বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়: স্বরাষ্ট্রমন্ত্রী
|| নিজস্ব প্রতিবেদক ||বাংলাদেশ ও ইতালির মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে ঢাকা বদ্ধপরিকর বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি ইতালিকে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করে বলেন, নিরাপদ অভিবাসনসহ সহযোগিতার বিস্তৃত ক্ষেত্রে দুই দেশ একসঙ্গে কাজ করছে।আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে মন্ত্রী এসব কথা বলেন।বৈঠকে রাষ্ট্রদূত নতুন দায়িত্ব গ্রহণের জন্য মন্ত্রীকে অভিনন্দন জানান এবং ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর পাঠানো একটি অভিনন্দন পত্র তাঁর হাতে তুলে দেন। সেই সঙ্গে মন্ত্রীকে ইতালি সফরের আমন্ত্রণ জানানো হলে তিনি চলতি বছরের সুবিধাজনক সময়ে দেশটিতে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন।বৈঠক শেষে স্বরাষ্ট্রম...










