Wednesday, September 2

স্বাস্থ্য

শজিমেকে ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগে সংঘর্ষ, ইন্টার্নদের কর্মবিরতি
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

শজিমেকে ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগে সংঘর্ষ, ইন্টার্নদের কর্মবিরতি

|| মোস্তফা আল মাসুদ | বগুড়া প্রতিনিধি ||বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। এ ঘটনার পর নিরাপত্তা নিশ্চিতকরণসহ কয়েকটি দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছেন ইন্টার্ন চিকিৎসকেরা।গতকাল ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাতে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে এ সংঘর্ষের ঘটনা ঘটে।হাসপাতাল সূত্রে জানা যায়, অ্যাজমা জটিলতা নিয়ে মেডিসিন ওয়ার্ডে ভর্তি থাকা বগুড়া সদর উপজেলার রাজাপুর এলাকার বাসিন্দা আব্দুল মালেক (৫৫) নামে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। স্বজনদের অভিযোগ, ভুল ইনজেকশন দেওয়ার কারণে রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রতিবাদ জানালে চিকিৎসকদের সঙ্গে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে ইন্টার্ন চিকিৎসকেরা স্বজনদের ম...
খুলনায় ডেঙ্গু নিয়ন্ত্রণে ৩১টি ওয়ার্ডে মশার লার্ভা নিধন অভিযান শুরু
আবহাওয়া ও পরিবেশ, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

খুলনায় ডেঙ্গু নিয়ন্ত্রণে ৩১টি ওয়ার্ডে মশার লার্ভা নিধন অভিযান শুরু

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মহানগরীতে ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণে মশার লার্ভা নিধনে বিশেষ অভিযান শুরু করেছে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে নগরীর ৩১টি ওয়ার্ডে একযোগে এ অভিযান শুরু হয়। পুরো সেপ্টেম্বর মাসজুড়ে এ কার্যক্রম চলবে।সকাল সাড়ে ৯টায় নগরীর টুটপাড়া কবরস্থান মোড়ে কর্মসূচির উদ্বোধন করেন কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।উদ্বোধনকালে তিনি বলেন, মহানগরীতে ডেঙ্গুর প্রকোপ জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় কেসিসি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। শুধু ওষুধ ছিটিয়ে মশা নিয়ন্ত্রণ করা সম্ভব হলেও এডিস মশার বংশবিস্তার পুরোপুরি ঠেকাতে হলে এর প্রজননস্থল ধ্বংস করতে হবে।নগরবাসীর উদ্দেশে তিনি বলেন, ঘরের ভেতর, ছাদ, বারান্দা কিংবা বাড়ির আশপাশে কোনো পাত্র বা স্থানে যেন দীর্ঘ সময় পানি জমে না থাকে, স...
খুলনায় বাড়ছে ডেঙ্গু রোগী, একদিনে আক্রান্ত ২৪৩
জাতীয়, সংবাদ, সারাদেশ, স্বাস্থ্য

খুলনায় বাড়ছে ডেঙ্গু রোগী, একদিনে আক্রান্ত ২৪৩

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা বিভাগে দিন দিন ভয়াবহ হয়ে উঠছে ডেঙ্গু পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ২৪৩ জন ভর্তি হয়েছেন। একই সময়ে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে।রবিবার (৩০ আগস্ট) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন এ তথ্য জানান।স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের সরকারি হাসপাতালগুলোতে ১৯৪ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৪৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে খুলনা জেলায়। এ জেলায় নতুন করে ১১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৬৪ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৪৯ জন চিকিৎসাধীন রয়েছেন।এদিকে, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালেও গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত ৩৮ জন র...
চিলমারীতে আধুনিক হেলথ কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারের উদ্বোধন
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

চিলমারীতে আধুনিক হেলথ কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারের উদ্বোধন

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানা হাট পোস্ট অফিস সংলগ্ন এলাকায় ‘ইনিশিয়েটিভ ফর হিউম্যান এনরিচমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’ (IHEDO) এবং কমুনিটি হেলথ সেন্টারের (হার্ট ক্যাম্প) শুভ উদ্বোধন করা হয়েছে।গত ২৭ আগস্ট (বৃহস্পতিবার) সকাল ১১টায় এসএসসি ২০০৪ ব্যাচের একদল উদ্যোগী সদস্য ও বিশেষজ্ঞ চিকিৎসকদের যৌথ পরিচালনায় স্বাস্হ্য সেবা, গবেষণা ও সামাজিক উন্নয়নমূলক এই সেন্টারটি যাত্রা শুরু করে।এ সেন্টারের মাধ্যমে এলাকার সাধারণ ও সুবিধাবঞ্চিত রোগীরা সুলভ মূল্যে রক্ত-প্রস্রাব পরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি, ইসিজি, মাতৃত্বকালীন ও প্রসূতি সেবা, ডেন্টাল, স্কিন কেয়ার, ডায়াবেটিস, হাঁপানি এবং হৃদরোগের চিকিৎসাসহ বিভিন্ন স্বাস্থ্য সেবা ও গবেষণামূলক সুবিধা পাবেন।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সাবেক নির্বাহী পরিচালক মো. সোহরাব হোসেন, এ...
নাগেশ্বরীতে লিভার সিরোসিসে আক্রান্ত রাজুর পাশে সমাজসেবা কর্মকর্তা জামাল
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

নাগেশ্বরীতে লিভার সিরোসিসে আক্রান্ত রাজুর পাশে সমাজসেবা কর্মকর্তা জামাল

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের গাছবাড়ী গ্রামের লিভার সিরোসিসে আক্রান্ত হতদরিদ্র যুবক রাজু আহমেদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন।শনিবার (২২ আগস্ট) বিকেলে আক্রান্ত রাজু আহমেদের নিজ বাড়িতে উপস্থিত হয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং ব্যক্তিগত তহবিল থেকে এই আর্থিক সহায়তা তুলে দেন।জানা গেছে, চিকিৎসার জন্য প্রায় ৩৫ লাখ টাকার প্রয়োজন যা এই হতদরিদ্র পরিবারের পক্ষে বহন করা অসম্ভব। বিষয়টি জানতে পেরে সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন স্বশরীরে গিয়ে রাজুর পরিবারের পাশে দাঁড়ান। তিনি জানান, সমাজসেবা অধিদপ্তর থেকেও সরকারিভাবে চিকিৎসার অনুদান পাওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।পরিদর্শনের সময় তিনি জানতে পারেন, রাজু আহমেদের বড় ছেলে অত্যন্ত মেধাবী শিক্ষ...
বদলগাছী উপজেলা হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, টয়লেটের বেহাল দশায় অসন্তোষ
জাতীয়, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

বদলগাছী উপজেলা হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, টয়লেটের বেহাল দশায় অসন্তোষ

|| লিটন হোসেন | নিজস্ব প্রতিনিধি (নওগাঁ ও জয়পুরহাট) ||নওগাঁর বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে গিয়ে পরিচ্ছন্নতা ও চিকিৎসাসেবার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। পরিদর্শনের সময় হাসপাতালের টয়লেটের নাজুক অবস্থা দেখে ক্ষোভ জানালে কর্তৃপক্ষ তাঁর কাছে অনাকাঙ্ক্ষিত পরিবেশের জন্য দুঃখ প্রকাশ করে।২৩ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে কোনো পূর্বঘোষণা ছাড়াই বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হন স্বাস্থ্যমন্ত্রী। সেখানে তিনি প্রথমেই হাসপাতালের টয়লেটগুলো ঘুরে দেখেন এবং অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে ক্ষোভ জানান।পরবর্তীতে তিনি জরুরি বিভাগ, ফার্মেসি ও রান্নাঘর পরিদর্শন করেন। রান্নাঘরে রোগীদের জন্য প্রস্তুত করা খাবারের মান সরেজমিনে পরীক্ষা করে অসন্তোষ প্রকাশ করার পাশাপাশি মন্ত্রী বিভিন্ন ওয়ার্ডে গিয়ে ভর্তি রোগীদের সাথে কথা বলে ...
বদলগাছীতে গরম পানিতে ঝলসে গেল স্কুলছাত্রীর শরীর: চিকিৎসার জন্য সাহায্যের আবেদন
বিশেষ সংবাদ, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

বদলগাছীতে গরম পানিতে ঝলসে গেল স্কুলছাত্রীর শরীর: চিকিৎসার জন্য সাহায্যের আবেদন

|| সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||নওগাঁর বদলগাছীতে ফুটন্ত গরম পানি পড়ে আমিনা (১১) নামে এক স্কুলছাত্রীর শরীর মারাত্মকভাবে ঝলসে গেছে। পঞ্চম শ্রেণির এই শিক্ষার্থীর জীবন এখন সংকটাপন্ন। অর্থাভাবে উন্নত চিকিৎসা ব্যাহত হওয়ায় এখন তার জীবন বাঁচাতে সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের কাছে সাহায্যের আকুল আবেদন জানিয়েছে অসহায় পরিবার।জানা গেছে, আমিনা বদলগাছী উপজেলার পাহাড়পুর ইউনিয়নের জগদীশপুর (সোনাপাড়া) গ্রামের জহুরুল ইসলামের মেয়ে। গত কয়েকদিন আগে অসাবধানতাবশত রান্নাঘরে রাখা ফুটন্ত গরম পানি তার গায়ের ওপর পড়ে যায়। এতে তার পিঠ, বুক ও হাতসহ শরীরের একাংশ মারাত্মকভাবে পুড়ে যায়। দুর্ঘটনার পরপরই তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের বেশ কিছু অংশ গভীরভাবে ক্ষতবিক্ষত হয়েছে এবং দ্রুত দীর্ঘমেয়াদী উন্নত চিকিৎসা প্রয়োজন।আমিনার বাবা একজন সাধারণ মোবাইল ম...
মাগুরায় আত্মপ্রকাশ করল বাংলাদেশ আয়ুর্বেদিক চিকিৎসক অ্যাসোসিয়েশন
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

মাগুরায় আত্মপ্রকাশ করল বাংলাদেশ আয়ুর্বেদিক চিকিৎসক অ্যাসোসিয়েশন

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||মাগুরায় আয়ুর্বেদিক চিকিৎসকদের মধ্যে পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং সংগঠিত কার্যক্রম জোরদারের লক্ষ্যে নতুন একটি সংগঠনের যাত্রা শুরু হয়েছে। ‘বাংলাদেশ আয়ুর্বেদিক চিকিৎসক অ্যাসোসিয়েশন’ (BACA) নামে এই সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৪ আগস্ট) মাগুরার প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজে কলেজের অধ্যক্ষের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আয়ুর্বেদিক চিকিৎসকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং চিকিৎসাসেবার মানোন্নয়নে সর্বসম্মতিক্রমে একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়।নবগঠিত অ্যাডহক কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজের অধ্যক্ষ কবিরাজ মোহাম্মদ বাবুল হোসেন এবং সদস্য-সচিব হিসেবে মনোনীত হয়েছেন কবিরাজ মেহেদী হাসান। কমিটির সদস্য হিসেবে রয়েছেন—কবির...
ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ, খুলনায় ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু
জাতীয়, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ, খুলনায় ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু

|| শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় খুলনায় চিকিৎসা ও প্রতিরোধ কার্যক্রম জোরদার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৫ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলাতেই ভর্তি হয়েছেন ৪০ জন।শুক্রবার (১৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে স্বাক্ষর করেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মোশাররফ হোসেন।স্বাস্থ্য বিভাগের সর্বশেষ হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগে ভর্তি হওয়া ৭৫ জনের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৫৩ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ জন। এ সময়ে ডেঙ্গুতে মারা যাওয়া দুইজনই খুলনা জেলার বাসিন্দা।জেলাভিত্তিক হিসাবে গত এক দিনে খুলনায় সর্বোচ্চ ৪০ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি...
সলঙ্গা থানামোড়ে আধুনিক ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন
সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

সলঙ্গা থানামোড়ে আধুনিক ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের সলঙ্গা থানামোড়ে অত্যাধুনিক ও কম্পিউটারাইজড চিকিৎসা সেবার প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করলো ‘সলঙ্গা ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার’। বুধবার (১২ আগস্ট) সকালে সলঙ্গা থানামোড়ের মীর প্যালেসে (আছিয়া বছির মেডিকেল সেন্টার সংলগ্ন) প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়েছে।সলঙ্গা থানা বিএনপির সাবেক সদস্য ও রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফছার উদ্দিন ফিতা কেটে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান, আলহাজ্ব সাইফুল ইসলাম এবং আবু হানিফ মাস্টারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানান, এখানে সেবাকেই প্রধান্য দেওয়া হবে এবং সম্পূর্ণ আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে রোগীদের রোগ নির্ণয়ে সহযোগিতা করা হবে। এছাড়াও অসহায় ও দরিদ্র রোগীদের জন্য বিশেষ স...