Friday, August 28

অভিমত

নবম পে স্কেল বাস্তবায়ন: সরকারের অনিচ্ছা, নাকি অপারগতা?
অভিমত, শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সর্বশেষ

নবম পে স্কেল বাস্তবায়ন: সরকারের অনিচ্ছা, নাকি অপারগতা?

প্রফেসর ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকীসরকার সর্বশেষে ২০১৪-১৫ অর্থবছরে অষ্টম জাতীয় পে স্কেল ঘোষণা করেছিল। এরপর থেকে প্রায় এগারো বছর অতিবাহিত হয়ে গেছে। প্রতি পাঁচ বছর পর পর নতুন পে স্কেল ঘোষণার একটি অলিখিত রীতি প্রচলিত থাকলেও, তা দীর্ঘ দিন ধরে ব্যাহত হচ্ছে।এই ১১ বছরে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম এবং মুদ্রাস্ফীতি কতটা বৃদ্ধি পেয়েছে, তা আজ রিকশাচালক ও দিনমজুর থেকে শুরু করে সবারই জানা। ২০১৪-১৫ অর্থবছরের তুলনায় বর্তমানে বাজারে প্রতিটি পণ্যের দাম ১০ থেকে ৫০ গুণ বা তারও বেশি বৃদ্ধি পেয়েছে। এমনকি স্বর্ণের মূল্য এখন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার সম্পূর্ণ বাইরে চলে গেছে।সরকারি চাকরিজীবীদের অর্ধেকেরও বেশি বা সংখ্যাগরিষ্ঠ অংশই অবস্থান করছেন দশম থেকে বিংশতম গ্রেডে। বর্তমানে তাদের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত সূচনীয়। বাজারে নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রভাব সবার জন্য সমান—একটি নির্দিষ্ট পণ্...
​”বিপ্লবের অমলিন স্মৃতির নাম জুলাই”
অভিমত, শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

​”বিপ্লবের অমলিন স্মৃতির নাম জুলাই”

​অনুলিখন ও গ্রন্থনা: নওশীন শারমীলিশিক্ষার্থী, আল ফিকহ অ্যান্ড ল বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া​'জুলাই'—ক্যালেন্ডারের একটি সাধারণ মাস মাত্র। কিন্তু আমাদের স্মৃতি ও চেতনায় এটি শুধু একটি মাস নয়; এটি সাহস, প্রতিবাদ, আত্মত্যাগ এবং পরিবর্তনের আকাঙ্ক্ষার এক চিরন্তন প্রতীক। জুলাই আমাদের ফিরিয়ে দিয়েছে বাকস্বাধীনতা। বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা আন্দোলন ও গণঅভ্যুত্থানের সকল শহীদের প্রতি। আন্দোলনের সেই উত্তাল সময়ে বিপ্লবী বন্ধুদের সাথে স্বকণ্ঠে, সমস্বরে জানিয়েছি প্রতিবাদ। ইসলামী বিশ্ববিদ্যালয়ের তেমনি কয়েকজন বিপ্লবী বন্ধুর জুলাই বিপ্লবের অমলিন স্মৃতি নিচে তুলে ধরা হলো—​সাহস, ত্যাগ ও জয়ের স্মৃতি​রুবাইয়াশিক্ষার্থী, আল ফিকহ অ্যান্ড ল বিভাগ​২০২৪ সালের জুলাই আমার জীবনের এক অবিস্মরণীয় অধ্যায়। বৈষম্যবিরোধী আন্দোলনের একজন নারী শিক্ষার্থী হিসেবে আমি রাজপথে নেমেছিলাম। সহযোদ্ধাদের সঙ্গে ...
স্মৃতির পাতায় তালাবা: পর্ব-১০
অভিমত, শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সর্বশেষ

