হরিরামপুরে ইছামতি নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের হরিরামপুরে ইছামতি নদীতে কাঞ্চনপুর ও বাল্লা ইউনিয়নের এলাকাবাসীর আয়োজনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৫ সেপ্টেম্বর) বিকাল তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত এ নৌকা বাইচ প্রতিযোগিতায় সাতটি নৌকা অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী নৌকাগুলোর মধ্যে হল, ঘিওর উপজেলার নকিববাড়ি, দিয়াইলের ভাই ভাই এন্টারপ্রাইজ, সোনারচান-২, গায়ান বাড়ি, গায়ান তরী, হাজারি তরীসহ অন্যান্যরা অংশ নেয়।উপজেলার কাঞ্চনপুর ইউনিয়ন কুশিয়ারচর এলাকা থেকে বাল্লা ইউনিয়নের খেরুপাড়া ঘাট পর্যন্ত প্রায় এক কিলোমিটার অধিক দৈর্ঘ্যের বাইচের সীমানা নির্ধারণ করা হয়। বাইচে প্রত্যন্ত গ্রামের ছোট বড় ৭টি ঘাসি ও খেল্লা নৌকা অংশ নেয়। প্রায় এক যুগ পর এই এলাকায় নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।বিভিন্ন বয়সের নারী পুরুষ নদীর দুই পাড়ে দাঁড়িয়ে এই গ্রাম বাংলার ঐতিহ্য নৌ...



