Thursday, July 23

শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী)

স্মৃতির পাতায় তালাবা: পর্ব-৭
অভিমত, শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সর্বশেষ

স্মৃতির পাতায় তালাবা: পর্ব-৭

অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়াফেনী জেলা জমিয়তে তালাবায়ে আরাবিয়ার কাউন্সিল সম্মেলন ও সম্মেলন স্মারকসাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রতিবছর জেলা কমিটি কেন্দ্রীয় কমিটি গঠিত হয়। সে হিসেবে সারাদেশের সব জেলা কমিটির কাউন্সিল সম্মেলন করার নির্দেশ দেওয়া হয় কেন্দ্র থেকে। কেন্দ্রের নির্দেশ মোতাবেক ফেনী জেলা কাউন্সিল সম্মেলনের প্রস্তুতি গ্রহণ করা হয়। যতদূর মনে পড়ে সালটি ছিল ১৯৮১।ফেনী আলিয়া মাদ্রাসার পশ্চিম পাশে একটি পুকুর তার পশ্চিম পাশে ফেনী টাউন হল নামে একটি মিলনায়তন ছিল। এ হলটি আমাদের জন্য খুব সুবিধাজনক ছিল। আমরা সেখানে কাউন্সিল সম্মেলন করার জন্য প্রস্তুতি নিই। কাউন্সিল সম্মেলনকে সামনে রেখে একটি সম্মেলন প্রস্তুতি কমিটি ও স্মারক প্রকাশের ব্যবস্থা গ্রহণ করা হয়।সম্মেলন স্মারকের জন্য একটি কমিটি গঠন করে দেওয়া হয়। কমিটি শুভেচ্ছা বাণী, প্রবন্ধ ও বিভিন্ন লেখা সংগ্রহ কর...
স্মৃতির পাতায় তালাবা: পর্ব-৬
অভিমত, শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সর্বশেষ

স্মৃতির পাতায় তালাবা: পর্ব-৬

অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়াআমাদের কাজের উৎসাহের বাতিঘর ছিলেন। তখনকার সময়ের বিপ্লবী কণ্ঠস্বর, মাদ্রাসা ছাত্রদের আদর্শিক নেতা, জামিয়তে তালাবায়ে আরাবিয়ার কেন্দ্রীয় সভাপতি, আমার প্রিয় নেতা, যার প্রেরণায় আমরা কাজে উদ্বুদ্ধ হয়েছিলাম। তিনি হলেন অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন। কর্মজীবনে তিনি ঢাকায় একটি কলেজে অধ্যাপনা করতেন।তিনি এখন আর আমাদের মধ্যে নেই। আল্লাহ তাআলা তাঁকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। সাধারণ সম্পাদক ছিলেন এম এম সিরাজুল ইসলাম। কর্মজীবনের তিনি ইসলামী ফাউন্ডেশন-এর পরিচালক ছিলেন। তিনিও আমাদের মধ্যে নেই। আল্লাহ তাঁকেও জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আমি তখন ফেনী জেলার সভাপতি এবং কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক ছিলাম।বর্তমান সময়ের মত মোবাইল বা অনলাইনের কোনো ব্যবস্থাপনা ছিল না। কেন্দ্র থেকে কোনো সার্কুলার দিলে তা হাতে লিখে বা টাইপ করে ডাক...
স্মৃতির পাতায় তালাবা: পর্ব-৫
অভিমত, শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সর্বশেষ

