সোমবার, জুলাই ১৩

সারাদেশ

শিবালয়ে প্রাইমারি বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে তাওহিদ ইসলাম
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

শিবালয়ে প্রাইমারি বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে তাওহিদ ইসলাম

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের শিবালয়ে ২০২৫ সালে অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অক্সফোর্ড একাডেমি স্কুল এন্ড কলেজ থেকে পরীক্ষা দিয়ে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে তাওহিদ ইসলাম।তাওহিদ ইসলাম বাবা-মায়ের একমাত্র সন্তান। সে শিবালয় অক্সফোর্ড একাডেমি স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র। বাবা মো: আকমল হোসেন কারখানা শ্রমিক। মা কবিতা আক্তার একজন গৃহিণী। বাড়ি শিবালয় উপজেলার ছোটবোয়ালী গ্রামে।তাহিদ মানিকগঞ্জ জেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষাতেও ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে। সে যাতে ভবিষ্যতে তাঁর ভালো ফলাফলের এ ধারা অব্যাহত রাখতে পারে তাই সকলের কাছে এ দোয়াই কামনা করছে।রবিবার (১২ জুলাই) ২০২৫ সালের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তির ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় ভালো ফলের ভিত্তিতে সারা দেশের এ বছর মোট ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার...
বিস্তীর্ণ জঙ্গলে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

বিস্তীর্ণ জঙ্গলে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

|| আলোকিত দৈনিক ডেস্ক ||গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালের বাবুগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন।আজ সোমবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়াস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে তিনি পায়ে হেঁটে বিস্তীর্ণ জঙ্গলজুড়ে সেনাসদস্যদের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম ও যুদ্ধকালীন প্রস্তুতি ঘুরে ঘুরে পরিদর্শন করেন।মহড়া চলাকালে প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্গম ও ঘন জঙ্গলের ভেতরে সেনাসদস্যদের অবস্থান গ্রহণ, চলাচল এবং বাস্তব যুদ্ধ পরিস্থিতির উপযোগী বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তারা তাঁকে মহড়ার বিভিন্ন দিক এবং সেনাসদস্যদের কৌশলগত প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন।প্রধানমন্ত্রী এ সময় শত্রুপক্ষে...
আগামী ৫ বছরে ২৫ কোটি চারা রোপণ করা হবে: প্রধানমন্ত্রী
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

আগামী ৫ বছরে ২৫ কোটি চারা রোপণ করা হবে: প্রধানমন্ত্রী

|| আলোকিত দৈনিক ডেস্ক ||দেশজুড়ে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) সকালে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নতুন খনন করা সরিকল খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে যে বৃক্ষরোপণ কর্মসূচি এগিয়ে নিয়েছিলেন, বর্তমান বিএনপি সরকারের অনেকগুলো কর্মসূচির মধ্যে এটি অন্যতম সফল উদ্যোগ হিসেবে দেশজুড়ে চালু রাখা হবে বলে তিনি উল্লেখ করেন।এদিন বাটাজোর ইউনিয়নে দুই হাজার ৫০০টি চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, শুধু চারা রোপণ করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। একটি নবজাতক শিশুকে যেভাবে যত্নসহকারে মানুষ করতে হয়, ঠিক তেমনি রোপণ করা চারাগুলো নির্দিষ্ট আকারে বড় না হওয়া পর্যন্ত রক্ষণাবেক্ষণের দায়িত্ব সবাইকে নিতে হবে।এর আগে পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী সক...
ঢাকার মিরপুর থেকে বদলগাছীর নারী হত্যা মামলার আসামি গ্রেফতার
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

ঢাকার মিরপুর থেকে বদলগাছীর নারী হত্যা মামলার আসামি গ্রেফতার

|| সারোয়ার হোসেন অপু | নওগাঁ প্রতিনিধি ||নওগাঁ জেলার বদলগাছী উপজেলার পারআধাইপুর গ্রামের বহুল আলোচিত নারী হত্যা মামলার প্রধান আসামি সৌখিন (২৫)-কে ঢাকার মিরপুর এলাকার শাহ আলী থানা এলাকা থেকে গ্রেফতার করেছে নওগাঁ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ জুলাই ২০২৬ রাত আনুমানিক ১০টার দিকে বদলগাছী উপজেলার পারআধাইপুর গ্রামের বুড়াকালী মন্দির সংলগ্ন এলাকায় এক নারীকে গলা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বদলগাছী থানা পুলিশ। পরে তাকে প্রথমে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি হলে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়।আহত নারীর নাম তহমিনা ওরফে রেবা। তিনি ধামইরহাট উপজেলার ধুরাইল গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়।ঘটনার পর নওগাঁর পুলিশ সুপার বদলগাছী থানাকে ...
টঙ্গীতে ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ, টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার দাবি
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

টঙ্গীতে ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ, টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার দাবি

|| গাজীপুর প্রতিনিধি ||গাজীপুরের টঙ্গীতে ছাত্রদলের এক নেতার ওপর হামলা চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৭–৮ জনকে আসামি করে টঙ্গী পশ্চিম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শাহাদাত হোসেন দিপু (২৭) টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং টঙ্গীর ভাদাম এলাকার বাসিন্দা। অভিযোগে তিনি উল্লেখ করেন, অভিযুক্তদের সঙ্গে পূর্ব থেকেই বিরোধ চলছিল। এর জেরে গত ১১ জুলাই রাত সাড়ে ১০টার দিকে স্টেশন রোড থেকে বাড়ি ফেরার পথে ভাদাম এলাকার ক্রসলাইন ও নিট বাজার ফ্যাক্টরির সামনে তার পথরোধ করা হয়।জানা গেছে, একপর্যায়ে হামলাকারীদের একজন লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করার চেষ্টা করলে তিনি তা ঠেকাতে গেলে বাম হাতের কনুইয়ে গুরুতর জখম হন। পরে অন্যরা লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে মারধর করে আহত করে ...
গণমাধ্যম ও সুশীল সমাজের যৌথ উদ্যোগেই বদলাবে গ্রামীণ বাস্তবতা
সর্বশেষ, সারাদেশ

গণমাধ্যম ও সুশীল সমাজের যৌথ উদ্যোগেই বদলাবে গ্রামীণ বাস্তবতা

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||গ্রামীণ জনপদের বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত করে সেগুলোর কার্যকর সমাধানে গণমাধ্যম ও সুশীল সমাজের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। বক্তারা বলেছেন, প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে সংবাদমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা এবং সুশীল সমাজের সক্রিয় সম্পৃক্ততা সময়ের দাবি। সমাজের বাস্তব চিত্র তুলে ধরে জনমত সৃষ্টি এবং নীতিনির্ধারণী পর্যায়ে বিষয়গুলো পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গণমাধ্যমের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোকেও সমন্বিতভাবে কাজ করতে হবে।রবিবার (১২ জুলাই) সকাল সাড়ে ১০টায় রাজশাহী মহানগরীর একটি কনভেনশন সেন্টারে গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব অভিমত উঠে আসে।সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন (এসডিসি), গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায়, ‘নাগরিকত্ব...
ফাইবার নেটওয়ার্কে যুক্ত হচ্ছে ইবির আবাসিক হল
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ফাইবার নেটওয়ার্কে যুক্ত হচ্ছে ইবির আবাসিক হল

|| এস এম রেদোয়ানুল হাসান | ইবি প্রতিনিধি ||‎হিট প্রকল্পের আওতাধীন ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আবাসিক আটটি হলে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা প্রদানের লক্ষ্যে ৫ কিলোমিটার ভূগর্ভস্থ অপটিক্যাল ফাইবার কেবল স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থীরা আগামী দুই মাসের মধ্যে উচ্চগতিসম্পন্ন ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সার্ভিস পেতে পারে।‎‎সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে শাহ আজিজুর রহমান হলের প্রধান ফটকে আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান।উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম পরিচালনার স্বার্থে এবং প্রযুক্তিগত বিদ্যায় বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে এই নিরবচ্ছিন্ন ইন্টারনেট সার্ভিস নিশ্চিত করা হচ্ছে।‎‎এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, প্রভোস্ট কাউন...
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে পানছড়িতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
সর্বশেষ, সারাদেশ

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে পানছড়িতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

|| খাগড়াছড়ি প্রতিনিধি ||"তরুণদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি" প্রতিপাদ্যে পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়িতে উপজেলা পরিবার পরিকল্পনা'র আয়োজনে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১২ জুলাই) সকাল এগারোটায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ হাফিজ উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা।এসময় বক্তারা বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ একটি দেশ। আমাদের এই সীমিত ভূখণ্ড ও সম্পদের ওপর জনসংখ্যার অতিরিক্ত চাপ এক বড় চ্যালেঞ্জ। তবে জনসংখ্যাকে শুধু একটি সংখ্যাগত সমস্যা হিসেবে না দেখে, আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। এই বিশাল জনসংখ্যাকে, বিশেষ করে আমাদের তরুণ প্রজন্মকে যদি আমরা সুশিক্ষা, স্বাস্থ্যসেবা ও আধুনিক প্রযুক্তির শিক্ষায় দ...
নওগাঁর বদলগাছীতে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন
সর্বশেষ, সারাদেশ

নওগাঁর বদলগাছীতে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন

|| সারোয়ার হোসেন অপু | নওগাঁ প্রতিনিধি ||"তারুণ্যের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি"— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা, সনদপত্র ও সম্মাননা স্মারক বিতরণ করা হয়েছে।রবিবার (১২ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে অবদানের জন্য শ্রেষ্ঠ ৬ জনকে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুবোধ কুমার আচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান ছনি। তিনি তার বক্তব্যে বলেন, "আমাদের তরুণ প্রজন্মকে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনসম্পদে রূপান্তর করতে হবে।" এ সময় তিনি শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের অ...
রংপুরের সিনিয়র সাংবাদিক তৌহিদুল ইসলাম বাবলার ইন্তেকাল
সর্বশেষ, সারাদেশ

রংপুরের সিনিয়র সাংবাদিক তৌহিদুল ইসলাম বাবলার ইন্তেকাল

|| নিজস্ব প্রতিবেদক ||সিনিয়র সাংবাদিক, রিপোর্টার্স ক্লাব রংপুরের কার্যনির্বাহী সদস্য এবং দৈনিক প্রথম খবর-এর নির্বাহী সম্পাদক তৌহিদুল ইসলাম বাবলা আর নেই। গতকাল শনিবার (১১ জুলাই) সকাল ৯টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর এই অকাল ও আকস্মিক মৃত্যুতে রংপুরের গণমাধ্যম অঙ্গনসহ বিভিন্ন মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল শনিবার বাদ এশা রংপুর নগরীর সেনপাড়া এলাকায় মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। কর্মজীবনে অত্যন্ত নিষ্ঠাবান ও সদালাপী এই সাংবাদিকের মৃত্যুতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করার পাশাপ...