বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সোনাগাজীতে আল-আমিনের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি
|| বিশেষ প্রতিনিধি ||বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনীর সোনাগাজীতে বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে সোনাগাজী উপজেলা তাঁতীদলের সদস্য সচিব আব্দুল আল-আমিনের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।বিকেলে সোনাগাজী উপজেলা পরিষদের সামনে থেকে বর্ণাঢ্য র্যালিটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্ট প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। র্যালিতে তাঁতীদলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। ‘শুভ শুভ দিন, বিএনপির জন্মদিন’সহ নানা স্লোগান দেন তারা।র্যালি শেষে উপজেলা জিরো পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সোনাগাজী উপজেলা তাঁতীদলের সদস্য সচিব আব্দুল আল-আমিন বক্তব্য দেন।বক্তব্যে আব্দুল আল-আমিন বলেন, বিএনপি দেশের মানু...










