রবিবার, জুলাই ১২

মানিকগঞ্জে মাদক ও ধর্ষণ মামলার দুই আসামি গ্রেপ্তার

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

মানিকগঞ্জের দৌলতপুরে মাদক ও ধর্ষণ মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ১. মোঃ আঃ করিম (৪০)। সে দৌলতপুর উপজেলার বানিয়াঘোনা গ্রামের মৃত আঃ রাজ্জাকের ছেলে। তার বিরুদ্ধে মাদক মামলা রয়েছে। ২. সাদমান হোসেন (২৫)। সে একই উপজেলার চর মাস্তুল এলাকার মৃত শামসুল হকের ছেলে। সে একটি ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে পলাতক থাকা এসব আসামিদের গ্রেপ্তারে দৌলতপুর থানা পুলিশ বিশেষ তৎপর ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

দৌলতপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিস্তার রোধ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *