফলক উন্মোচনের মাধ্যমে তিনি এসব কাজের উদ্বোধন করেন।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় প্রকল্পগুলোর মধ্যে রয়েছে তরা থেকে গিলন্ড বাজার পর্যন্ত ১ হাজার ৭০০ মিটার এবং গড়পাড়া ইউনিয়ন পরিষদ থেকে চান্দহর বাজার পর্যন্ত ১ হাজার ৪৮০ মিটার সড়কে ইউনি ব্লক স্থাপন। এ ছাড়া গিলন্ড কেন্দ্রীয় জামে মসজিদ থেকে গিলন্ড ঈদগাহ মাঠ পর্যন্ত ১ হাজার মিটার সড়কের রক্ষণাবেক্ষণকাজ করা হবে।তিনটি সড়কের মোট দৈর্ঘ্য ৪ হাজার ১৮০ মিটার। এসব উন্নয়ন ও রক্ষণাবেক্ষণকাজের চুক্তিমূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা।উদ্বোধন অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী আফরোজা খা...
ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জাতীয়, রাজধানী, সর্বশেষ

ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

|| আলোকিত দৈনিক ডেস্ক ||রাজধানী ঢাকার ঐতিহাসিক ওসমানী উদ্যানে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ এবং আধুনিকায়ন করা উদ্যান প্রাঙ্গণ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় তিনি এই স্মৃতিস্তম্ভ ও আধুনিকায়িত উদ্যানের ফলক উন্মোচন করেন।প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে সার্বিক আধুনিকায়ন কাজ সম্পন্ন শেষে দীর্ঘদিন পর উদ্যানটি সাধারণ নগরবাসীর জন্য উন্মুক্ত করে দেওয়া হলো। পরিবেশবান্ধব ও আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই উদ্যানে জুলাই বিপ্লবের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভটি রাজধানীবাসীর অন্যতম আকর্ষণীয় স্থান হিসেবে গড়ে তোলা হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর ...
সমতার ভিত্তিতে বন্ধু রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করা হবে: প্রধানমন্ত্রী
জাতীয়, রাজধানী, সর্বশেষ

সমতার ভিত্তিতে বন্ধু রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করা হবে: প্রধানমন্ত্রী

|| আলোকিত দৈনিক ডেস্ক ||পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে বিশ্বের সব দেশের সঙ্গে বন্ধুত্ব আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে পরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতিতে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা সময়োপযোগী করতে এবং সেনাবাহিনীর আধুনিকীকরণে সরকার কাজ করছে বলেও জানান তিনি।রবিবার (১৮ অক্টোবর) সকালে সাভার সেনানিবাসে সেনাবাহিনীর সাতটি ইউনিটকে জাতীয় পতাকা (ন্যাশনাল স্ট্যান্ডার্ড) প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে সেনা পরিবারের সদস্য হিসেবে নিজের স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হিসেবে আজ সশস্ত্র বাহিনীর হাতে জাতীয় পতাকা তুলে দেওয়া হয়েছে, যেন সবাই নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন। পতাকার মান ও মর্যাদা অক্ষুণ্ণ রাখা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব উল্লেখ করে ত...
উত্তরায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, রাজধানী, সর্বশেষ

উত্তরায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক

|| নিজস্ব প্রতিবেদক ||বকেয়া বেতন প্রদান ও মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধকারী পোশাক শ্রমিকরা সড়ক ছেড়েছেন। ফলে ওই সড়কে যানবাহন চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে বেতন ভাতা বাড়ানোর দাবিতে উত্তরার আজমপুর এলাকায় মহাসড়কে অবস্থান নেন একাধিক তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এতে টঙ্গী স্টেশন রোড থেকে বিএনএস সেন্টার এবং খিলক্ষেত থেকে আজমপুর পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ফলে তীব্র ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা।পরবর্তীতে দুপুর ১২টার দিকে আন্দোলনরত শ্রমিকরা সড়ক থেকে সরে যান। বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. রেজাউল করিম জানান, দুপুর ১২টার দিকে আন্দো...
পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
আবহাওয়া ও পরিবেশ, জাতীয়, রাজধানী, সর্বশেষ

পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

|| আলোকিত দৈনিক ডেস্ক ||পরিবেশ ও বন রক্ষায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকারি কর্মকর্তাদের নির্ধারিত দায়িত্বের বাইরেও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশের পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার তাগিদ দেন তিনি।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রণালয়ের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও বাস্তবায়নবিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সভায় আগামী ছয় মাসের মধ্যে দেশের ‘মাদার ট্রি’ চিহ্নিত করে সংরক্ষণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পাশাপাশি সারা দেশে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী চারা রোপণের পর নিয়মিত পরিচর্যা ও পর্যবেক্ষণ নিশ্চিত করার নির্দেশনা দেন। তিনি বলেন, অন্যান্য মন্ত্রণালয় নির্ধারিত ল...
কৃষি খাত লাভজনক করতে সরকারকে প্রণোদনা দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির
কৃষি, জাতীয়, রাজধানী, সর্বশেষ

কৃষি খাত লাভজনক করতে সরকারকে প্রণোদনা দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

|| আলোকিত দৈনিক ডেস্ক ||কৃষি খাতকে লাভজনক করতে সরকারকে পর্যাপ্ত প্রণোদনা দেওয়ার পাশাপাশি কৃষকদের প্রত্যক্ষ সহায়তার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে বিশ্বব্যাংক ও আইএমএফের আপত্তি সত্ত্বেও কৃষিতে ভর্তুকি বজায় রাখার ওপর জোর দিয়েছেন তিনি।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) আয়োজিত কৃষি বিজ্ঞানীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।রাষ্ট্রপতি বলেন, যেসব খাতে ঘাটতি রয়েছে, গবেষণার মাধ্যমে সেগুলোর টেকসই সমাধান খুঁজে বের করা প্রয়োজন। দেশের কৃষকরা বর্তমানে ফসলের সঠিক দাম পান না, অথচ উৎপাদন মৌসুমে চড়া দামে বীজ ও অন্যান্য উপকরণ কিনতে বাধ্য হন। জীবনযাত্রার ব্যয় মেটাতে না পেরে অনেকেই কৃষি পেশা ছেড়ে দিচ্ছেন, যার ফলে মাঠে দিন দিন কৃষি শ্রমিকের সংকট দেখা দিচ্ছে। কৃষি এখন লাভজনক না হওয়ায় এতে গতি ফেরাতে সরকার...
সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী, দাফন জুরাইন কবরস্থানে
জাতীয়, রাজধানী, সর্বশেষ

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী, দাফন জুরাইন কবরস্থানে

|| আলোকিত দৈনিক ডেস্ক ||বিএনপির কেন্দ্রীয় নেতা ও ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত এই জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত এই জানাজায় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালসহ সংসদের ঊর্ধ্বতন কর্মকর্তা, শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা এবং মরহুমের সহযোদ্ধা ও অসংখ্য গুণগ্রাহী অংশ গ্রহণ করেন। জানাজার পূর্বে মরহুমের সংক্ষিপ্ত জীবন ও রাজনৈতিক অবদান স্মরণ করে বক্তব্য রাখা হয় এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, দুপুর ১টা ৩০ মিনিটে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মরহুমের পরবর্তী জানাজা অনুষ্ঠিত হবে...
প্রথম ধাপে ৮শ ইউপিতে ভোট আগামী ২১ জানুয়ারি, প্রভাব বিস্তারে প্রার্থিতা বাতিলের নির্দেশ
জাতীয়, সর্বশেষ

প্রথম ধাপে ৮শ ইউপিতে ভোট আগামী ২১ জানুয়ারি, প্রভাব বিস্তারে প্রার্থিতা বাতিলের নির্দেশ

|| আলোকিত দৈনিক ডেস্ক ||আগামী বছরের ২৭ মে-এর মধ্যে পাঁচ ধাপে দেশের প্রায় ৪ হাজার ৩০০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে প্রথম ধাপে আগামী ২০২৭ সালের ২১ জানুয়ারি প্রায় ৮০০টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।নির্বাচনে প্রভাব বিস্তার, পেশিশক্তির ব্যবহার ও যেকোনো বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা ঠেকাতে কমিশন অত্যন্ত কঠোর অবস্থান গ্রহণ করেছে। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ ও নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহর দেওয়া তথ্য অনুযায়ী, আইন ও আচরণবিধি লঙ্ঘন করলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জুডিশিয়াল ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের মাধ্যমে অপরাধীদের শাস্তি দেওয়া হবে এবং প্রয়োজনবোধে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে।ইসির ঘোষিত সময়সূচি অনুযায়ী, ২০২৭ সালের ২১ জানুয়ারি প্রথম ধাপ,...