স্মৃতির পাতায় তালাবা: পর্ব-৫

অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়াতালাবায়ে আরাবিয়ার জেলা অফিস প্রতিষ্ঠা:তালাবার নিজস্ব কোনো অফিস ছিল না। ফেনী আলিয়া মাদ্রাসার হোস্টেল থেকে তালাবার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা হতো। বিশেষ করে যিনি আজ আমাদের মধ্যে নেই তার সহযোগিতার কথা সবসময় মনে পড়ে। তিনি হলেন আইডিএল-এর ফেনী জেলা শাখার সেক্রেটারি মরহুম জনাব ফজলুর রহমান সাহেব।তিনি ছিলেন ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ। তাকে আমরা দেখেছি আইডিএল-এর সাপ্তাহিক জাহানে নাও পত্রিকা নিজ টাকা দিয়ে সংগ্রহ করে সেটি মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতে। তিনি আমাদেরকে সবসময় বিভিন্নভাবে পরামর্শ ও সহযোগিতা করতেন। তিনি তার একটি দোকানের একাংশে আমাদেরকে অফিস হিসেবে কাজ করার সুযোগ দিয়েছিলেন। পরবর্তী সময় আমাদের কার্যক্রম বৃদ্ধি পাওয়ায় তিনি ফেনী কুমিল্লা বাসস্ট্যান্ড সংলগ্ন তার নিজস্ব জায়গায় আমাদেরকে একটি অফিস করিয়ে দেন। আমর...
স্মৃতির পাতায় তালাবা: পর্ব-৪
অভিমত, শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সর্বশেষ

স্মৃতির পাতায় তালাবা: পর্ব-৪

অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়াত্রাণ তহবিল গঠন ও বিতরণ:ফেনী জেলায় ১৯৮১ সালের ১২ এপ্রিল একটি ভয়াবহ ঘূর্ণিঝড় ও টর্নেডো আঘাত হানে। সে টর্নেডো ও ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পুকুরের পানি, টিউবওয়েলের মাথা, একতলা বিল্ডিং এর ছাঁদ, টিন সেটের বাড়ির টিন, অনেক বড় বড় গাছ গাছালি, কে যেন ওঠিয়ে নিয়ে গিয়েছে। মানুষের ঘরবাড়ি পশু পাখি সব মেসাকার।প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন বিদেশে সফরে ছিলেন। এই সংবাদ পাওয়ার সাথে তিনি সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসেন, সাথে ছিলেন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়াকে বাসায় পাঠিয়ে দিয়ে তিনি বিমানবন্দর থেকে সরাসরি হেলিকপ্টারে করে ঘূর্ণিঝড় এলাকায় আসেন। তিনি স্বচক্ষে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি দেখলেন, মানুষকে সান্ত্বনা দিলেন, সহযোগিতাযর আশ্বাস দিলেন। বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সংগঠনসমূহ তাদের সাধ্য অনুযায়ী দূর্গত এলাকায় ত্রাণ বিতরণ শুরু...
স্মৃতির পাতায় তালাবা: পর্ব-৩
অভিমত, শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সর্বশেষ

স্মৃতির পাতায় তালাবা: পর্ব-৩

অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়াসংগঠন কায়েম:এখন আমাদের কাজ ফেনী জেলার আওতাধীন মাদ্রাসাসমূহে ক্রমান্বয়ে তালাবার কমিটি গঠন করতে হবে। সে লক্ষ্যে আমরা কাজ শুরু করলাম। কাজ করার একমাত্র হাতিয়ার হিসেবে বেছে নিলাম তালাবায়ে আরাবিয়ার ১৭ দফা সম্বলিত হ্যান্ড বিল।এ কাজে সহযোগিতার জন্য আমি পেয়েছিলাম এক ঝাঁক তরুণ উদ্দীপনাময় সংগী। তাদের ভালোবাসা, আন্তরিকতা, আনুগত্য, নেতৃত্বের নির্দেশনা মান্যকারী, যা কল্পনা করা যায় না। নেতৃত্ব, নিঃস্বার্থ কর্মীবাহিনী ও আনুগত্য একটি সংগঠনের জন্য অপরিহার্য অঙ্গ। যা আমি ছাত্রজীবনে পেয়েছিলাম।তাদের মধ্যে থেকে যাদের কথা স্মরণ আছে, তাদের কথা না বললেই নয়। বিশেষ করে আমার সময় সেক্রেটারির দায়িত্ব পালন করেছিল আমাদের এক ভাই একরামুল হক। তিনিই আজ আমাদের মধ্যে নেই। তিনি ইসলামী ঐক্য আন্দোলন চট্টগ্রামের দায়িত্বশীল ছিলেন। আল্লাহতালা তাকে জান্নাতবাসী ...
৬০০ মডেল স্কুলের পাশাপাশি প্রতিটি জেলায় মডেল মাদ্রাসা প্রতিষ্ঠিত হোক
অভিমত, শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), শিক্ষাঙ্গন, সর্বশেষ

৬০০ মডেল স্কুলের পাশাপাশি প্রতিটি জেলায় মডেল মাদ্রাসা প্রতিষ্ঠিত হোক

প্রফেসর ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকীমেধাবীদের সুশিক্ষার পরিবেশ প্রদানে 'সেন্টার অব এক্সিলেন্স' গড়ে তোলার লক্ষ্যে সরকারের সাম্প্রতিক উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয়। সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশের ৩০০টি সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০টি সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।প্রস্তাব অনুযায়ী, প্রতিটি আসনে ছেলেদের জন্য একটি এবং মেয়েদের জন্য একটি করে আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) নির্দেশনায় এই প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৬৮ হাজার ৪৪২ কোটি টাকা।আবাসিক শিক্ষার গুরুত্ব ও ক্যাডেট কলেজ মডেলবর্তমানে দেশে ৯টি বয়েজ এবং ৩টি গার্লস ক্যাডেট কলেজ রয়েছে, যার সবগুলোই সম্পূর্ণ আবাসিক। এই প্রতিষ্ঠানগুলোর পরীক্ষার ফলাফল বরাবরই শতভাগ সফল। প্রকৃতপক্ষে, মানসম্মত শিক্ষাদানের ক্ষেত্রে আবাসিক ব্যবস...
স্মৃতির পাতায় তালাবা: পর্ব-২
অভিমত, শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সর্বশেষ

স্মৃতির পাতায় তালাবা: পর্ব-২

অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়াফেনীর মাওলানা আব্দুস সাত্তার সাহেব, তিনি একসময় জামায়াতে ইসলামির অন্যতম সংগঠক ছিলেন। পরবর্তী সময়ে হযরত মওলানা মুহাম্মদ আব্দুর রহিম (রহ.)-এর সাথে আইডিএল-এর দায়িত্ব পালন করেন। তিনি আদর্শিকভাবে আমার আব্বার খুব পরিচিত ছিলেন। সেই সুবাদে তিনি সবসময় আমার খোঁজ খবর রাখতেন।মূলত তিনি ফেনী জেলা শাখায় তালাবার কার্যক্রম জোরদার করার ক্ষেত্রে অন্যতম ভূমিকা রাখেন। প্রতিনিয়ত তিনি আমাকে বিভিন্ন বিষয় পরামর্শ দিতেন। সংগঠনের কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে পরিকল্পনা তৈরিতে আমাকে সহযোগিতা করতেন।বিশেষ করে আমার মনে পড়ে, জেলা শাখার তালিম ও তারবিয়াত প্রোগ্রামের জন্য জোর দিতেন। তিনি আমাকে কোন একটা পরিকল্পনা দিয়ে এটা বাস্তবায়নের জন্য যদি ৫০০ টাকা লাগে তিনি হয়তো ৫০ বা ১০০ টাকা তার বাজারের টাকা থেকে দিয়ে দিতেন। এবং বাকি টাকা সংগ্রহের জন্য আইডিএল-এর কিছু দায...
স্মৃতির পাতায় তালাবা: পর্ব-১
অভিমত, শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সর্বশেষ

স্মৃতির পাতায় তালাবা: পর্ব-১

|| অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া ||সময় ১৯৭৫ সাল। দেশ স্বাধীন হওয়ার কয়েক বছরের মধ্যে দেশের শিক্ষা ব্যবস্থা এবং সামাজিক ব্যবস্থা খুবই খারাপ ছিল। আমি মহকুমা শহর ফেনী আলিয়া মাদ্রাসায় আলেম শ্রেণীতে ভর্তি হই। তখন জমিয়াতে তালাবা সম্পর্কে জানতে পারি। আমার নিকট কয়েকজন ছাত্র মাদ্রাসা ছাত্রদের যৌক্তিক কতগুলো দাবি এবং লক্ষ্য-উদ্দেশ্য উপস্থাপন করেন, তখনই আমি সংগঠনের সাথে জড়িত হই। কিছুদিনের মধ্যে আমার উপরে ফেনী জেলা (মহকুমা) জমিয়তে তালাবার সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।ঢাকা আলিয়া মাদ্রাসায় একটি তালিম ও তারবীয়তের প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। আমাকে সে প্রোগ্রামে আমন্ত্রণ করা হয়। যথাসময়ে আমি প্রোগ্রামে উপস্থিত হই। সে প্রোগ্রামে অনেক জ্ঞানীগুণী ও বিশেষজ্ঞ ব্যক্তিরা উপস্থিত হয়ে ছিলেন এবং আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন। এ প্রশিক্ষণে আমি যথেষ্ট উপকৃত হয়েছি।ফেরী আলিয়...
মুসলমানদের স্পেন বিজয় ও গৌরবময় আটশত বছর
শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ

মুসলমানদের স্পেন বিজয় ও গৌরবময় আটশত বছর

|| ডা. আনোয়ার সাদাত ||ইউরোপের দক্ষিণ-পশ্চিম প্রবেশদ্বার হিসেবে পরিচিত স্পেনে ৭১১ খ্রিস্টাব্দে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়। মুসলমানদের স্পেন বিজয় কখনোই একটা বৈদেশিক আক্রমণ কিংবা স্থানীয় অধিবাসীদের অধীনে আনার কোন প্রচেষ্টা ছিল না।মুসলমানগণ ৭১১ থেকে ১৪৯২ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় আটশ’ বছর স্পেন শাসন করেন। পবিত্র কুরআনের বাণী ও মহানবী হযরত মুহাম্মাদ (ছাঃ)-এর নির্দেশ তাদেরকে দেশ বিজয়ে উৎসাহ যোগায়।এই ঐতিহাসিক বিজয় ছিল এক অত্যাচারী সাম্রাজ্যের বিপক্ষে তাওহিদ পন্থিদের এক অভ্যুত্থান। মুসলিমরা এই অঞ্চলে বিশেষভাবে আমন্ত্রিত হয়েছিল অন্যায়-অত্যাচারের উৎপাটন এবং ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে, যা মুসলিমরা সম্ভব করেছিল স্থানীয় অধিবাসীদের সহায়তা নিয়েই। ন্যায় এবং নৈতিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করায় মুসলিমরা শত-সহস্র মানুষের মন জয় করেছিল, যারা পরবর্তীতে ইসলাম গ্রহণ করে।এখানে উল্লেখ্য যে, আইবেরিয়া...
শানিত কর তলোয়ার
শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সর্বশেষ

শানিত কর তলোয়ার

|| মোস্তাফিজুর রহমান ||কে আছো নবীন কে আছো প্রবীণগর্জে ওঠো আবার,ধরণী অরণ্য আগুনের লেলিহানেজনপদ পুড়ে ছারখার।লালসা নিবারণে ঝাঁপিয়ে পড়েহিংস্র হায়েনার দল,অবলা শিশু নারীর দেহচিবায় অস্থিমজ্জা হাড়।ক্ষমতার দাপটে উন্মাদ কর্মকাণ্ডেআঁদাড়ে পাঁদারে পড়ছে লাশ,শাসনের পালা বদলে রাতারাতিনির্বিঘ্নে দখলদারিত্বে মহাউৎসব।আইন প্রশাসন নীতিহীন বিচারকচাটুকার নির্লজ্জ দাস,ছিনিমিনি খেলে জনগণের ভাগ্যনিয়ে জ্ঞানপাপী কুলাঙ্গার।ফ্যাসিবাদের অবসানে দূরীভূত হয়নিবর্বরতার আয়নাঘর,ঘৃণ্য স্বার্থ চরিতার্থে নির্লিপ্তপদলেহী প্রজাতন্ত্রের কর্ণধর।নহে বিশ্রাম ওহে নওজোয়ানশানিত কর তলোয়ার,খতমে নবুওয়াত শাহাদাতের উম্মতশেরে খোদা আলী হায়দার।লহুতে লহুতে ভেসে যাকপবন ওহুদ পাহাড়,অবনী হোক পঙ্কিলতামুক্তনিষ্কলুষ নির্মল উজ্জ্বল।কলমে: মোস্তাফিজুর রহমান, ব্যাংকার, মানিকগঞ্জ।...