Wednesday, October 14

বাণিজ্য ও অর্থনীতি

দেশের বাজারে কমল স্বর্ণ ও রুপার দাম, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ২৮ হাজার টাকা
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

দেশের বাজারে কমল স্বর্ণ ও রুপার দাম, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ২৮ হাজার টাকা

|| অর্থ ও বাণিজ্য ডেস্ক ||দেশের বাজারে স্বর্ণ ও রুপার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ প্রতি ভরি ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণের দাম সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত কমানো হয়েছে। গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) থেকে কার্যকর হওয়া এই নতুন দর আজ বুধবারও অপরিবর্তিত থাকছে।বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন নির্ধারিত মূল্যে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ এখন বিক্রি হচ্ছে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৩ হাজার ১৪৯ টাকা কমিয়ে ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকায়।স্বর্ণের পাশাপাশি রুপার বাজারেও দরপতন হয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম...
টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট

|| আলোকিত দৈনিক ডেস্ক ||গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় সরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস ইন্টারন্যাশনালের এক স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে কাজ করছে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এবং তাদের সহায়তায় আরও আটটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।আজ বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের ইউনিটগুলো রওয়ানা হয়ে সকাল ১০টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন যেন আশপাশের এলাকায় ছড়িয়ে পড়তে না পারে সে লক্ষ্যে ফায়ার সার্ভিস দ্রুত ও সমন্বিতভাবে ক...
বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে বিশ্বব্যাংক প্রস্তুত: অর্থমন্ত্রী
জাতীয়, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে বিশ্বব্যাংক প্রস্তুত: অর্থমন্ত্রী

|| অর্থ ও বাণিজ্য ডেস্ক ||বাংলাদেশকে পূর্ণাঙ্গ সমর্থন দিতে বিশ্বব্যাংক প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণ, স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং মধ্য ও দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সরকারের গৃহীত নীতি ও কর্মসূচির সঙ্গে বিশ্বব্যাংক একমত পোষণ করেছে।মঙ্গলবার (১৩ অক্টোবর) থাইল্যান্ডের ব্যাংককে বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান অর্থমন্ত্রী।আমির খসরু বলেন, বর্তমান সরকার যখন দায়িত্ব গ্রহণ করে, তখন দেশের অর্থনীতি মারাত্মক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল। আগের সময়কার বিভিন্ন দায়-দেনা ও বোঝার পাশাপাশি বৈশ্বিক যুদ্ধের প্রেক্ষাপট অর্থনৈতিক বিপর্যয় তৈরি করেছে। বিশ্বব্যাংক এই সার্বিক পরিস্থিতি অনুধাবন করতে পেরেছে এবং সরকার পরিস্থিতি সামাল দিতে যেসব...
ইলিশের প্রজনন সুরক্ষায় ব্রহ্মপুত্র-ধরলায় অভিযান, জব্দ কারেন্ট জাল
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

ইলিশের প্রজনন সুরক্ষায় ব্রহ্মপুত্র-ধরলায় অভিযান, জব্দ কারেন্ট জাল

কুড়িগ্রামে নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগ|| কুড়িগ্রাম প্রতিনিধি ||ইলিশের প্রজনন ও বংশবিস্তার সুরক্ষায় সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র ও ধরলা নদীতে ১২ অক্টোবর বিকেলে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর। অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় জেলেদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করে ইলিশ আহরণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় গত ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত ইলিশ আহরণে নিষেধাজ্ঞা জারি করেছে। এ নিষেধাজ্ঞা কার্যকর করতে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে ব্রহ্মপুত্র ও ধরলা নদীতে অভিযান চালানো হয়।অভিযানকালে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দের পাশাপাশি নদীতে ইলিশ আহরণ না করা এবং সরকারি নি...
কমল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

কমল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা

|| অর্থ ও বাণিজ্য ডেস্ক ||দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত কমানো হয়েছে।মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে এই মূল্য হ্রাসের তথ্য জানানো হয়। একই দিন সকাল ১০টা থেকেই সারাদেশে নতুন এ দাম কার্যকর করা হয়েছে।নতুন মূল্যসূচি অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা।...
রায়গঞ্জে ফুলজোড় নদীতে খাঁচায় মাছ চাষে ভাগ্য বদলেছে শত পরিবারের
কৃষি, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

রায়গঞ্জে ফুলজোড় নদীতে খাঁচায় মাছ চাষে ভাগ্য বদলেছে শত পরিবারের

|| ডঃ মোঃ গোলাম মোস্তফা | রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||আজ থেকে ২০ বছর আগেও সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় নদীর পাড়ে দিনমজুরি কিংবা কৃষিকাজ ছিল অনেকের প্রধান আয়ের উৎস। এখন সেই নদীতেই খাঁচায় মাছ চাষ করে স্বাবলম্বী হয়েছেন স্থানীয়দের অনেকেই। কম জায়গায় অধিক মাছ উৎপাদন এবং বাজারে ভালো চাহিদা থাকায় এই উপজেলায় দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে খাঁচায় মাছ চাষ পদ্ধতি।উপজেলার ভূইয়াগাতী থেকে নলকা পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার এলাকা জুড়ে ফুলজোড় নদীতে দেখা যায় সারিসারি মাছ চাষের খাঁচা। স্থানীয় চাষিদের সাথে কথা বলে জানা গেছে, পাঁচ বছর আগেও এই এলাকায় খাঁচায় মাছ চাষ করতেন মাত্র ২৫ থেকে ৩০ জন। বর্তমানে চাষির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০ থেকে ১০০ জনে। তাদের প্রায় ১ হাজার ৫০০টি খাঁচায় এখন মাছ চাষ হচ্ছে। এই কার্যক্রমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত রয়েছে প্রায় ৫ শতাধিক পরিবার।চাষিরা জানান, প্রতিটি খাঁচা তৈরিতে...
নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, রাজনৈতিক পরিচয় ঘিরে প্রশ্ন
বাণিজ্য ও অর্থনীতি, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, রাজনৈতিক পরিচয় ঘিরে প্রশ্ন

আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতাদের সংশ্লিষ্টতার অভিযোগ, ক্ষুব্ধ বিএনপির তৃণমূল; অভিযোগ অস্বীকার কমিটির সদস্যের|| কুড়িগ্রাম প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় নতুন সার ডিলার নিয়োগকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে বিতর্কের সৃষ্টি হয়েছে। ১৫টি ডিলারশিপের তালিকায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম থাকার অভিযোগ উঠেছে। এ নিয়ে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের একাংশের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তবে নিয়োগপ্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বিবেচনার অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট কমিটির সদস্যরা।গত বুধবার (৭ অক্টোবর) কৃষি অর্থনীতিবিদ শাহানাজ আক্তারের স্বাক্ষরে কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে নাগেশ্বরী পৌরসভা ও উপজেলার ১৪টি ইউনিয়নের জন্য সার ডিলার নিয়োগের তালিকা প্রকাশ করা হয়। তালিকাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ডিলারদের রাজনৈতিক পরিচয় এ...
সার ডিলার নিয়োগে রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন, নাগেশ্বরীতে উদ্বেগ
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

সার ডিলার নিয়োগে রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন, নাগেশ্বরীতে উদ্বেগ

ডিএসবি যাচাইয়ে বিতর্কিত নাম, স্বচ্ছতা নিশ্চিতের দাবি|| কুড়িগ্রাম প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় নতুন করে সার ডিলার নিয়োগকে ঘিরে রাজনৈতিক পরিচয় ও প্রার্থীদের অতীত কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উঠেছে। সম্ভাব্য কয়েকজন প্রার্থীর রাজনৈতিক সংশ্লিষ্টতা, দলবদল ও বিভিন্ন সময়ে সুবিধাভোগী হিসেবে পরিচিতির অভিযোগ সামনে আসায় নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা তৈরি হয়েছে। এদিকে প্রার্থীদের বিষয়ে পুলিশি বিশেষ শাখা (ডিএসবি) যাচাই-বাছাই চলছে বলে জানা গেছে।স্থানীয় রাজনৈতিক সূত্র ও এলাকাবাসীর ভাষ্য, ডিলার নিয়োগের তালিকায় থাকা কয়েকজনের রাজনৈতিক পরিচয় নিয়ে নানা ধরনের তথ্য ও অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের অনেকগুলোর পক্ষে আনুষ্ঠানিক দলীয় নথি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি। ফলে যাচাই না হওয়া পর্যন্ত এগুলোকে স্থানীয়দের অভিযোগ ও পর্যবেক্ষণ হিসেবেই দেখা হচ্ছে।...
টঙ্গীতে ফ্ল্যাট ক্রেতার অভিনব জালিয়াতি: লক্ষ্য এবার পুরো ভবন দখল
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

টঙ্গীতে ফ্ল্যাট ক্রেতার অভিনব জালিয়াতি: লক্ষ্য এবার পুরো ভবন দখল

|| গাজীপুর প্রতিনিধি ||গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা এলাকায় ফ্ল্যাট বিক্রির চুক্তিপত্রে স্বাক্ষর জালিয়াতি, বকেয়া পরিশোধ না করে ফ্ল্যাট আত্মসাৎ এবং জমিদাতার সাথে যোগসাজশে বহুতল ভবন দখল করে আবাসন ব্যবসায়ীকে বিতাড়িত করার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ‘সেবা কনস্ট্রাকশন লিঃ’-এর ব্যবস্থাপনা পরিচালক মো. খোরশেদ আলম বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন।মামলার বাদী খোরশেদ আলমের অভিযোগ, বিবাদী এ এস এম নাজমুল হক মূলত নামেমাত্র বা বিনা পুঁজিতে ব্যবসা করার অপচেষ্টা চালিয়েছেন। তিনি বলেন, “নাজমুল হক চেয়েছেন ‘কইয়ের তেল দিয়ে কই ভাজা’র মতো আমার টাকায় ফ্ল্যাট নির্মাণ করিয়ে নিজে বসে বসে সুবিধা নেবেন। তাই তিনি প্রথমে ৩ কোটি ৩২ লাখ টাকা মূল্যে ১০টি ফ্ল্যাট ক্রয়ের চুক্তি করেন। শর্ত ছিল এককালীন ৫০ লাখ টাকা বায়না দেওয়ার। কিন্তু তিনি তা না দিয়ে ২ লাখ বা ৩ লাখ টাকা করে বহ...
জিআই স্বীকৃতিতে চাহিদা বাড়লেও বাড়ছে না হাজারী গুড়ের উৎপাদন
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

জিআই স্বীকৃতিতে চাহিদা বাড়লেও বাড়ছে না হাজারী গুড়ের উৎপাদন

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের হরিরামপুর ঐতিহ্যবাহী হাজারী গুড় জিআই পণ্য হিসেবে অন্তর্ভুক্ত হওয়ায় গুড়ের চাহিদা বেড়ে গেছে। কিন্তু খেজুর গাছের সংখ্যা এবং গাছীর সংখ্যা দিন দিন কমে যাওয়ায় হাজারী গুড়ের ক্রমবর্ধমান চাহিদা পুরণ করা সম্ভব হচ্ছে না। এই সুযোগে অনেকেই নকল হাজারী গুড় তৈরি করে এর সুনাম নষ্ট করছে। এই গুড়ের চাহিদা পূরণ, এর সুনাম রক্ষা করতে হলে খেজুড় গাছের চারা রোপন করতে হবে এবং ভেজালবিরোধী অভিযান করতে হবে। পাশাপাশি এর পৃষ্ঠপোষকতার জন্য সরকারকে এগিয়ে আসতে হবে।বৃহস্পতিবার (১ অক্টোবর) মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বাল্লা ইউনিয়নের ঝিটকা মধ্যপাড়া হাজারী পাড়ায় হাজারী গুড় উৎপাদনকারীদের সাথে মতবিনিময় সভায় এমন চিত্র উঠে আসে।হরিরামপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সভয় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মক...