স্মৃতির পাতায় তালাবা: পর্ব-১০

অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়াআই আর টি এ প্রতিষ্ঠা:মাদ্রাসা আলিয়ার ছাত্র সংসদ নির্বাচনের পর জমিয়াতে তালাবায়ে আরাবিয়ার কেন্দ্রীয় অফিস মাদ্রাসায় আলিয়ার হলে থাকার সুযোগ ছিল না। জমিয়তে তলাবায়ে আরাবিয়ার জন্য একটি অফিস জরুরি ভিত্তিতে প্রয়োজন হয়ে পড়ে।ইসলামী রাজনীতি ও নেতৃত্বের দিন দিন যে অবস্থা পরিলক্ষিত হচ্ছিল, তাতে যোগ্য আলেমদেরকে নেতৃত্বে না আনলে ইসলামী রাজনীতি নেতৃত্ব শূন্য হয়ে যেতে পারে। এ চিন্তার প্রেক্ষিতে মওলানা মুহাম্মদ আবদুর রহীম (রহ.) এবং ব্যারিস্টার কোরবান আলী চিন্তা করলেন এর ধারাবাহিকতা রক্ষা করতে হলে একটি জেনারেশনকে বিশেষ করে মাদ্রাসায় শিক্ষায় অধ্যয়নরত ছাত্রদেরকে, যারা ভবিষ্যতে এদেশে ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিতে পারে। তাদের থেকে একটি অংশকে গঠনমূলক নেতৃত্বের যোগ্যতা অর্জন এর লক্ষ্যে প্রশিক্ষণ দিয়ে গড়ে তুলতে হবে। এই চিন্তা থেকে আই আর টি এ...
রাজনীতিবিদদের পরস্পর চরিত্র হনন দেশ ও জাতির জন্য চরম অবমাননাকর
অভিমত, সর্বশেষ

রাজনীতিবিদদের পরস্পর চরিত্র হনন দেশ ও জাতির জন্য চরম অবমাননাকর

|| ডা. আনোয়ার সাদাত ||অবস্হাদৃষ্টে মনে হচ্ছে, দেশে রাজনীতিবিদদের চরিত্র হননের এক প্রতিযোগিতা শুরু হয়েছে। যা এক প্রকার ব্যাধি হিসেবে দেখা দিয়েছে। এ অবস্থা দেশের রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতার জন্য চরম ক্ষতিকর।চরিত্র হনন বলতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো রাজনীতিবিদের বা কারোর মানসম্মান, খ্যাতি ও বিশ্বাসযোগ্যতাকে ক্ষুণ্ণ করার প্রয়াস ও প্রক্রিয়াকে বুঝায়। অনেক সময় কোনো সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই সংবাদমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম এবং কিছু স্বার্থান্বেষী মহল ব্যক্তিগত আক্রমণ ও কুৎসা রটনায় লিপ্ত হয়। এই সকল অপপ্রচারের প্রধান উদ্দেশ্য হলো সংশ্লিষ্ট ব্যক্তি বা রাজনীতিবিদকে সমাজের মধ্যে হেয় প্রতিপন্ন করা, তাকে দুর্নীতিগ্রস্ত হিসেবে চিহ্নিত করা।চরিত্র হননের ফলাফল অত্যন্ত সুদূরপ্রসারী এবং ভয়াবহ রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা সৃষ্টি হয়। সহিংসতা বৃদ্ধি পায় এবং জনজীবনে এক অনিশ্চয়তা সৃষ্টি হয়। যখন কোন...
স্মৃতির পাতায় তালাবা: পর্ব-৯
অভিমত, শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সর্বশেষ

স্মৃতির পাতায় তালাবা: পর্ব-৯

অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়ামাদ্রাসায় আলিয়া ঢাকায় তাফসির গ্রুপে ভর্তিজমিয়াতে তালাবায়ে আরাবিয়ার সিদ্ধান্তে ১৯৮১ সালে কামিল হাদিস পরীক্ষা দিয়ে ফেনী থেকে আমি ঢাকায় চলে আসি। ঢাকা আসার পরে কেন্দ্রীয় জমিয়তে তালাবার কাজের সাথে সম্পৃক্ত হই। এরমধ্যে ঢাকা আলিয়া মাদ্রাসায় তাফসির বিভাগে ভর্তি প্রক্রিয়া শেষ করি।মাদ্রাসা আলিয়ার ছাত্রাবাসের ৩৭০ নম্বর কক্ষে আমার সিট ছিল। সিদ্ধান্ত হলো তালাবায়ে আরাবিয়ার থেকে কিছু ছাত্রকে বিশেষজ্ঞ করে গড়ে তোলার। সে লক্ষ্যে আমাদের কয়েকজনকে নিয়ে একটি গ্রুপ করা হয়। মাদ্রাসা আলীয়ার 'হেড মাওলানা' মাওলানা ওবায়দুল হক সাহেবের সাথে আলোচনা করে সিদ্ধান্ত হয় যে উনার নিকট ছাত্ররা বিশেষ বিষয়ে শিক্ষা গ্রহণ করবেন। সিদ্ধান্ত অনুযায়ী মাদ্রাসায় আলিয়ার 'হেড মাওলানা' মাওলানা ওবায়দুল হক হুজুরের নিকট আমারা বিশেষ ক্লাসের শিক্ষা গ্রহণ শুরু করি...
স্মৃতির পাতায় তালাবা: পর্ব-৮
অভিমত, শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সর্বশেষ

স্মৃতির পাতায় তালাবা: পর্ব-৮

অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়াঢাকা আলিয়া মাদ্রাসার ময়দানে সম্মেলনে যোগদান১৯৮১ সালে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া ঢাকা আলিয়া মাদ্রাসার মাঠে দুই দিনব্যাপী একটি সম্মেলনের আয়োজন করে। সারাদেশ থেকে মাদ্রাসার ছাত্রদেরকে সম্মেলনে যোগদানের জন্য জমিয়াতে তালাবায়ে আরাবিয়ার পক্ষ থেকে আহবান করা হয়।ফেনী থেকে সম্মেলনে যোগদান করা ও সফলতার জন্য ফেনী জেলা জমিয়তে তালাবায়ে আরাবিয়ার পক্ষ থেকে একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়। যথা নিয়মে বিভিন্ন মাদ্রাসার সাথে যোগাযোগ করা হয়। সম্মেলনে যোগদানে ছাত্রদের আগ্রহ সৃষ্টির লক্ষ্যে তালাবায়ে আরাবিয়ার বিভিন্ন দাবি-দাওয়ার কথা ছাত্রদের নিকট উল্লেখ করা হয়। এ সম্মেলনে যোগদানের মাধ্যমে সরকারের নিকট আমাদের দাবি জানানো হবে। সম্মেলনে যোগদানের জন্য আমরা ছাত্রদের ব্যাপক উৎসাহ ও সাঁড়া পেলাম।এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো ...
‎মাদরাসা ছাত্রীদের ফুটবল খেলা: ইসলামী মূল্যবোধের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ?
অভিমত, শিক্ষাঙ্গন, সর্বশেষ

‎মাদরাসা ছাত্রীদের ফুটবল খেলা: ইসলামী মূল্যবোধের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ?

এস.এম.রেদোয়ানুল হাসান‎ইসলাম মানবজীবনের প্রতিটি ক্ষেত্রে শালীনতা, পর্দা ও তাকওয়াকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। নারী-পুরুষ উভয়ের জন্যই আল্লাহ তাআলা এমন বিধান দিয়েছেন, যা ব্যক্তি, পরিবার ও সমাজের পবিত্রতা রক্ষা করে। সাম্প্রতিক সময়ে মাদরাসা ছাত্রীদের নিয়ে ফুটবল দল গঠনের আলোচনা অনেকের মনে প্রশ্নের জন্ম দিয়েছে। একজন মুসলিম হিসেবে আমাদের উচিত বিষয়টি আবেগ নয়, বরং কুরআন ও সহিহ সুন্নাহর আলোকে বিবেচনা করা।‎আল্লাহ তাআলা বলেন, “আর মুমিন নারীদের বলে দিন, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে, লজ্জাস্থানের হেফাজত করে এবং তাদের সৌন্দর্য প্রকাশ না করে… তারা যেন তাদের ওড়না বক্ষদেশের ওপর টেনে দেয়।” (সূরা আন-নূর ২৪:৩১)। আবার আল্লাহ বলেন, “হে নবী! আপনি আপনার স্ত্রীগণ, কন্যাগণ ও মুমিন নারীদের বলে দিন, তারা যেন তাদের চাদরের অংশ নিজেদের ওপর টেনে দেয়। এতে তাদের সহজে চেনা যাবে এবং তারা উত্যক্ত হবে না।”...
মাদ্রাসায় ছাত্রীদের ফুটবল টিম গঠন: মাদ্রাসা শিক্ষা নিয়ে ষড়যন্ত্র নয়তো?
অভিমত, শিক্ষাঙ্গন, সর্বশেষ

মাদ্রাসায় ছাত্রীদের ফুটবল টিম গঠন: মাদ্রাসা শিক্ষা নিয়ে ষড়যন্ত্র নয়তো?

প্রফেসর ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকীসম্প্রতি মাদ্রাসা বোর্ডের রেজিস্টার প্রফেসর এস এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত (২১ জুলাই ২০২৬) একটি বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে—ষষ্ঠ শ্রেণি থেকে মাদ্রাসার ছাত্রদের পাশাপাশি ছাত্রীদেরও ফুটবল টিম গঠন করতে হবে। সিদ্ধান্তটি দেশের মুসলিম জনগণকে চরমভাবে বিক্ষুব্ধ করে তুলেছে।বাংলাদেশ একটি সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র; যার ৯১ শতাংশই পরম ধার্মিক। এই দেশের শিক্ষা, সংস্কৃতি ও ইসলামী তাহজিব-তামাদ্দুন চর্চার মূল ভিত্তি হলো মাদ্রাসা।ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী, ষষ্ঠ শ্রেণির একজন ছাত্রী অবশ্যই বালেগা। তাদের শারীরিক অবকাঠামো পঞ্চম শ্রেণি থেকেই বিকশিত হতে থাকে। অন্যদিকে ফুটবল একটি অত্যন্ত দৌড়ঝাঁপের খেলা। এমন খেলায় শারীরিক নানাবিধ অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালিত হওয়াই স্বাভাবিক, যা সম্পূর্ণভাবে ইসলামী পর্দার বিধানের পরিপন্থী। অভি...
স্মৃতির পাতায় তালাবা: পর্ব-৭
অভিমত, শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সর্বশেষ

স্মৃতির পাতায় তালাবা: পর্ব-৭

অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়াফেনী জেলা জমিয়তে তালাবায়ে আরাবিয়ার কাউন্সিল সম্মেলন ও সম্মেলন স্মারকসাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রতিবছর জেলা কমিটি কেন্দ্রীয় কমিটি গঠিত হয়। সে হিসেবে সারাদেশের সব জেলা কমিটির কাউন্সিল সম্মেলন করার নির্দেশ দেওয়া হয় কেন্দ্র থেকে। কেন্দ্রের নির্দেশ মোতাবেক ফেনী জেলা কাউন্সিল সম্মেলনের প্রস্তুতি গ্রহণ করা হয়। যতদূর মনে পড়ে সালটি ছিল ১৯৮১।ফেনী আলিয়া মাদ্রাসার পশ্চিম পাশে একটি পুকুর তার পশ্চিম পাশে ফেনী টাউন হল নামে একটি মিলনায়তন ছিল। এ হলটি আমাদের জন্য খুব সুবিধাজনক ছিল। আমরা সেখানে কাউন্সিল সম্মেলন করার জন্য প্রস্তুতি নিই। কাউন্সিল সম্মেলনকে সামনে রেখে একটি সম্মেলন প্রস্তুতি কমিটি ও স্মারক প্রকাশের ব্যবস্থা গ্রহণ করা হয়।সম্মেলন স্মারকের জন্য একটি কমিটি গঠন করে দেওয়া হয়। কমিটি শুভেচ্ছা বাণী, প্রবন্ধ ও বিভিন্ন লেখা সংগ্রহ কর...
স্মৃতির পাতায় তালাবা: পর্ব-৬
অভিমত, শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সর্বশেষ

স্মৃতির পাতায় তালাবা: পর্ব-৬

অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়াআমাদের কাজের উৎসাহের বাতিঘর ছিলেন। তখনকার সময়ের বিপ্লবী কণ্ঠস্বর, মাদ্রাসা ছাত্রদের আদর্শিক নেতা, জামিয়তে তালাবায়ে আরাবিয়ার কেন্দ্রীয় সভাপতি, আমার প্রিয় নেতা, যার প্রেরণায় আমরা কাজে উদ্বুদ্ধ হয়েছিলাম। তিনি হলেন অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন। কর্মজীবনে তিনি ঢাকায় একটি কলেজে অধ্যাপনা করতেন।তিনি এখন আর আমাদের মধ্যে নেই। আল্লাহ তাআলা তাঁকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। সাধারণ সম্পাদক ছিলেন এম এম সিরাজুল ইসলাম। কর্মজীবনের তিনি ইসলামী ফাউন্ডেশন-এর পরিচালক ছিলেন। তিনিও আমাদের মধ্যে নেই। আল্লাহ তাঁকেও জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আমি তখন ফেনী জেলার সভাপতি এবং কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক ছিলাম।বর্তমান সময়ের মত মোবাইল বা অনলাইনের কোনো ব্যবস্থাপনা ছিল না। কেন্দ্র থেকে কোনো সার্কুলার দিলে তা হাতে লিখে বা টাইপ করে ডাক...