Sunday, November 1

রাজধানী

দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনকে সফল করতে হলে আল্লাহর সাহায্য অপরিহার্য: অধ্যাপক এরশাদ উল্যাহ ভূঁইয়া
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনকে সফল করতে হলে আল্লাহর সাহায্য অপরিহার্য: অধ্যাপক এরশাদ উল্যাহ ভূঁইয়া

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলনের আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া বলেছেন, দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামকে সুদৃঢ় ও গতিশীল করতে হলে সংগঠনকেও মজবুত করতে হবে। এ জন্য নিয়মিত মাসিক বৈঠক, সাংগঠনিক কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ এবং প্রত্যেক বৈঠকে যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করতে হবে। পাশাপাশি সময়, শ্রম, মেধা ও অর্থ দিয়ে সংগঠনের কার্যক্রমে আন্তরিকভাবে সহযোগিতা করতে হবে। সর্বোপরি, সংগঠনের শৃঙ্খলা বজায় রাখা, দায়িত্বশীল নেতৃত্বের প্রতি যথাযথ আনুগত্য প্রদর্শন এবং পারস্পরিক ঐক্য ও সহযোগিতা অক্ষুণ্ণ রাখা অপরিহার্য। কারণ সুসংগঠিত, শৃঙ্খলাবদ্ধ ও নিবেদিতপ্রাণ কর্মীবাহিনী ছাড়া দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামকে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নেওয়া সম্ভব নয়। তাছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য ও অনুগ্রহ অপরিহার্য। একনিষ্ঠ ঈমান, বিশুদ্ধ নিয়ত, কুরআন-সুন্নাহর অনুসরণ, ধৈর্য, ত্যাগ ও নিরলস...
ইউআইইউতে স্তন ক্যানসার স্ক্রিনিং ও সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ, স্বাস্থ্য

ইউআইইউতে স্তন ক্যানসার স্ক্রিনিং ও সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র (ইউআইইউ) স্কুল অব লাইফ সায়েন্সেসের ফার্মেসি বিভাগের উদ্যোগে স্তন ক্যানসার স্ক্রিনিং ও সচেতনতা বিষয়ক কর্মশালা গতকাল ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। স্তন ক্যানসারের প্রাথমিক শনাক্তকরণ, সময়মতো চিকিৎসা গ্রহণ এবং চিকিৎসা পরবর্তী জীবন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই এ কর্মশালার মূল উদ্দেশ্য।কর্মশালায় সেশন স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের প্লাস্টিক অ্যান্ড রিকনস্ট্রাকটিভ সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জামান উম্মে হুমায়রা এবং ইউআইইউর ফার্মেসি বিভাগের প্রধান অধ্যাপক ড. তাহমিনা ফয়েজ। এ ছাড়া উপস্থিত ছিলেন আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এবং আমরা নারী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জনাব জাহিদুর রহমান বিপ্লব।ডা. জামান উম্মে হুমায়রা তাঁর বক্তব্যে স্তন ক্যানসারের সাধারণ লক্ষণ, প্রাথমিক পর্যায়ে রো...
ইউআইইউতে নতুন শিক্ষকদের ইনডাকশন ট্রেনিং অনুষ্ঠিত
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইইউতে নতুন শিক্ষকদের ইনডাকশন ট্রেনিং অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র (ইউআইইউ) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল’র (আইকিউএসি) উদ্যোগে নবনিযুক্ত শিক্ষকদের জন্য দুই দিনব্যাপী ইনডাকশন ট্রেনিং কর্মসূচির প্রথম দিনের কার্যক্রম গত ২৬ অক্টোবর ২০২৬ তারিখে ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। নবনিযুক্ত শিক্ষকদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদর্শন, গুণগত মান নিশ্চিতকরণ কার্যক্রম, গবেষণার অগ্রাধিকার, প্রাতিষ্ঠানিক নীতিমালা ও একাডেমিক প্রত্যাশা সম্পর্কে ধারণা দেওয়ার লক্ষ্যে এই ট্রেনিং এর আয়োজন করা হয়। কর্মসূচির দ্বিতীয় দিনের কার্যক্রম আগামী ১৬ নভেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আখতার হোসেন খান। প্রশিক্ষণ অধিবেশনে বক্তব্য রাখেন ইউআইইউর ইনস্টিটিউট অব অ্যাডভান্সড রিসার্চের (আইএআর) পরিচালক প্রফেসর ইমেরিটাস ড. এম....
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||প্রেসিডেন্সি ইউনিভার্সিটির গুলশান ক্যাম্পাসে ‘জব ফেয়ার ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দিনব্যাপী এই আয়োজনে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো সরাসরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সদ্য স্নাতকদের সঙ্গে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছে।অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে জব ফেয়ার শুভ উদ্বোধন করেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ আব্দুল মান্নান চৌধুরী।এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত প্রিন্সিপাল অ্যাডভাইজার প্রফেসর ড. মো. আনোয়ারুল কবির, রেজিস্ট্রার মো. সাকির হোসাইন, স্কুল অব ইঞ্জিনিয়ারিং-এর ডিন প্রফেসর ড. মীর মোহাম্মদ আজাদ, স্কুল অব বিজনেস-এর ডিন প্রফেসর আবুল কালাম, স্কুল অব ‘ল’ -এর ডিন প্রফেসর মোহাম্মদ আজহারুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ জাহেদুর রহমান, ইউনিভ...
ইউআইইউতে ফল-২০২৬ শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

ইউআইইউতে ফল-২০২৬ শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’তে (ইউআইইউ) ফল-২০২৬ সেমিস্টারের আন্ডারগ্রাজুয়েট ও পোস্টগ্রাজুয়েট শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান গতকাল ২৬ অক্টোবর ২০২৬ (সোমবার) সকাল ৯:০০ টায় ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।নবীনবরণ অনুষ্ঠানে ইউআইইউর স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকস, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, স্কুল অব হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস এবং স্কুল অব লাইফ সায়েন্সেসের সদ্য ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও সহশিক্ষা কার্যক্রমের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং তাদের আনুষ্ঠানিকভাবে ইউআইইউ পরিবারে স্বাগত জানানো হয়।নবীনবরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক উপাচার্য প্রফেসর এমিরিটাস ড. এম র...
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘ওয়ার্ডপ্রেস ক্যাম্পাস কানেক্ট ২০২৬’ সম্পন্ন
রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘ওয়ার্ডপ্রেস ক্যাম্পাস কানেক্ট ২০২৬’ সম্পন্ন

|| নিজস্ব প্রতিবেদক ||শিক্ষার্থীদের আধুনিক ওয়েব ডেভেলপমেন্ট, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা ও ওপেন সোর্স প্রযুক্তিতে দক্ষ করে তোলার লক্ষ্যে রাজধানীর গুলশানে অবস্থিত প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ‘ওয়ার্ডপ্রেস ক্যাম্পাস কানেক্ট ২০২৬: ওয়ার্কশপ অ্যান্ড সিম্পোজিয়াম অন মডার্ন ওয়েব, এআই অ্যান্ড সাইবার সিকিউরিটি’ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের তত্ত্বাবধানে পিইউ সাইবার সিকিউরিটি ক্লাব (পিইউসিএসসি) ও পিইউ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্লাবের (পিইউএআইসি) যৌথ উদ্যোগে এবং আন্তর্জাতিক ওয়ার্ডপ্রেস ক্যাম্পাস কানেক্টের কারিগরি সহযোগিতায় ২৫ ও ২৬ অক্টোবর এ আয়োজন সম্পন্ন হয়।‘লার্ন, বিল্ড, গ্রো—ওপেন সোর্স, ওয়েব ডেভেলপমেন্ট, এআই, ক্যারিয়ার অ্যান্ড কমিউনিটি’ প্রতিপাদ্যে আয়োজিত কর্মসূচির উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের বাস্তব...
প্রধানমন্ত্রীর জাপান সফরে দেশে নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হবে: রিজভী
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

প্রধানমন্ত্রীর জাপান সফরে দেশে নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হবে: রিজভী

|| আলোকিত দৈনিক ডেস্ক ||প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের মাধ্যমে বাংলাদেশে বিদেশী বিনিয়োগের নতুন দ্বার উন্মোচিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। এই সফর বাস্তবায়নের ফলে দেশে বড় ধরনের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নে নতুন মাত্র যুক্ত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।রবিবার (২৫ অক্টোবর) রাতে বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিক বিদায় জানানোর সময় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।রিজভী বলেন, জাপান বিশ্বের অন্যতম উন্নত দেশ এবং বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন অংশীদার। দীর্ঘদিন ধরে দেশটি বাংলাদেশে অবকাঠামোসহ নানা উন্নয়ন প্রকল্পে অর্থায়ন ও সহায়তা করে আসছে। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের এই সুদীর্ঘ ঐতিহ্যের ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর এই সফর সম্পর্কের নতুন দিগন্ত সূচনা...
রাজধানীতে ২য় হালাল এক্সপো ২০২৬ সম্পন্ন
বাণিজ্য ও অর্থনীতি, রাজধানী, সর্বশেষ

রাজধানীতে ২য় হালাল এক্সপো ২০২৬ সম্পন্ন

|| অর্থ ও বাণিজ্য ডেস্ক ||রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী ‘২য় হালাল এক্সপো ঢাকা-২০২৬’। গত ১৫ অক্টোবর শুরু হয়ে গতকাল রবিবার (১৮ অক্টোবর) মেলাটি সফলভাবে শেষ হয়।রেডসান গ্লোবাল লিমিটেড এবং এক্স-গ্রুপ চেইন রেস্তোরাঁ ও হসপিটালিটি ম্যানেজমেন্টের আয়োজনে আয়োজিত এই আন্তর্জাতিক এক্সপোতে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করে তাদের হালাল সার্টিফাইড পণ্য ও সেবা প্রদর্শন করে। এক্সপোতে খাদ্যপণ্য, প্রসাধনসামগ্রী ও পোশাকের পাশাপাশি পোষাপ্রাণীর জন্য আন্তর্জাতিক মানের হালাল ক্যাটাগরির খাবার প্রদর্শন করা হয়। এতে ট্রান্সপারেন্ট করপোরেশনের পরিবেশনায় আন্তর্জাতিক পোষা প্রাণীর খাবার প্রস্তুতকারক ব্র্যান্ড ‘স্মার্টহার্ট’ (SmartHeart) ও ‘মি-ও’ (Me-O) ৮ নম্বর স্টলে অংশগ্রহণ করে দর্শনার্থী ও পোষা প্রাণীপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করে।...
ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জাতীয়, রাজধানী, সর্বশেষ

ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

|| আলোকিত দৈনিক ডেস্ক ||রাজধানী ঢাকার ঐতিহাসিক ওসমানী উদ্যানে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ এবং আধুনিকায়ন করা উদ্যান প্রাঙ্গণ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় তিনি এই স্মৃতিস্তম্ভ ও আধুনিকায়িত উদ্যানের ফলক উন্মোচন করেন।প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে সার্বিক আধুনিকায়ন কাজ সম্পন্ন শেষে দীর্ঘদিন পর উদ্যানটি সাধারণ নগরবাসীর জন্য উন্মুক্ত করে দেওয়া হলো। পরিবেশবান্ধব ও আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই উদ্যানে জুলাই বিপ্লবের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভটি রাজধানীবাসীর অন্যতম আকর্ষণীয় স্থান হিসেবে গড়ে তোলা হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর ...
সমতার ভিত্তিতে বন্ধু রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করা হবে: প্রধানমন্ত্রী
জাতীয়, রাজধানী, সর্বশেষ

সমতার ভিত্তিতে বন্ধু রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করা হবে: প্রধানমন্ত্রী

|| আলোকিত দৈনিক ডেস্ক ||পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে বিশ্বের সব দেশের সঙ্গে বন্ধুত্ব আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে পরিবর্তনশীল বৈশ্বিক পরিস্থিতিতে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা সময়োপযোগী করতে এবং সেনাবাহিনীর আধুনিকীকরণে সরকার কাজ করছে বলেও জানান তিনি।রবিবার (১৮ অক্টোবর) সকালে সাভার সেনানিবাসে সেনাবাহিনীর সাতটি ইউনিটকে জাতীয় পতাকা (ন্যাশনাল স্ট্যান্ডার্ড) প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে সেনা পরিবারের সদস্য হিসেবে নিজের স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হিসেবে আজ সশস্ত্র বাহিনীর হাতে জাতীয় পতাকা তুলে দেওয়া হয়েছে, যেন সবাই নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন। পতাকার মান ও মর্যাদা অক্ষুণ্ণ রাখা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব উল্লেখ করে ত...