Tuesday, October 13

প্রবাস

নিউইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস
জাতীয়, প্রবাস, সর্বশেষ

নিউইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

|| অনলাইন ডেস্ক ||যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে পড়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনালে তাকে লক্ষ্য করে ‘ইউ আর টেররিস্ট’ ও ‘গো ব্যাক’সহ বিভিন্ন স্লোগান দেন সেখানে উপস্থিত কিছু প্রবাসী।সোমবার কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দোহা থেকে নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে পৌঁছান ড. ইউনূস। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হুইলচেয়ারে করে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তাকে লক্ষ্য করে ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’, ‘ইউ ডেস্ট্রয় ডেমোক্রেসি’ এবং ‘ইউ কিল্ড থাউজেন্ডস অব পুলিশ’—এ ধরনের নানা মন্তব্য করা হয়।পরিস্থিতি দেখে নিরাপত্তাকর্মীরা দ্রুত ড. ইউনূসকে সেখান থেকে সরিয়ে নেন। এ সময় তার সঙ্গে থাকা লামিয়া মোর্শেদও দ্রুত বিমানবন্দরের ভেতরে চলে যান বলে উপস্...
কানাডায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার ও পিকনিক অনুষ্ঠিত
প্রবাস, শিক্ষাঙ্গন, সর্বশেষ

কানাডায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার ও পিকনিক অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে কানাডার টরন্টোতে অনুষ্ঠিত হয়েছে “Presidency University Alumni Get-Together, Picnic in North America”। গত ২৬ সেপ্টেম্বর ২০২৬ টরন্টো আইল্যান্ডসের Lagoon Picnic Shelter, Toronto, Ontario, Canada-এ দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয়।প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগ, বন্ধুত্ব ও দীর্ঘদিনের স্মৃতিকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে অ্যালামনাই ও তাঁদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন এবং বিভিন্ন আনন্দঘন কার্যক্রমে সময় কাটান।পুরো আয়োজনজুড়ে সাবেক শিক্ষার্থীদের মধ্যে আন্তরিকতা, সৌহার্দ্য ও পারস্পরিক যোগাযোগের পরিবেশ সৃষ্টি হয়।অনুষ্ঠানে অংশগ্রহণকারী অ্যালামনাইরা প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সঙ্গে তাঁদের সম্পর্ক ও স্মৃতি নিয়ে আনন্দ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও...
ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্ট’ অনুষ্ঠিত, জেমসের গানে মাতল প্রবাসীরা
প্রবাস, বিনোদন, সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ

ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্ট’ অনুষ্ঠিত, জেমসের গানে মাতল প্রবাসীরা

|| বিনোদন ডেস্ক ||ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্ট ২০২৬’। প্যারিসের উপকণ্ঠ সার্সেলের মাঠে শাহ গ্রুপ ও অফিওরার যৌথ আয়োজনে দিনব্যাপী এ মহোৎসব অনুষ্ঠিত হয়।দিনব্যাপী মেলায় প্রবাসীদের জন্য আয়োজন করা হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, খাবার মেলা ও বিনোদনমূলক প্রতিযোগিতা। দুপুর থেকেই ফ্রান্সের বিভিন্ন প্রান্ত এবং ইউরোপের অন্যান্য দেশ থেকে আসা হাজারো প্রবাসী মেলা প্রাঙ্গণে ভিড় জমান। মেলার স্টলে স্থান পায় ঐতিহ্যবাহী দেশীয় খাবার ও বিভিন্ন সামগ্রী। আয়োজন করা হয় নারী ও শিশুদের জন্য প্রতিযোগিতারও; যার র‌্যাফেল ড্র-এর প্রথম পুরস্কার বিএমডব্লিউ গাড়ি জেতেন রেজওয়ানা চৌধুরী মিম।উৎসবের অন্যতম আকর্ষণ ছিল সাংস্কৃতিক পরিবেশনা। এতে মঞ্চ মাতিয়ে তোলেন দেশীয় ব্যান্ড সংগীতের কিংবদন্তি নগরবাউল জেমস। তিনি তাঁর জনপ্রিয় 'কবিতা', 'ও বিজলি', 'মা', 'বাব...
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ২
আন্তর্জাতিক, প্রবাস, সর্বশেষ

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ২

|| আন্তর্জাতিক ডেস্ক ||মালয়েশিয়ায় সড়ক রক্ষণাবেক্ষণের কাজ চলাকালীন একটি লরির ধাক্কায় এক বাংলাদেশিসহ দুই ব্যক্তি নিহত হয়েছেন। দেশটির নর্থ-সাউথ এক্সপ্রেসওয়ের (দক্ষিণমুখী) ৪৯.৩ কিলোমিটার এলাকায় বুধবার (১৭ জুন) রাত আনুমানিক ২টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।কুলাই জেলার পুলিশ প্রধান সহকারী কমিশনার তান সেং লি এক বিবৃতিতে জানান, ঘটনার সময় একটি প্রোপেল রক্ষণাবেক্ষণ লরি সড়কের বাম পাশে মেরামত কাজ করছিল। ওই গাড়িতে সহকারী হিসেবে নিয়োজিত ছিলেন ৫৬ বছর বয়সী এক বাংলাদেশি নাগরিক। এ সময় পেছন থেকে দ্রুতগামী অন্য একটি লরি এসে মেরামত করতে থাকা লরিটির ডান পাশের পেছনের অংশে সজোরে ধাক্কা দেয়।ভয়াবহ এই সংঘর্ষের ফলে মেরামত কাজে থাকা লরির চালক এবং বাংলাদেশি সহকারী দুজনেই মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।অন্যদিকে, ধাক্কা দেওয়া লরিটির চালক ও তার সহকারীও এই দুর্ঘটনায় আহত হয়েছেন। উদ্...
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত
আন্তর্জাতিক, প্রবাস, সর্বশেষ

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত

|| আন্তর্জাতিক ডেস্ক ||লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় শফিকুল ইসলাম ও নাহিদুল ইসলাম নামে দুই বাংলাদেশি প্রবাসী কর্মী নিহত হয়েছেন। সোমবার (১১ মে) স্থানীয় সময় দুপুর ১২টার দিকে নাবাতিয়ের যেব্দিন এলাকার একটি আবাসস্থলে এই বর্বরোচিত হামলা চালানো হয়। নিহত দুজনই সাতক্ষীরা জেলার বাসিন্দা বলে নিশ্চিত হওয়া গেছে।বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক শোকবার্তায় এই মর্মান্তিক মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছে, নিহতদের মধ্যে শফিকুল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের আফসার আলীর ছেলে এবং মো. নাহিদুল ইসলাম আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের মো. আবদুল কাদেরের ছেলে। বর্তমানে তাদের মরদেহ নাবাতিয়ের নাবিহ বেররি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও দুই রেমিট্যান্স যোদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। এই ঘটনায় শোকাতুর পরিবারগুল...
লিমনের মরদেহ দেশের পথে, ৬ মে ফ্লোরিডায় বৃষ্টির জানাজা
অপরাধ, আইন ও আদালত, প্রবাস, সর্বশেষ

লিমনের মরদেহ দেশের পথে, ৬ মে ফ্লোরিডায় বৃষ্টির জানাজা

|| আলোকিত দৈনিক ডেস্ক ||মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। আজ রবিবার (৩ মে) ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।দূতাবাস সূত্রে জানা গেছে, ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শনিবার (স্থানীয় সময়) রাত ৮টা ৫০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে লিমনের মরদেহ বাংলাদেশের উদ্দেশ্যে পাঠানো হয়। দুবাইয়ে যাত্রাবিরতি শেষে ফ্লাইটটি আগামীকাল সোমবার (৪ মে) সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।অন্যদিকে, এই হত্যাকাণ্ডের শিকার অপর বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ বাংলাদেশে পাঠানোর আইনি ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া চলমান রয়েছে। আগামী ৬ মে দুপুর ২টায় ফ্লোরিডার টাম্পায় বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। মিয়ামি কনস‍্...
মানিকগঞ্জে অন্যের লাইসেন্স চুরি করে ট্রাভেল এজেন্সির ‘আয়নাবাজি, ভুয়া সাইনবোর্ডে ভয়াবহ প্রতারণা
অপরাধ, আইন ও আদালত, প্রবাস, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে অন্যের লাইসেন্স চুরি করে ট্রাভেল এজেন্সির ‘আয়নাবাজি, ভুয়া সাইনবোর্ডে ভয়াবহ প্রতারণা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ জেলা শহরের প্রাণকেন্দ্রে সরকারি অনুমোদনের ভুয়া সাইনবোর্ড ঝুলিয়ে অভিবাসন প্রত্যাশীদের সাথে এক ভয়াবহ প্রতারণার মহোৎসব চালাচ্ছে ‘রাজধানী ট্যুর এন্ড ট্রাভেলস’ নামক একটি নামসর্বস্ব প্রতিষ্ঠান। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা)-এর বৈধ সদস্যের লাইসেন্স নম্বর চুরি করে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এই চক্রটি। মাসব্যাপী দীর্ঘ অনুসন্ধানে উঠে এসেছে এই জালিয়াতি ও অবৈধ মানবপাচারের লোমহর্ষক সব তথ্য।অনুসন্ধানে দেখা যায়, বায়রা নিবন্ধিত বৈধ প্রতিষ্ঠান ‘ফরচুন ওভারসিজ’ (লাইসেন্স নং- ১৮৪৭)-এর পরিচয় ব্যবহার করে মানিকগঞ্জের এই চক্রটি তাদের অবৈধ কার্যক্রম চালাচ্ছে। মানিকগঞ্জ শহরের ‘চাঁদনী রয়্যাল টাওয়ারের’ দ্বিতীয় তলায় অফিস খুলে বসেছে তারা। সরেজমিনে গত ১৯ এপ্রিল সেখানে গিয়ে দেখা যায়, একটি বড় ও...
হজ্জ ও প্রবাসী যাত্রীদের বিমানবন্দর ভোগান্তি দূর হবে, মন্ত্রী আফরোজা খানম রিতা
জাতীয়, প্রবাস, সর্বশেষ, সারাদেশ

হজ্জ ও প্রবাসী যাত্রীদের বিমানবন্দর ভোগান্তি দূর হবে, মন্ত্রী আফরোজা খানম রিতা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||হজ্জ ও প্রবাসী যাত্রীদের যেন বিমানবন্দরে আর কোনো হয়রানি বা ভোগান্তির মুখে পড়তে না হয়, সে লক্ষ্যে সরকার কার্যকর ও যুগোপযোগী ব্যবস্থা গ্রহণে কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা।সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় মানিকগঞ্জ সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, হজ্জযাত্রী ও বিদেশগামী কর্মীরা দেশের অর্থনীতি ও মর্যাদার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের যাত্রাপথ সহজ ও নিরাপদ করতে বিমানবন্দরগুলোতে জনবল সংকট দূর করা, ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং একীভূত সেবা নিশ্চিত করা হবে।তিনি আরও জানান, দালালচক্রের অপতৎপরতা বন্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। পাশাপাশি ইমিগ্রেশন প্রক্রিয়া, লাগেজ ব্যবস্থাপনা ও ফ্লাইট পরিচালনায় প্রযুক্তিনির্ভর সেবা বাড়ানো হবে, যাতে যাত্র...
প্রবাসী ভোটাধিকারে নতুন অধ্যায়: ২ লাখ ৩৫ হাজার প্রবাসীর কাছে পৌঁছাল ব্যালট পেপার
জাতীয়, প্রবাস, সর্বশেষ

প্রবাসী ভোটাধিকারে নতুন অধ্যায়: ২ লাখ ৩৫ হাজার প্রবাসীর কাছে পৌঁছাল ব্যালট পেপার

|| আলোকিত দৈনিক ডেস্ক ||​আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে আগ্রহী প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটাধিকার প্রয়োগের প্রক্রিয়াটি এখন চূড়ান্ত পর্যায়ে। গত এক সপ্তাহে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত ২ লাখ ৩৫ হাজার ৭৮৭ জন প্রবাসী ভোটারের ঠিকানায় পোস্টাল ব্যালট পেপার পাঠিয়েছে নির্বাচন কমিশন। 'পোস্টাল ভোট বিডি' অ্যাপের মাধ্যমে সফলভাবে নিবন্ধন সম্পন্নকারীদের কাছে এই ব্যালট কিট পাঠানো হয়েছে, যা প্রবাসীদের জন্য নির্বাচনে সরাসরি মত প্রকাশের এক ঐতিহাসিক সুযোগ তৈরি করেছে।​নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রবাসীদের মধ্যে সবচেয়ে বেশি নিবন্ধন এসেছে সৌদি আরব থেকে, যার সংখ্যা প্রায় ১ লাখ ৫৫ হাজার ৬৯২ জন। এ ছাড়া কাতার, মালয়েশিয়া, ওমান, সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ১৪৮টি দেশের প্রবাসীরা এই প্রক্রিয়ায় যুক্ত হয়েছেন। নিবন্ধিত ভোটারদের কাছে পাঠানো প্যাকেজে একটি ব্যালট পেপার,...
মানিকগঞ্জে ভবন থেকে তিনজনের মরদেহ উদ্ধার
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, প্রবাস, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে ভবন থেকে তিনজনের মরদেহ উদ্ধার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জ পশ্চিম বন্ধুটিয়া কবি মহিউদ্দিন রোডের এক ভবনে ৩ জনের রহস্যজনক মৃত্যু ঘটেছে।আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ২ টায় পুলিশ তিনজনের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্ত জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে।মৃত্যুর রহস্য উদ্ঘাটনের জন্য পিবিআই ও সিআইডি মাঠে কাজ করছে।প্রবাসীর স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধারের বিষয়ে কথা বলেছেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোসাঃ ইয়াসমিন খাতুন।...