শনিবার, জুলাই ১১

ইবি ঐক্যমঞ্চের আহ্বায়ক নাজমুল, সম্পাদক রিফাত

|| এস এম রেদোয়ানুল হাসান | ইবি প্রতিনিধি ||

‎ইসলামী বিশ্ববিদ্যালয়র (ইবি) সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ে গঠিত ঐক্যমঞ্চ-এর নতুন কমিটি গঠিত হয়েছে৷ এতে আহ্বায়ক হিসেবে ‘কাম ফর রোড চাইল্ড’ এর সভাপতি নাজমুল হাসান ও সদস্য-সচিব হিসেবে ‘কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ’ এর সভাপতি নূর হোসেন আল রিফাত মনোনীত হয়েছেন৷

‎রবিবার (৫ জুলাই) সংগঠনটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়৷ এই কমিটি ৬ মাসের জন্য অনুমোদিত হয়।

‎নবনির্বাচিত সভাপতি নাজমুল হাসান বলেন, আমাকে আহ্বায়কের দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার জন্য ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সামাজিক ও সাংস্কৃতিক মঞ্চের আওতাভুক্ত সকল সংগঠনের প্রতিনিধিদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমি বিশ্বাস করি, দায়িত্ব একটি আমানত। আপনাদের সক্রিয় অংশগ্রহণ, সহযোগিতা ও পরামর্শে আমি ঐক্যমঞ্চের কার্যক্রম আরও গতিশীল ও বেগবান করার চেষ্টা করব। আমাদের প্রধান লক্ষ্য হবে সকল সংগঠনের মধ্যে সমন্বয়, ভ্রাতৃত্ব ও পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি করে ঐক্যমঞ্চকে আরও কার্যকরী করে তোলা।

নবনির্বাচিত সদস্য-সচিব নূর হোসেন আল রিফাত বলেন, নবগঠিত কমিটির সদস্য সচিব হিসেবে আমাকে দায়িত্ব দেওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই। এই দায়িত্বকে আমি পদ হিসেবে নয়, বরং একটি আমানত ও সেবার সুযোগ হিসেবে গ্রহণ করছি। সকলের পরামর্শ ও সহযোগিতায় ঐক্যমঞ্চের আওতাভুক্ত সকল সংগঠনকে সঙ্গে নিয়ে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও সমন্বয়ের ভিত্তিতে শিক্ষার্থীদের কল্যাণে কার্যকর ও ইতিবাচক উদ্যোগ গ্রহণের চেষ্টা করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *