Wednesday, October 14

ধর্ম ও দর্শন

হাসিনাকে বন্দী করেই কেরানীগঞ্জ মহিলা কারাগার উদ্বোধনের দাবি গয়েশ্বর রায়ের
ধর্ম ও দর্শন, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

হাসিনাকে বন্দী করেই কেরানীগঞ্জ মহিলা কারাগার উদ্বোধনের দাবি গয়েশ্বর রায়ের

|| আলোকিত দৈনিক ডেস্ক ||ফ্যাসিস্ট শেখ হাসিনা এখন প্রতিবেশী দেশের তুরুপের তাস হিসেবে ব্যবহৃত হচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সাবেক সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, শেখ হাসিনা নিজে আস্ফালন করেন না, প্রতিবেশী দেশের লোকজন তাঁকে দিয়ে তা করান। তিনি এখন দেশে আসতে চাইলেও ভারতের অনুমতি নিয়েই আসতে হবে।গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের বাঘৈর স্বর্গপুরী দেব মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, প্রতিবেশী দেশ নিজেদের কৌশলগত স্বার্থে শেখ হাসিনাকে ব্যবহার করছে। তিনি লন্ডন বা অন্য কোনো দেশে থাকলে দিল্লি তাঁকে নিয়ে এই রাজনৈতিক কৌশল বাস্তবায়ন করতে পারত না।আওয়ামী লীগ সভানেত্রীকে নিয়ে ডিসেম্বরে দেশে ফেরার আলোচনা...
সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন জেলা যুবদল নেতা রাকিব
ধর্ম ও দর্শন, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন জেলা যুবদল নেতা রাকিব

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিরাজগঞ্জ শহরবাসীসহ জেলার সনাতন ধর্মাবলম্বী ও সনাতন দলীয় নেতাকর্মীসহ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো: ফকরুল ইসলাম রাকিব।শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা সবার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও আনন্দ বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন।তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের দেশ। এ দেশের সকল ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবাইকে মিলেমিশে উৎসব উদযাপন করতে হবে।যুবনেতা ফকরুল ইসলাম রাকিব আরও বলেন, দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসবই নয়, এটি...
সলঙ্গায় শারদীয় দুর্গাপূজার সরকারি অনুদানের ফরম বিতরণ
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

সলঙ্গায় শারদীয় দুর্গাপূজার সরকারি অনুদানের ফরম বিতরণ

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের সলঙ্গা থানার ১নং রামকৃষ্ণপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সরকারি অনুদানের ফরম সংশ্লিষ্ট মন্দির কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছেন রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় রামকৃষ্ণপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চৈত্রহাটি শ্রী শ্রী জগদীশ্বরী মাতা মন্দিরে এ ফরম হস্তান্তর করা হয়। এ সময় মন্দিরের পুরোহিত, সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন সংশ্লিষ্ট কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে দুর্গাপূজার সরকারি অনুদানের ফরম তুলে দেওয়া হয়।ফরম হস্তান্তরকালে উপস্থিত ছিলেন রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক খন্দকার তৌহিদুর রহমান, সাবেক সভাপতি আফছার উদ্দিন, রামকৃষ্ণপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাসুদ রানা রনি, ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রানা ...
নাগেশ্বরীতে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরীতে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে নাগেশ্বরী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শ্রীজীব কুন্ডু, ওসি (তদন্ত), উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (আরডিও) মোস্তফা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোখলেছুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।সভায় বক্তব্য ও মতামত প্রদান করেন উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা, সদস্য সচিব আলহাজ্ব মোকলেছুর রহমান, উপজেলা জামায়াতের আমীর আব্দুল মান্নান, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট উপজেলা শাখার ...
বেলকুচিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

বেলকুচিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে বেলকুচি উপজেলা পরিষদ মিলনায়তনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহানের সভাপতিত্বে এই সভাটি অনুষ্ঠিত হয়।সভায় আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, পূজামণ্ডপের ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্টদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, দুর্গাপূজা বাঙালি হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এই উৎসব যাতে সবাই শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপন করতে পারেন, সে জন্য প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন কমিটি ও স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে।সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, ...
দুর্গাপূজায় ৩ দিনের ছুটি ঘোষণা, ১৭ অক্টোবর শনিবার সরকারি অফিস খোলা
জাতীয়, ধর্ম ও দর্শন, সর্বশেষ

দুর্গাপূজায় ৩ দিনের ছুটি ঘোষণা, ১৭ অক্টোবর শনিবার সরকারি অফিস খোলা

|| আলোকিত দৈনিক ডেস্ক ||আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা তিন দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। তবে এই ছুটি সমন্বয়ের লক্ষ্যে আগামী ১৭ অক্টোবর (শনিবার) সব সরকারি অফিস খোলা থাকবে।বুধবার (৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর (মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার) ছুটি থাকবে। এই ছুটি সমন্বয় করতেই আগামী ১৭ অক্টোবর (শনিবার) সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান খোলা রাখা হবে।তবে জরুরি সেবাসমূহ এই ছুটির আওতামুক্ত থাকবে বলে প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে। বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরসমূহের কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এ সংক্রান্ত যানবাহন ও কর্মীরা ছ...
খাগড়াছড়িতে ভাবগাম্ভীর্যে পালিত হলো মধুপূর্ণিমা
ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

খাগড়াছড়িতে ভাবগাম্ভীর্যে পালিত হলো মধুপূর্ণিমা

|| খাগড়াছড়ি প্রতিনিধি ||ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আনুষ্ঠিকতার মধ্য দিয়ে খাগড়াছড়িতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব ‘মধুপূর্ণিমা’ উদযাপিত হয়েছে।শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকেই পূজার নানা সামগ্রী নিয়ে খাগড়াছড়ির বিভিন্ন বৌদ্ধবিহারে সমবেত হন হাজারো নর-নারী ও শিশু-কিশোর। কর্মসূচির শুরুতে পঞ্চশীল গ্রহণ ও সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়। এরপর দেশ, জাতি ও বিশ্বের সকল জীবের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।উৎসব উপলক্ষ্যে বৌদ্ধভিক্ষুদের উদ্দেশ্যে বুদ্ধ মূর্তিদান, সংঘদান, অষ্ট পরিষ্কার দান, হাজার প্রদীপদান এবং পিণ্ডদানসহ নানাবিধ দানীয় অনুষ্ঠান সম্পাদন করেন ভক্তরা।বৌদ্ধ ধর্মশাস্ত্র মতে, ভগবান গৌতম বুদ্ধ পারলেয়্য বনে অবস্থানের সময় একটি বানর তাঁকে মৌচাক থেকে মধু সংগ্রহ করে দান করেছিল। সেই ঐতিহাসিক ও তাত্পর্যপূর্ণ ঘটনাকে স্মরণ করেই প্রতি বছর ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে বৌদ্ধ ধর...
আস-সুন্নাহর উদ্যোগে শুরু হচ্ছে ৩য় দফার মুয়াজ্জিন প্রশিক্ষণ
ধর্ম ও দর্শন, সর্বশেষ

আস-সুন্নাহর উদ্যোগে শুরু হচ্ছে ৩য় দফার মুয়াজ্জিন প্রশিক্ষণ

|| ধর্ম ডেস্ক ||আজানের সুর ও উচ্চারণ আরও বিশুদ্ধ ও হৃদয়গ্রাহী করে তুলতে ১০ দিনব্যাপী বিশেষ মুয়াজ্জিন প্রশিক্ষণের আয়োজন করছে আস-সুন্নাহ দাওয়াহ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটির উদ্যোগে এবার তৃতীয় দফায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হতে যাচ্ছে।‘৩য় মুয়াজ্জিন প্রশিক্ষণ’ শীর্ষক এই আয়োজনে আজান ও ইকামাতের প্রতিটি শব্দের সঠিক উচ্চারণ, সংশ্লিষ্ট প্রয়োজনীয় মাসয়ালা-মাসায়েল এবং মদিনা ও মিশরের ঐতিহ্যবাহী সুরের ওপর বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়া কণ্ঠের যত্ন, দীর্ঘ শ্বাস নিয়ন্ত্রণ, সাউন্ড সিস্টেম পরিচালনা, তারবিয়াহ, ব্যক্তিত্ব উন্নয়ন ও রুকইয়াহর মতো ব্যবহারিক বিষয়গুলোও এতে অন্তর্ভুক্ত থাকছে।আয়োজকরা জানান, প্রশিক্ষণটি সম্পূর্ণ ১০০ শতাংশ স্কলারশিপের আওতায় অনুষ্ঠিত হবে। নির্বাচিত প্রশিক্ষণার্থীদের মানসম্মত আবাসন, খাবার, যাতায়াত খরচ ও প্রয়োজনীয় সনদ সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে।প্রশিক্ষণে আবেদ...
তাড়াইলে রাজিয়া কুলসুম হিফজুল কুরআন মহিলা মাদ্রাসার ৩য় বার্ষিক মাহফিল
ধর্ম ও দর্শন, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

তাড়াইলে রাজিয়া কুলসুম হিফজুল কুরআন মহিলা মাদ্রাসার ৩য় বার্ষিক মাহফিল

|| রাসেল মিয়া | তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি ||কিশোরগঞ্জের তাড়াইলে বোররগাও পশ্চিমপাড়া 'ইতালি ভবন' সংলগ্ন রাজিয়া কুলসুম হিফজুল কুরআন মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে প্রতিষ্ঠানের ৩য় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে এই দ্বীনি মহাসভা অনুষ্ঠিত হয়।মাহফিলকে কেন্দ্র করে তাড়াইল উপজেলায় হাজার হাজার ধর্মপ্রাণ মানুষের সমাগম ঘটে, যা স্থানীয় পর্যায়ে এক বিরল ও অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেছে। মাহফিলে আগত সর্বস্তরের তাউহিদী জনতার জন্য তাবাররুক ও খাবারের বিশেষ ব্যবস্থা করা হয়।অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা, একক পৃষ্ঠপোষক ও বিশিষ্ট প্রবাসী ব্যবসায়ী আলহাজ জুবায়ের আহমেদের সার্বিক ব্যবস্থাপনায় ও সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এই বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাধারণ মানুষের কাছ থেকে কোনো প্রকার চাঁদা বা কালেকশন ছাড়া সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যো...
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
ধর্ম ও দর্শন, শিক্ষাঙ্গন, সর্বশেষ

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

|| ধর্ম ডেস্ক ||পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, সরকারি-বেসরকারি কলেজ, মাদরাসা এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। এদিন প্রতিষ্ঠানগুলোতে কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না। বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ছুটির বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রশাসনিক সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।পূর্বে দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ছুটি নির্ধারিত ছিল। তবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ২০ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে ছুটির তারিখ পুনর্নির্ধারণ করে ২৩ সেপ্টেম্বর ঘোষণা করে।ফারসি শব্দ ‘ইয়াজদাহম’ অর্থ এগারো এবং ‘ফাতেহা-ই-ইয়াজদাহম’ বলতে ১১তম দিনের ফাতেহা শরিফকে বোঝানো হয়। ইসলামের অন্যতম প্রধান সুফি সাধক ও বড়পীর হজরত আবদুল কাদির জিলা...