দক্ষ সফটওয়্যার ডেভেলপার গড়তে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে সপ্তাহব্যাপী কর্মশালা শুরু
|| নিজস্ব প্রতিবেদক ||তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে এবং প্রেসিডেন্সি ইউনিভার্সিটি প্রোগ্রামিং ক্লাবের (পিইউপিসি) আয়োজনে ছয় দিনব্যাপী ‘Full Stack Web Development Workshop 2026’-এর উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন কম্পিউটার ল্যাবে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।কর্মশালার উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের আধুনিক ওয়েব প্রযুক্তিতে দক্ষ করে তোলা। এতে অংশগ্রহণকারীরা MERN Stack—MongoDB, Express.js, React এবং Node.js—ব্যবহার করে বাস্তবধর্মী ফুল স্ট্যাক ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি ও ডিপ্লয়মেন্টের ওপর হাতে-কলমে প্রশিক্ষণ পাবেন।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন এবং সিএসই বিভাগের বিভাগীয় প্...










