Monday, October 5

বেলকুচিতে গাবেরপাড়া ধুকুরিয়াবেড়া ফাযিল মাদ্রাসায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

|| বিশেষ প্রতিনিধি | আলোকিত দৈনিক ||

সিরাজগঞ্জের বেলকুচিতে অবস্থিত গাবেরপাড়া ধুকুরিয়াবেড়া ফাযিল মাদ্রাসার উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে। আজ সোমবার (৫ অক্টোবর) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে এ উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মোঃ আব্দুস সাত্তারের সার্বিক তদারকি ও পরিচালনায় সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসা প্রাঙ্গণে এসে শেষ হয়। র‍্যালিতে মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ ব্যানার ও শিক্ষকদের মর্যাদা সংবলিত প্লেকার্ড হাতে নিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

র‍্যালি শেষে মাদ্রাসা মিলনায়তনে এক শিক্ষক সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, একজন আদর্শ মানুষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের অবদান অনস্বীকার্য। শিক্ষা ও সুশিক্ষার আলো ছড়িয়ে দিতে শিক্ষকরা সমাজে বাতিঘরের ভূমিকা পালন করেন। তাই শিক্ষকদের মর্যাদা রক্ষা ও সার্বিক কল্যাণে সমাজ ও রাষ্ট্রকে একযোগে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। আলোচনা সভায় মাদ্রাসার শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *