Tuesday, October 13

শিক্ষাঙ্গন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি জার্নালের মোড়ক উন্মোচন
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি জার্নালের মোড়ক উন্মোচন

|| নিজস্ব প্রতিবেদক | ঢাকা ||প্রেসিডেন্সি ইউনিভার্সিটির গবেষণা, জ্ঞানচর্চা ও একাডেমিক প্রকাশনা কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে ‘প্রেসিডেন্সি ইউনিভার্সিটি জার্নাল’-এর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়েছে। গত রবিবার (১১ অক্টোবর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে জার্নালটির শুভ উন্মোচন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল মান্নান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ারুল কবির, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. মীর মোহাম্মদ আজাদ, স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক আবুল কালাম, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ জাহেদুর রহমান, রেজিস্ট্রার মোহাম্মদ সাকির হোসেন এবং আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান...
অভাবকে জয় করে বিসিএস ক্যাডার রায়গঞ্জের রনি
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

অভাবকে জয় করে বিসিএস ক্যাডার রায়গঞ্জের রনি

|| ডঃ মোঃ গোলাম মোস্তফা | রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||অভাব-অনটনের সংসারে দিনমজুর বাবার সন্তান হয়েও অদম্য ইচ্ছা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের কাজীপুর গ্রামের মোঃ রনি আহমেদ রাসেল। ৪৭তম বিসিএস পরীক্ষার ফলাফলে তিনি প্রশাসন ক্যাডারে ১০৭তম মেধাক্রমে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।রনির বাবা ফজলুল হক একজন দিনমজুর। মা আজমিয়ারা বেগমও নানা প্রতিকূলতার মধ্যে সন্তানদের লালন-পালন করেছেন। পরিবারের সীমিত সামর্থ্যের কারণে পড়াশোনার পথ সহজ ছিল না। তবে বাবা-মায়ের অনুপ্রেরণা ও নিজের অধ্যবসায়ের গুণে শিক্ষা জীবনে একের পর এক সাফল্য অর্জন করেন তিনি।রনি ২০১৫ সালে ঝাপড়া কাজীপুর আবদুল মান্নান উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি এবং ২০১৭ সালে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববি...
ইসলামী বিশ্ববিদ্যালয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

|| ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ||কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ভাইস চ্যান্সেলরসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের শীর্ষ কর্তাব্যক্তিদের সঙ্গে ‘ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন’-এর এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সভায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধির পদক্ষেপ, প্রাতিষ্ঠানিক ঐতিহ্য রক্ষা এবং ক্যাম্পাসের বিভিন্ন সমস্যা সমাধানে প্রাক্তন শিক্ষার্থীদের অভিজ্ঞতা ও সহযোগিতা কীভাবে কাজে লাগানো যায়—সেসব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন, ট্রেজারার অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপ...
রূপগঞ্জের কালাদী কামিল মাদরাসায় শিক্ষার গুণগত মানোন্নয়নে আলোচনা সভা অনুষ্ঠিত
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

রূপগঞ্জের কালাদী কামিল মাদরাসায় শিক্ষার গুণগত মানোন্নয়নে আলোচনা সভা অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||মাদরাসা শিক্ষার গুণগত মানোন্নয়ন, আধুনিকায়ন এবং শিক্ষার সার্বিক পরিবেশ উন্নয়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভায় অবস্থিত কালাদী শাহাজউদ্দীন জামেয়া-ই-ইসলামিয়া কামিল (এম.এ) মাদরাসায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) মাদরাসা প্রাঙ্গণে ‘মাদরাসা শিক্ষার গুণগত মানোন্নয়ন’ শীর্ষক এই সভার আয়োজন করা হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী।মাদরাসার অধ্যক্ষ মুফতী মো. মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউআইটিএসের আইন অনুষদের ডিন ও অত্র মাদরাসা গভর্নিং বডির সভাপতি অধ্যাপক এডভোকেট মো. আবদুল মান্নান ভূঁইয়া।আ...
লিডিং ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজের মাস্টার্স ফাইনাল ভাইভা ও রিপোর্ট জমা
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

লিডিং ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজের মাস্টার্স ফাইনাল ভাইভা ও রিপোর্ট জমা

|| নিজস্ব প্রতিবেদক ||সিলেটের লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্স ফাইনালের রিসার্চ প্রজেক্ট রিপোর্ট সাবমিশন ও ফাইনাল ভাইভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অফিস কক্ষে এই ভাইভা অনুষ্ঠিত হয়।উক্ত ভাইভা বোর্ডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন। ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ জিয়াউর রহমানের সভাপতিত্বে বোর্ডে সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফজলে এলাহী মামুন, সহকারী অধ্যাপক ড. মো. তোতিউর রহমান এবং প্রভাষক মামুনুর রশীদ। এছাড়াও বিশেষজ্ঞ সদস্য হিসেবে ইসলামী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা জনাব আব্দুল হাফিজ উপস্থিত ছিলেন।ভাইভায় শিক্ষার্থীরা ‘সুদভিত্তিক ক্ষুদ্রঋণের বিকল্প হিসেব...
তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের সবক ও নবীন বরণ অনুষ্ঠিত
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের সবক ও নবীন বরণ অনুষ্ঠিত

|| মির্জা নাদিম ||আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসার ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের সবক প্রদান ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৮ অক্টোবর) মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মাদ ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাফির এডুকেশন ইনস্টিটিউশন, লন্ডনের প্রতিষ্ঠাতা, প্রিন্সিপাল ও চেয়ারম্যান শাইখ ড. আবুল কালাম আজাদ। তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আব্দুল্লাহ আল মামুনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি নবীন শিক্ষার্থীদের সূরা আন-নিসার প্রথম আয়াত তিলাওয়াতের মাধ্যমে সবক প্রদান করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের তাকওয়া অর্জন, নৈতিক চরিত্র গঠন এবং ইসলামী আদর্শ অনুসরণ করে জ্ঞানার্জনের ওপর গুরুত্বারোপ করেন।প্...
গাজায় সংহতি জানিয়ে ইবি শিক্ষার্থীদের ২৬ কিলোমিটার ম্যারাথন
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

গাজায় সংহতি জানিয়ে ইবি শিক্ষার্থীদের ২৬ কিলোমিটার ম্যারাথন

|| ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ||তুফানুল আকসার তিন বছর পূর্তি উপলক্ষে গাজাসহ বিশ্বের নির্যাতিত মুসলিম জনগোষ্ঠীর প্রতি সংহতি জানিয়ে কুষ্টিয়া হরিপুর ব্রিজ থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় পর্যন্ত ২৬ কিলোমিটার দীর্ঘ ম্যারাথন দৌড় সম্পন্ন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী।গত ৭ অক্টোবর ‘Steps of Solidarity’ শিরোনামের এই আয়োজনের উদ্যোগ নেন বিশ্ববিদ্যালয়ের দা'ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরিয়া মাহমুদ (বাড়ি বগুড়া) ও আহমাদ জামিল (বাড়ি পটুয়াখালী)।নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, এদিন সকাল সাড়ে ছয়টায় কুষ্টিয়া হরিপুর ব্রিজ থেকে ম্যারাথন শুরু হয়ে বিভিন্ন পথ অতিক্রম করে সকাল পৌনে এগারোটায় ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে পৌঁছায়। চার ঘণ্টা ১৫ মিনিট ব্যাপ্তির এই ম্যারাথনে পথে দুইবার বিরতি নেওয়া হয়—যার প্রথমটি বালিয়াপাড়া বাজারে পানি পানের জন্য এবং দ...
“ইউআইটিএস” বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়া’ শীর্ষক বিশেষ ল’লেকচার অনুষ্ঠিত
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

“ইউআইটিএস” বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়া’ শীর্ষক বিশেষ ল’লেকচার অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর আইন অনুষদের উদ্যোগে 'বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়া' (Understanding the Law-Making Process in Bangladesh) শীর্ষক একটি বিশেষ ল'লেকচার (Law Lecture) অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে অনুষ্ঠানের আয়োজন করা হয়।ইউআইটিএস-এর আইন উপদেষ্টা, আইন অনুষদের ডিন ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিজ্ঞ আইনজীবী অধ্যাপক মো. আব্দুল মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া। অনুষ্ঠানে কি-নোট স্পিকার (মূল বক্তা) হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের প্রাক্তন ডিন এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ...
ড্যাফোডিল ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইন্টারন্যাশনাল এআই বিল্ডার্স কংগ্রেস ২০২৬’
শিক্ষাঙ্গন, সর্বশেষ

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইন্টারন্যাশনাল এআই বিল্ডার্স কংগ্রেস ২০২৬’

|| নিজস্ব প্রতিবেদক ||"যেখানে বিশ্বের এআই বিল্ডাররা তৈরি করে আগামীর প্রযুক্তি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘ইন্টারন্যাশনাল এআই বিল্ডার্স কংগ্রেস ২০২৬’। ক্লাউডক্যাম্প বাংলাদেশের আয়োজনে এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সহযোগিতায় আগামী ২৬ ডিসেম্বর ঢাকার সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইউনিভার্সিটির সবুজ ক্যাম্পাসে এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্পূর্ণ বিনামূল্যে ও সবার জন্য উন্মুক্ত এই ইভেন্টের রেজিস্ট্রেশন ইতোমধ্যে শুরু হয়েছে।বুধবার (৭ অক্টোবর) ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের গ্রীন গার্ডেনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে লিখিত বক্তব্য পাঠ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আর কবির। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ক্লাউডক্যাম্প বাংলাদেশের সভাপতি মোহাম্মদ মাহাদী উ...
আবরার ফাহাদের ৭ম মৃত্যুবার্ষিকীতে ইবি তালাবার কবর জিয়ারত ও দোয়া
রাজনীতি, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

আবরার ফাহাদের ৭ম মৃত্যুবার্ষিকীতে ইবি তালাবার কবর জিয়ারত ও দোয়া

|| ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ||ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর, দেশের সার্বভৌমত্ব ও ন্যায্য অধিকারের পক্ষে সোচ্চার শহীদ আবরার ফাহাদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে তাঁর কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার নেতৃবৃন্দ। বুধবার (৭ অক্টোবর) শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার কেন্দ্রীয় সভাপতি মো. মাহমুদুল হাসান, সংগঠনের ইবি শাখার সভাপতি এস এম শামীম, সহ-সভাপতি জাহিদুল ইসলাম, শাকিল আহমেদ ও হাফেজ আবদুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।দোয়া ও জিয়ারত শেষে ইবি শাখা সভাপতি এস এম শামীম বলেন, শহীদ আবরার ফাহাদ আমাদের জন্য এক অনুপ্রেরণার নাম। দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার প্রশ্নে তাঁর আত্মত্যাগ আমাদেরকে অন্যায় ও আধিপত্যের বিরুদ্ধে...