Sunday, August 23

বিনোদন

নাগেশ্বরীতে ভাওয়াইয়া যুবরাজ কছিম উদ্দিনের ৩৪তম মৃত্যুবার্ষিকী পালিত
বিনোদন, সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে ভাওয়াইয়া যুবরাজ কছিম উদ্দিনের ৩৪তম মৃত্যুবার্ষিকী পালিত

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরীতে ভাওয়াইয়া যুবরাজ বীর মুক্তিযোদ্ধা কছিম উদ্দিনের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, শ্রদ্ধাজ্ঞাপন ও ‘ভাওয়াইয়া সন্ধ্যা’ অনুষ্ঠিত হয়েছে।উপজেলার ভাওয়াইয়া একাডেমি চত্বরে সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভাওয়াইয়া একাডেমির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সংগীত শিক্ষক আব্দুল জলিল সরকারের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা সভাপতি ও সংবাদকর্মী শফিকুল ইসলাম শফির পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) এনামুল হক প্রধান, নাগেশ্বরী সরকারি কলেজের প্রভাষক ও 'কথক'-এর প্রতিষ্ঠাতা সভাপতি রেজাউল করিম রেজা, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সভাপতি শাহীন শহীদ, বিশিষ্ট সংগ...
ইতালিতে কনসার্ট শেষে জেমস ও তাঁর টিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ
বিনোদন, সর্বশেষ

ইতালিতে কনসার্ট শেষে জেমস ও তাঁর টিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ

|| বিনোদন প্রতিবেদক ||ইতালির রোমে কনসার্ট শেষে বিতর্কে জড়িয়েছেন ‘নগর বাউল’খ্যাত জনপ্রিয় ব্যান্ড তারকা জেমস ও তাঁর টিম। তাঁদের বিরুদ্ধে হোটেলের কক্ষ নোংরা করে রেখে প্রস্থানসহ প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ তুলেছেন স্থানীয় আয়োজকরা।জানা গেছে, গত রোববার (১৬ আগস্ট) রোমে আয়োজিত একটি কনসার্টে অংশ নিতে গিয়ে জেমস ও তাঁর সফরসঙ্গীরা বেস্ট ওয়েস্টার্ন হোটেলের একটি অ্যাপার্টমেন্টে অবস্থান করেন। পরবর্তীতে চেক-আউটের পর সেই কক্ষের অপরিচ্ছন্ন ছবি ও মেসেজের স্ক্রিনশট সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। হোটেল কর্তৃপক্ষের দাবি, তাঁদের না জানিয়েই কক্ষ ত্যাগ করা হয়েছে। মেঝেতে প্লাস্টিকের বোতল, ডাইনিং টেবিলে খাবারের উচ্ছিষ্ট ও রান্নাঘরের সিঙ্কে নোংরা থালা-বাসন পড়ে থাকতে দেখা যায়। রুমের পরিবেশ নষ্ট করায় পরিচ্ছন্নতা বাবদ ন্যূনতম ২০০ ইউরো জরিমানা ধার্য করেছে হোটেল কর্তৃপক্ষ।তবে এসব অভিযোগকে ‘তুচ্ছ ঘটনা’ বলে দাবি...
‘প্রতিশোধ’ নিয়ে ফিরলো জোভান-তিশা জুটি
বিনোদন, সর্বশেষ

‘প্রতিশোধ’ নিয়ে ফিরলো জোভান-তিশা জুটি

|| বিনোদন ডেস্ক ||ছোটপর্দার দর্শকপ্রিয় জুটি ফারহান আহমেদ জোভান ও তানজিন তিশা। ‘আই হেট লাভ স্টোরি’, ‘মাতাল হাওয়া’, ‘কি করে বলব তোকে’ ও ‘কাপল ক্যাম্পাস’-এর মতো বেশ কিছু জনপ্রিয় নাটকে তাঁদের রসায়ন নজর কেড়েছিল দর্শকদের। দীর্ঘ বিরতির পর নতুন নাটক ‘প্রতিশোধ’-এর মাধ্যমে আবারও পর্দায় একসঙ্গে ফিরেছেন এই জনপ্রিয় জুটি।একই সময়ে ক্যারিয়ার শুরু করে নিয়মিত কাজ করলেও পরবর্তী সময়ে একসঙ্গে অভিনয় করা বন্ধ করে দেন এই দুজন। দীর্ঘ দিন পর ফেরা প্রসঙ্গে জোভান জানান, ঈদের আগেই নাটকটির চিত্রধারণ সম্পন্ন হয়েছিল।ব্যতিক্রমী গল্পের নাটকটিতে উঠে এসেছে বিদেশে পড়াশোনা শেষ করে দেশে ফেরা এক তরুণের সিইও প পদে সাক্ষাৎকার দিতে গিয়ে অপ্রত্যাশিত অভিজ্ঞতার মুখোমুখি হওয়ার ঘটনা। আধুনিক ক্যারিয়ার কেন্দ্রিক প্রতিযোগিতার মাঝে ভিন্নমাত্রার প্রতিশোধ এবং সচেতনতার বার্তা নিয়ে এগিয়েছে এর মূল গল্প।শাহজাহান সৌরভ ও মাহমুদ মহিন...
ডনের সাথে ভাইরাল ছবি প্রসঙ্গে যা বললেন সামিরা
অপরাধ, আইন ও আদালত, বিনোদন, সর্বশেষ

ডনের সাথে ভাইরাল ছবি প্রসঙ্গে যা বললেন সামিরা

|| বিনোদন ডেস্ক ||নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর দীর্ঘ সময় পরও তাঁর সাবেক স্ত্রী সামিরাকে ঘিরে বিভিন্ন আলোচনা-সমালোচনা থামেনি। সম্প্রতি খলঅভিনেতা ডনের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা সামিরার বলে দাবি করে গুঞ্জন ছড়ানো হয়। তবে সেটির পেছনের আসল ঘটনা প্রকাশ করা হয়েছে।জানা যায়, ভাইরাল হওয়া ছবির ওই নারী সামিরা ছিলেন না, বরং তিনি ছিলেন ‘আশা ভালোবাসা’ সিনেমার অভিনেত্রী সাবরিনা। শুটিং চলাকালে তাঁদের দুষ্টুমির একটি মুহূর্ত ঘরের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে মূল নায়ক সালমান শাহ নিজেই ক্যামেরা বন্দি করেছিলেন। পরবর্তী সময়ে সেই ছবি নিয়ে ডনের সাথে মজাও করতেন সালমান শাহ। পাশাপাশি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া অন্য ছবিগুলোকে ফটোশপের মাধ্যমে এডিট বা বিকৃত করা হয়েছে বলে দাবি করা হয়।এ প্রসঙ্গে সামিরা জানান, তাঁর একটি ছবিকে কেন্দ্র করে ভিত্তিহীন মিথ্যাচার ছড়া...
থাইল্যান্ডে স্কুটার দুর্ঘটনায় আহত অভিনেতা খায়রুল বাসার
বিনোদন, সর্বশেষ

থাইল্যান্ডে স্কুটার দুর্ঘটনায় আহত অভিনেতা খায়রুল বাসার

|| বিনোদন ডেস্ক ||থাইল্যান্ডে নাটকের শুটিং করতে গিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা চিত্রগ্রাহক মেহেদী রনিও আহত হয়েছেন।মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ সময় বিকেল পৌনে ৫টার দিকে দেশটির কোলান দ্বীপে এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে দুজনকেই থাইল্যান্ডের পাতায়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।জানা গেছে, একটি নাটকের শুটিংয়ের কাজে টিমসহ কোলান দ্বীপে অবস্থান করছিলেন খায়রুল বাসার। পাহাড়ি এলাকায় একটি দৃশ্যের কাজ শেষে স্কুটিতে করে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তারা দুর্ঘটনার কবলে পড়েন। স্কুটিটি চালাচ্ছিলেন চিত্রগ্রাহক মেহেদী রনি। পরবর্তীতে টিমের অন্য সদস্যরা তাঁদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।আঘাত পাওয়ার কথা জানিয়ে খায়রুল বাসার জানান, দুর্ঘটনায় তাঁর বুকে ও হাঁটুতে আঘাত লেগেছে এবং হাঁটাচলায় সমস্যা হচ্ছে। শারীরিক পরিস্থিতির কারণে আপ...
এবার নাসিরউদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কটাক্ষ কঙ্গনার
বিনোদন, সর্বশেষ

এবার নাসিরউদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কটাক্ষ কঙ্গনার

|| বিনোদন ডেস্ক ||শিক্ষার্থীদের আন্দোলন ও বলিউডের নীরবতা নিয়ে বর্ষীয়ান অভিনেতা নাসিরউদ্দিন শাহের বিতর্কিত মন্তব্যের জল বহুদূর গড়িয়েছে। সম্প্রতি অভিনেতা-সংগীতশিল্পী পিয়ূষ মিশ্রর তীব্র সমালোচনার পর এবার প্রবীণ এই অভিনেতাকে সরাসরি নিশানা করেছেন বিজেপি সাংসদ ও অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। নাসিরউদ্দিন শাহকে 'চতুর শিয়াল' আখ্যা দিয়ে কঙ্গনা খোঁচা মেরে বলেন, তিনি ভারতের অন্ন খেলেও লড়াই করেন প্রতিবেশী দেশের স্বার্থে।বিতর্কের সূত্রপাত দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের সিএএ-বিরোধী আন্দোলনের সময়। তখন হিন্দি চলচ্চিত্রশিল্পের নীরব ভূমিকা নিয়ে কটাক্ষ করে নাসিরউদ্দিন শাহ মন্তব্য করেছিলেন, বলিউড ইন্ডাস্ট্রি এমন এক কুকুরের মতো যার মুখে হাড় গোঁজা রয়েছে, তাই সে ডাকতে পারছে না। দীর্ঘদিন পর সম্প্রতি ঝাড়খণ্ডের রাঁচিতে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে নাসিরউদ্দিনের সেই মন্তব্যের কড়া...
সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, বিনোদন, রাজধানী, সর্বশেষ

সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন গ্রেপ্তার

|| বিনোদন ডেস্ক ||নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় জনপ্রিয় খল অভিনেতা মোহাম্মদ আশরাফুল হক ডনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার সময় রবিবার (৯ আগস্ট) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।বিষয়টি নিশ্চিত করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ঢাকা মেট্রো পশ্চিমের বিশেষ পুলিশ সুপার গোলাম বেনজীর জানান, বিদেশে যাওয়ার সময় বিমানবন্দর ইমিগ্রেশন থেকে অভিনেতা ডনকে গ্রেপ্তার করা হয়েছে।বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার জানান, চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার কারণে অভিনেতা ডনের বিদেশযাত্রায় আইনি নিষেধাজ্ঞা ছিল এবং ইমিগ্রেশনের ‘স্টপ লিস্টে’ তাঁর নাম অন্তর্ভুক্ত ছিল। রবিবার সকালে সৌদি আরবগামী ফ্লাইটে ওঠার চেষ্টা করলে ইমিগ্রেশন পুলিশ তাঁকে আটক করে। পরবর্তীতে সিআইডির প্রতিনিধ...
ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্ট’ অনুষ্ঠিত, জেমসের গানে মাতল প্রবাসীরা
প্রবাস, বিনোদন, সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ

ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্ট’ অনুষ্ঠিত, জেমসের গানে মাতল প্রবাসীরা

|| বিনোদন ডেস্ক ||ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্ট ২০২৬’। প্যারিসের উপকণ্ঠ সার্সেলের মাঠে শাহ গ্রুপ ও অফিওরার যৌথ আয়োজনে দিনব্যাপী এ মহোৎসব অনুষ্ঠিত হয়।দিনব্যাপী মেলায় প্রবাসীদের জন্য আয়োজন করা হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, খাবার মেলা ও বিনোদনমূলক প্রতিযোগিতা। দুপুর থেকেই ফ্রান্সের বিভিন্ন প্রান্ত এবং ইউরোপের অন্যান্য দেশ থেকে আসা হাজারো প্রবাসী মেলা প্রাঙ্গণে ভিড় জমান। মেলার স্টলে স্থান পায় ঐতিহ্যবাহী দেশীয় খাবার ও বিভিন্ন সামগ্রী। আয়োজন করা হয় নারী ও শিশুদের জন্য প্রতিযোগিতারও; যার র‌্যাফেল ড্র-এর প্রথম পুরস্কার বিএমডব্লিউ গাড়ি জেতেন রেজওয়ানা চৌধুরী মিম।উৎসবের অন্যতম আকর্ষণ ছিল সাংস্কৃতিক পরিবেশনা। এতে মঞ্চ মাতিয়ে তোলেন দেশীয় ব্যান্ড সংগীতের কিংবদন্তি নগরবাউল জেমস। তিনি তাঁর জনপ্রিয় 'কবিতা', 'ও বিজলি', 'মা', 'বাব...
মুক্তির আগেই ‘কিং’-এর মিউজিক রাইটস নিয়ে বড় গুঞ্জনে বলিউড
বিনোদন, সর্বশেষ

মুক্তির আগেই ‘কিং’-এর মিউজিক রাইটস নিয়ে বড় গুঞ্জনে বলিউড

|| বিনোদন ডেস্ক ||দর্শকদের অপেক্ষার প্রহর বাড়িয়ে ২০২৩ সালের টানা তিন ব্লকবাস্টার হিট—'পাঠান', 'জওয়ান' ও 'ডাঙ্কি'র পর আগামী ডিসেম্বরে মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খানের নতুন সিনেমা 'কিং'। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি নিয়ে ইতোমধ্যেই রুপালী জগতে ব্যাপক উন্মাদনা সৃষ্টি হয়েছে। তবে এবার সিনেমাটি শিরোনামে এসেছে মুক্তির আগেই মিউজিক রাইটস বিক্রির মোটা অঙ্কের প্রস্তাব ঘিরে।ইন্ডিয়ান মিডিয়ার বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, জিস প্রডাকশন বা সংশ্লিষ্ট কোনো পক্ষ এখনো আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও সিনেমাটির গান ও সুরের স্বত্ব বা মিউজিক রাইটস কিনতে প্রায় ৫০ কোটি রুপির বিশাল প্রস্তাব নিয়ে দরকষাকষি করছে নামীদামী মিউজিক লেবেলগুলো।বিষয়টি নিয়ে সম্প্রতি কথা বলেছেন জি এন্টারটেইনমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা পুনিত গোয়েঙ্কা। এক সাক্ষাৎকারে তিনি জানান, মিউজিক রাইটস কে...
বাড়িওয়ালাদের মানবিক হওয়ার আকুল আবেদন মনিরা মিঠুর
বিনোদন, সর্বশেষ

বাড়িওয়ালাদের মানবিক হওয়ার আকুল আবেদন মনিরা মিঠুর

|| বিনোদন ডেস্ক ||বাড়িওয়ালাদের আরও মানবিক ও সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠু। নিজেও একজন ভাড়াটিয়া হওয়ায় প্রতি বছর বাড়িভাড়া বৃদ্ধি এবং অতিরিক্ত বিভিন্ন নিয়মকানুনের কারণে সাধারণ মানুষের নিত্যদিনের ভোগান্তি তিনি খুব কাছ থেকে উপলব্ধি করেন বলে জানান।সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মনিরা মিঠু বলেন, প্রায় প্রতি বছরই কোনো কারণ ছাড়া বাড়িভাড়া বাড়ানো হয়। অথচ বাসার সার্ভিস চার্জ, নিয়মিত রক্ষণাবেক্ষণ, এমনকি অনেক ক্ষেত্রে সিলিন্ডার গ্যাসের খরচও ভাড়াটিয়াদের নিজেদেরই বহন করতে হয়।তিনি ক্ষোভ প্রকাশ করে জানান, কোনো কোনো বাসায় ৮ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত সার্ভিস চার্জ গুণতে হয়। প্রতি বছর যেভাবে বাড়িভাড়া বাড়ে, সেই অনুপাতে মানুষের আয় বাড়ে না। ফলে সীমিত আয়ের সাধারণ মানুষের জন্য এমন অন্যায্য ভাড়ার চাপ সামাল দেওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়ে।আবাসিক ভবনের কড়াকড়ি নি...