Wednesday, October 28

সভ্যতা ও সংস্কৃতি

হবিগঞ্জে কথাকাব্য ফাউন্ডেশনের নজরুল বর্ষ পালিত ও বৃক্ষরোপণ
সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

হবিগঞ্জে কথাকাব্য ফাউন্ডেশনের নজরুল বর্ষ পালিত ও বৃক্ষরোপণ

|| নিজস্ব প্রতিনিধি ||জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে নজরুল বর্ষ ২০২৬-২৭ পালন এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘কথাকাব্য ফাউন্ডেশন’। গত ২২ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেলে সংগঠনটির হবিগঞ্জ শাখার উদ্যোগে জেলা সদরের দক্ষিণ চতুল গ্রামে এ কর্মসূচির আয়োজন করা হয়।কর্মসূচির প্রাক্কালে আলম গার্ডেন হাউসের ‘এ এইচ এম হাই কটেজে’ জাতীয় কবি নজরুল ইসলামের জীবন ও কর্মের ওপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন রনীর সভাপতিত্বে সভায় নজরুল বিষয়ক মূল প্রবন্ধ পাঠ করেন কথাকাব্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি কবি আমিন আল আসাদ। এতে প্রধান আলোচনায় অংশ নেন সংগঠনের কুয়েত প্রতিনিধি মোঃ হেলাল মিয়া।আলোচনা সভা শেষে চতুল গ্রামের ঐতিহ্যবাহী আলম পরিবারের প্রত্যক্ষ সহযোগিতায় এবং ‘আলম ফুড গার্ডেন’-এর সৌজন্যে আলম গার্ডেন হাউস, স্থানীয় ঈদগাহ,...
নাগেশ্বরীতে গুরুগৃহে লালনচর্চা‎‎
বিনোদন, সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে গুরুগৃহে লালনচর্চা‎‎

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎‎কুষ্টিয়ার ছেঁউড়িয়ার আখড়াবাড়ি লালনচর্চার ঐতিহ্যবাহী কেন্দ্র হলেও এখন সেই চর্চা হচ্ছে নাগেশ্বরীতে গুরুগৃহে। গানের কথার মধ্য দিয়ে তাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে লালনের মানবিক দর্শন, মানুষের প্রতি ভালোবাসা, সাম্য, অসাম্প্রদায়িকতা এবং আত্মঅনুসন্ধানের শিক্ষা। বেসরকারী সংস্থা মায়েরতরীর পরিচালনায় প্রতি শুক্র ও শনিবার উপজেলার কলেজ পাড়ায় শান্তনালয় গুরুগৃহে বসে এ আসর।‎সরেজমিন দেখা গেছে, কলেজ পাড়া শান্তনালয় গুরুগৃহে বসে গুরু পূর্ণ চন্দ্র ও রাজু আহমেদ, মায়ের তরীর পরিচালনায় বিনাবেতনে মন দিয়ে গান শিখছে ছিদরাতুল মুনতাহা মুন, সামিউল ইসলাম শানী, দিবা মনি সরকার, তন্ময় মোহন্ত তীর্থ, পূজা মনি রায়সহ বেশ কয়েকজন শিশু। তাদের কাছে লালনের গান শুধু গাওয়া নয়, বোঝারও বিষয়। লালনের গানের মাধ্যমে মানুষে মানুষে ভেদাভেদ না করার কথা শিখছে তারা। যেন এ গান হয়ে উঠেছে...
লালনের বাণীতে শিল্পকলা একাডেমিতে ১৩৬তম তিরোধান দিবস পালন
বিনোদন, রাজধানী, সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ

লালনের বাণীতে শিল্পকলা একাডেমিতে ১৩৬তম তিরোধান দিবস পালন

|| বিনোদন ও সংস্কৃতি ডেস্ক | আলোকিত দৈনিক ||জাত-ধর্ম-বর্ণের বিভেদ ভুলে সাম্য ও মানবতার বার্তা ছড়িয়ে দেওয়া বাউল সাধক ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবসে লালনসংগীত ও আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে এই স্মরনাষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের শুরুতে শিল্পকলা একাডেমির কণ্ঠশিল্পীরা সমবেত সংগীত পরিবেশন করেন। পরবর্তীতে লালনসংগীত পরিবেশন করেন দেশের বিশিষ্ট বাউল ও সংগীতশিল্পী কাঙ্গালিনী সুফিয়া, আলেয়া বেগম, লতিফ শাহ, নাসরিন সুলতানা বিউটি, সুমন রায়, কানিজ খন্দকার মিতু, বিমান চন্দ্র বিশ্বাস ও পাখি বাউলিয়ানা। এছাড়া জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) শিল্পীরাও লালনের ভাবগান পরিবেশন করেন। শিল্পীদের কণ্ঠে ‘মিলন হবে কত দিনে’, ‘আমি অপার হয়ে বসে আছি’, ‘ধন্য ধন্য বলি তারে’ সহ সাঁই...
চলছে নাগেশ্বরীতে নৌকা বাইচ প্রতিযোগিতা শেষ হবে কাল রবিবার‎‎
সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

চলছে নাগেশ্বরীতে নৌকা বাইচ প্রতিযোগিতা শেষ হবে কাল রবিবার‎‎

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎নাগেশ্বরীতে চলছে ঐতিহ্যবাহী লোকজ সংস্কৃতির জনপ্রিয় জলক্রীড়া নৌকা বাইচ প্রতিযোগিতা। ৫ অক্টোবর সোমবার উপজেলার নুনখাওয়ায় ব্রহ্মপুত্র নদে ১২ দলের অংশগ্রহনে ৭দিন ব্যাপী মাঝিদের সমবেত শক্তি, গতি ও একতাবদ্ধতার এ খেলা শুরু হয়। রবিবার ফাইনালে শেষ হবে এ আয়োজন।‎‎শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নৌকা বাইচ নামে এ জলক্রীড়ার আয়োজন করে নুনখাওয়া ইউনিয়ন বিএনপি। এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন। প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক জেলা বিএনপি সদস্য সচিব সোহেল হোসাইন কায়কোবাদ। বিষয় অথিতি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ এনামুল হক প্রধান,নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা ও নাগেশ্বরী উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোকলেছুর রহমান,সভাপতিত্ব করেন  আয়যোগ কমিটির সভাপতি ও ন...
নাগেশ্বরীতে শহীদ জিয়াউর রহমান নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন
সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে শহীদ জিয়াউর রহমান নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন

‎|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুন খাওয়া ইউনিয়নে। ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নৌকা বাইচ প্রতিযোগিতা’ নামে তিন দিনব্যাপী এ আয়োজনের শুভ উদ্বোধন করা হয়।‎সোমবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার নুনখাওয়া ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের তীরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন।‎অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা, নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক প্রধান, উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোকলেছুর র...
নাগেশ্বরীতে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরীতে 'নজরুল বর্ষ-২০২৬' উদযাপন উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (৪ অক্টোবর) বিকেলে নাগেশ্বরী উপজেলা পরিষদ হলরুমে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ (২৫) আসনের জাতীয় সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা, উপজেলা জামায়াতের আমীর আব্দুল মান্নান, সহকারী কমিশনার (ভূমি) এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার। এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিক্ষার্থীব...
মানিকগঞ্জের কালীগঙ্গা নদীতে জমে উঠেছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ
সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জের কালীগঙ্গা নদীতে জমে উঠেছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||ঐতিহ্যবাহী গ্রামীণ সংস্কৃতি ধরে রাখতে মানিকগঞ্জ জেলা বিএনপির আয়োজনে কালীগঙ্গা নদীর বেউথা ঘাট এলাকায় দিনব্যাপী জমজমাট নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে আয়োজিত এই প্রতিযোগিতায় কুড়িগ্রাম, টাঙ্গাইল, পাবনা ও মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে চার ক্যাটাগরির ২২টি সুসজ্জিত নৌকা এবং দুটি কলাগাছের ভেলা অংশ নেয়।বাইচে অংশগ্রহণকারী নৌকার মধ্যে ছিল খেল্লা-গয়ইটা, ঘাসি-ছিপা, ছান্দি ও পানসি নৌকা। কুড়িগ্রামের রৌমারী, টাঙ্গাইলের নাগরপুর ও পাবনার সাঁথিয়া উপজেলার পাশাপাশি মানিকগঞ্জের বিভিন্ন উপজেলার দলগুলো এতে অংশ নেয়। নদীর দুই পাড়ে সমবেত হওয়া লাখো দর্শকের আনন্দ-উল্লাস ও হাজার বছরের এই ঐতিহ্য দেখতে আসা মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। নদীর তীরজুড়ে বসেছিল ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা।প্রতিযোগিতা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বি...
বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মুসলিম নারী ফাতিমা আল-ফিহরি
সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ

বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মুসলিম নারী ফাতিমা আল-ফিহরি

|| নিজস্ব প্রতিবেদক ||ইতিহাসের পাতায় এক অনন্য গৌরবোজ্জ্বল নাম ফাতিমা আল-ফিহরি। তিনি কেবল একজন দানশীল ও বিদুষী মুসলিম নারীই ছিলেন না, বরং বিশ্বের প্রথম ডিগ্রি প্রদানকারী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার গৌরবও তাঁর। ৮৫৯ খ্রিস্টাব্দে মরক্কোর ফেজ শহরে তিনি প্রতিষ্ঠা করেছিলেন ঐতিহাসিক ‘আল-কারাউইয়িন’ বিশ্ববিদ্যালয়, যা সাড়ে ১১শ বছরেরও বেশি সময় ধরে আজও নিরবচ্ছিন্নভাবে জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছে। ইউনেস্কো স্বীকৃত এই বিশ্ব ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি মধ্যযুগে বিশ্ব মেধা চর্চার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করে।কারাউইন ইউনিভার্সিটিনবম শতাব্দীর গোড়ার দিকে পরম ধার্মিক শাসক দ্বিতীয় ইদ্রিসের শাসনামলে ফাতিমা তাঁর পরিবারের সঙ্গে তিউনিসিয়ার কাইরাওয়ান থেকে মরক্কোর ফেজে পাড়ি জমান। সেখানে তাঁর পিতা মোহাম্মদ বিন আবদুল্লাহ আল-ফিহরি একজন সফল ব্যবসায়ী হয়ে ওঠেন। পরবর্তীতে অল্প সময়ের ব্যব...
‎হরিরামপুরে ইছামতি নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত
ইতিহাস ও ঐতিহ্য, সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

‎হরিরামপুরে ইছামতি নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||‎মানিকগঞ্জের হরিরামপুরে ইছামতি নদীতে কাঞ্চনপুর ও বাল্লা ইউনিয়নের এলাকাবাসীর আয়োজনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।‎শনিবার (‎৫ সেপ্টেম্বর) বিকাল তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত এ নৌকা বাইচ প্রতিযোগিতায় সাতটি নৌকা অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী নৌকাগুলোর মধ্যে হল, ঘিওর উপজেলার নকিববাড়ি, দিয়াইলের ভাই ভাই এন্টারপ্রাইজ, সোনারচান-২, গায়ান বাড়ি, গায়ান তরী, হাজারি তরীসহ অন্যান্যরা অংশ নেয়।‎উপজেলার কাঞ্চনপুর ইউনিয়ন কুশিয়ারচর এলাকা থেকে বাল্লা ইউনিয়নের খেরুপাড়া ঘাট পর্যন্ত প্রায় এক কিলোমিটার অধিক দৈর্ঘ্যের বাইচের সীমানা নির্ধারণ করা হয়। বাইচে প্রত্যন্ত গ্রামের ছোট বড় ৭টি ঘাসি ও খেল্লা নৌকা অংশ নেয়। প্রায় এক যুগ পর এই এলাকায় নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।‎বিভিন্ন বয়সের নারী পুরুষ নদীর দুই পাড়ে দাঁড়িয়ে এই গ্রাম বাংলার ঐতিহ্য নৌ...
নাগেশ্বরীতে বছরব্যাপী নজরুল বর্ষ পালন কর্মসূচির উদ্বোধন
সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে বছরব্যাপী নজরুল বর্ষ পালন কর্মসূচির উদ্বোধন

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||সারাদেশের ন্যায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ পালন কর্মসূচি শুরু হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় শোভাযাত্রা, আলোচনা সভা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বদরুজ্জামান রিশাদ ও উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুল ইসলাম, আরডিও গোলাম মোস্তফা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কানিজ আক্তারসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের...