Saturday, August 29

বিনোদন

চ্যানেল আই টিএমএসএস মিউজিক অ্যাওয়ার্ড পেলেন নজরুল সংগীতশিল্পী শহীদ কবির পলাশ
বিনোদন, রাজধানী, সর্বশেষ

চ্যানেল আই টিএমএসএস মিউজিক অ্যাওয়ার্ড পেলেন নজরুল সংগীতশিল্পী শহীদ কবির পলাশ

|| রাজিবুল হাসান | নিজস্ব প্রতিবেদক ||এবার চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস এ নজরুল সংগীতে বিজয়ী হয়েছেন শ্রোতাপ্রিয় নজরুল সংগীতশিল্পী শহীদ কবির পলাশ।নজরুল সংগীতে অ‍্যাওয়ার্ড বিজয়ী এই শিল্পী জানিয়েছেন, তিনি একই সঙ্গে নিজে গান করেন এবং প্রশিক্ষণ দিচ্ছেন। এই দুটি কাজই তিনি সমান উপভোগ করেন। তিনি আরও বললেন, ‘আমি সরাসরি গান শিখেছি বরেণ্য সংগীতগুরু সোহরাব হোসেন আর সুধীন দাশের কাছে। দীর্ঘ সময়ে তাঁদের কাছ থেকে যা শিখেছি, তা-ই এখন চর্চা করছি, অন্যদের শেখাচ্ছি। এই কাজে যে আনন্দ, তা বলে বোঝানো যাবে না।’২০০৫ সালে বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত ‘বেঙ্গল বিকাশ প্রতিযোগিতা’য় আধুনিক গান ও নজরুলসংগীত বিভাগে প্রথম হয়েছেন পলাশ।২০০৯ সালে বের হয় তাঁর গাওয়া নজরুলসংগীতের প্রথম অ্যালবাম পরদেশি বঁধুয়া। ওই বছর অ্যালবামটির জন্য তিনি ‘সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’ পান। এরপর তাঁর আরও দুটি অ্যালব...
অব্যবহৃত জমিতে বিনোদন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা, ৭নং ঘাটে কেসিসি প্রশাসকের পরিদর্শন
বিনোদন, সর্বশেষ, সারাদেশ

অব্যবহৃত জমিতে বিনোদন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা, ৭নং ঘাটে কেসিসি প্রশাসকের পরিদর্শন

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগর উন্নয়নে টেকসই পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, বাস্তবায়িত প্রকল্পগুলোর সুফল যেন নগরবাসী সরাসরি ভোগ করতে পারে, তা নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য।মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে নগরীর ৭নং ঘাট এলাকায় সৌন্দর্যবর্ধন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিক ও স্থানীয় নাগরিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।প্রশাসক বলেন, খুলনায় মানসম্মত বিনোদন কেন্দ্র, বোটানিক্যাল গার্ডেন ও খেলার মাঠের ঘাটতি স্পষ্ট। অথচ নগরীর বিভিন্ন স্থানে সরকারি অনেক জমি অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। এসব জমিকে পরিকল্পিতভাবে কাজে লাগিয়ে নগরবাসীর জন্য স্বাস্থ্যসম্মত ও মানসম্পন্ন বিনোদন পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠানোর প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।তিনি আরও বলেন,...
১০টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত ও নৃত্যকলা বিভাগের সমন্বয়ে ছায়ানটের ‘সম্মিলিত অভিযাত্রা’
বিনোদন, রাজধানী, শিক্ষাঙ্গন, সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

১০টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত ও নৃত্যকলা বিভাগের সমন্বয়ে ছায়ানটের ‘সম্মিলিত অভিযাত্রা’

|| আলোকিত দৈনিক | বিনোদন ডেস্ক ||দেশের ১০টি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত ও নৃত্যকলা বিভাগের সমন্বয়ে ছায়ানট এ বছরে একটি দিনব্যাপী সঙ্গীত সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে।৬ এপ্রিল ২০২৬ (সোমবার) সকালে ছায়ানট সংস্কৃতি ভবনের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনায়তন কক্ষে আয়োজিত, মতবিনিময় সভায় এমনটি জানা গেছে। উপস্থিত সকলে মনে করেন যে, এটি স্বেচ্ছাসেবার মাধ্যমে দেশজুড়ে শুদ্ধ সুর-সঙ্গীত ছড়িয়ে দেবার একটি ফলপ্রসূ উদ্যোগ হিসেবে বিবেচিত হবে। পাশাপাশি রাষ্ট্রের কাছে বলিষ্ঠ আহ্বান জানানো হয়, অবিলম্বে শিশুস্তর থেকেই সকল শিক্ষালয়ের সর্বস্তরে সঙ্গীতশিক্ষা কার্যক্রম ও পাঠ্যক্রমের সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে সঙ্গীত অনুচ্ছেদ অন্তর্ভুক্ত করার।সংস্কৃতি মন্ত্রণালয় ইতোমধ্যে প্রাথমিক স্তরে সঙ্গীতশিক্ষার ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে বলে এই সভা সন্তোষ প্রকাশ করে।সভায় আমন্ত্রিত বিভিন্ন বিশ্ববিদ্যালয...
চলে গেলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা ও নজরুল সংগীতশিল্পী ডালিয়া নওশিন
বিনোদন, সর্বশেষ

চলে গেলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা ও নজরুল সংগীতশিল্পী ডালিয়া নওশিন

|| রাজিবুল হাসান | নিজস্ব প্রতিবেদক ||দেশের সংগীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র নিভে গেল। বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী এবং মহান মুক্তিযুদ্ধের শব্দসৈনিক ডালিয়া নওশিন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ (০১ এপ্রিল) বুধবার দুপুর ১২টা ৫৭ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার প্রয়াণে সংস্কৃতি অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।পারিবারিক সূত্রে জানা গেছে, ডালিয়া নওশিন বেশ কিছু দিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় আজ দুপুরে তিনি শেষ বিদায় নেন।ডালিয়া নওশিন কেবল একজন প্রথিতযশা শিল্পীই ছিলেন না, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন নিয়মিত কন্ঠযোদ্ধা হিসেবে তার অবদান ছিল অনস্বীকার্য। তার দরদী কন্ঠে গাওয়া নজরুল সংগীত এবং ...
প্রসঙ্গ নজরুল-সংগীত (প্রনস)’র এর বসন্ত আয়োজন
বিনোদন, রাজধানী, সর্বশেষ

প্রসঙ্গ নজরুল-সংগীত (প্রনস)’র এর বসন্ত আয়োজন

|| মোহাম্মদ রাজিবুল হাসান | নিজস্ব প্রতিবেদক (ঢাকা) ||প্রসঙ্গ নজরুল-সঙ্গীত (প্রনস) মূলত একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। কাজী নজরুল ইসলামের প্রমিত বাণী ও সুর বিশ্বময় ছড়িয়ে দিতে ‘প্রনস’ প্রতিষ্ঠা করেন প্রয়াত দেশবরেণ্য নজরুল সংগীত শিল্পী বিপাশা গুহঠাকুরতা। দীর্ঘ দিন ধরে এর ধারাবাহিকতা অব্যাহত রেখে নজরুল বিষয়ক বিভিন্ন অনুষ্ঠানসহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি।নজরুল সাহিত্যের মতো এমন মাল্টিডাইমেনশনাল সৃষ্টির ডাইভারসিটি হয়তো বিশ্ব সাহিত্যের ইতিহাসেও বিরল। তিনি বিভিন্ন পর্যায়ের গান রচনা করেছেন তার মধ্যে প্রকৃতি পর্যায়ের গান অন্যতম। রচনা করেছেন ঋতু ভিত্তিক অসংখ্য গান ও কবিতা। তারই অংশ বিশেষ ‘বসন্তের গান’।প্রনস ও গান বন্ধুখ‍্যাত সর্বজন শ্রদ্ধেয় গোলাম ফারুকের পৃষ্ঠপোষকতায় ২৮ মার্চ সন্ধ্যায় ধানমন্ডি ক্লাবের ভিআইপি লাউঞ্জে জাকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় “এলো ঐ ব...
ওয়ালিদ হাসানের কথা ও নাদিম ভুঁইয়ার সুরে গাইলেন সাব্বির, সাগর, নাদিম ও রাব্বি
বিনোদন, সর্বশেষ

ওয়ালিদ হাসানের কথা ও নাদিম ভুঁইয়ার সুরে গাইলেন সাব্বির, সাগর, নাদিম ও রাব্বি

|| রাজিবুল হাসান | নিজস্ব প্রতিনিধি | বিনোদন ডেস্ক ||রমজানের চার ধাপের চার গান, দোয়েল ওটিটিতে এক বিশেষ আয়োজন।রমজানের আধ্যাত্মিকতা, আত্মশুদ্ধি ও উৎসবের আবহকে কেন্দ্র করে নির্মিত চারটি গান শিগগিরই প্রচারিত হতে যাচ্ছে দোয়েল ওটিটিতে। “রহমত”, “মাগফিরাত”, “নাজাত” এবং “তাকবিরে খুশির ঈদ” এই চারটি গান রমজানের চারটি ধাপকে আলাদা আলাদা আবেগ ও বার্তায় তুলে ধরেছে।“রহমত” গানটি গেয়েছেন সাগর বাউল, যেখানে রমজানের প্রথম দশকের আল্লাহর অশেষ দয়া ও করুণার আবহ ফুটে উঠেছে। “মাগফিরাত” গেয়েছেন কামরুজ্জামান রাব্বি, যা আত্মসমালোচনা ও ক্ষমা প্রার্থনার গভীর অনুভূতিকে সামনে নিয়ে আসে। “নাজাত” গানটি গেয়েছেন নাদিম ভুঁইয়া এতে রয়েছে জাহান্নাম থেকে মুক্তি ও আত্মার পরিশুদ্ধির আকুতি। আর “তাকবিরে খুশির ঈদ” গানটি গেয়েছেন সাব্বির জামাল, যেখানে ঈদের আনন্দ, ভ্রাতৃত্ব ও কৃতজ্ঞতার উচ্ছ্বাস প্রকাশ পেয়েছে।চারটি গান...
তানভীর আলম সজীবের কথা, সুর ও সংগীতায়োজনে ডুয়েট গাইলেন মাহমুদুল-সোনিয়া
বিনোদন, সর্বশেষ

তানভীর আলম সজীবের কথা, সুর ও সংগীতায়োজনে ডুয়েট গাইলেন মাহমুদুল-সোনিয়া

|| মোহাম্মদ রাজিবুল হাসান | নিজস্ব প্রতিনিধি | বিনোদন ডেস্ক ||আসন্ন ঈদকে সামনে রেখে প্রকাশিত হতে যাচ্ছে ভিন্ন আঙ্গিকের একটি মৌলিক রোমান্টিক গান ‘জীবন যখন’ গানটিতে কণ্ঠ দিয়েছেন শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী মাহমুদুল হাসান এবং মিরাজুল জান্নাত সোনিয়া।মাহমুদুল হাসান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহকারী অধ্যাপক এবং মিরাজুল জান্নাত সোনিয়া বেংগল পরম্পরার একজন স্কলার। দুজনই নজরুলের গানের শিল্পী হলেও এবারে ভিন্নধর্মী গানে কণ্ঠ দিয়েছেন। ইতোমধ্যে গানটি নিয়ে শ্রোতাদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।গানটির কথা ও সুরে যেমন রয়েছে নতুনত্বের ছোঁয়া, তেমনি সংগীত আয়োজনে রাখা হয়েছে আধুনিকতার সমন্বয়। পুরো কাজটির পরিকল্পনা ও বাস্তবায়নে ছিলেন তানভীর আলম সজীব, যিনি একাধারে গানের কথা, সুর, সংগীত আয়োজন, চিত্রধারণ এবং সম্পাদনার দায়িত্ব পালন করেছেন। ফলে গানটিতে একটি একক দৃষ্টিভঙ্গির সুস্পষ্ট ছাপ পাওয়া য...
ভাগ্নে রাজিতের সুরে ডুয়েট গান গাইলেন সাবিনা ইয়াসমিন
বিনোদন, সর্বশেষ

ভাগ্নে রাজিতের সুরে ডুয়েট গান গাইলেন সাবিনা ইয়াসমিন

|| মোহাম্মদ রাজিবুল হাসান | নিজস্ব প্রতিবেদক ||এবারের ঈদের রিলিজ হতে যাচ্ছে জীবন্ত কিংবদন্তি সাবিনা ইয়াসমিন আর রাজিতের ডুয়েট গান৷ খালা এবং ভাগ্নের ডুয়েট গান৷ সাবিনা ইয়াসমিনের মেজ বোন ষাট দশকের জনপ্রিয় শিল্পী ফওজিয়া ইয়াসমিনের ছেলে রাজিত। রাজিত একজন সরোদ শিল্পী, সুরকার এবং গায়ক।'ছোট ছোট স্বপ্ন' এই গান দিয়ে তিন বছর পরে আবার শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিনের সাথে ডুয়েট গাইলেন রাজিত। এ আগে ২০২০ সালে ছিল প্রথম ডুয়েট 'জোছনা ঢলে', তারপর ২০২৩ এ 'তুুমি ছুঁয়ে দিলে' রিলিজ হয়েছিল।'ছোট ছোট স্বপ্ন' গানটির অডিও রেকর্ডিং হয় ১৪ ডিসেম্বর ২০২৫। রেকর্ডিস্ট ছিলেন মিডিয়া জগতে অত্যন্ত সুপরিচিত পুলক বড়ুয়া। তারপরে ১৮ ডিসেম্বর ২০২৫ এ গানটির শুটিং সম্পন্ন হয়। গানটি এবারের ঈদে অবমুক্ত হতে যাচ্ছে THK Music লেবেল থেকে।গানটি নিয়ে গানটির সুরকার ও গায়ক রাজিত বলেন,"আমি আসলে সবসময় ভেবেছিলাম যে শ্রদ্ধেয় সাব...
বাফটায় সেরা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার’, সেরা পরিচালক অ্যান্ডারসন
আন্তর্জাতিক, বিনোদন, সর্বশেষ

বাফটায় সেরা চলচ্চিত্র ‘ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার’, সেরা পরিচালক অ্যান্ডারসন

|| বিনোদন ডেস্ক ||ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডসের (বাফটা) ২০২৬ সালের আসরে বাজিমাত করেছে অফবিট থ্রিলার ‘ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার’। রবিবার (২২ ফেব্রুয়ারি) লন্ডনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঘোষিত এই পুরস্কারে সেরা চলচ্চিত্র ও সেরা পরিচালকসহ মোট ছয়টি বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে ছবিটি। বিখ্যাত নির্মাতা পল টমাস অ্যান্ডারসন এই ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার লুফে নেন। খবর: আল জাজিরার।বিপ্লবীদের সঙ্গে রাষ্ট্রের সংঘাতের গল্প নিয়ে নির্মিত এই চলচ্চিত্রটি সেরা চলচ্চিত্র ছাড়াও সেরা অভিযোজিত চিত্রনাট্য, সিনেমাটোগ্রাফি এবং সম্পাদনা বিভাগে পুরস্কার জিতেছে। এছাড়া সামরিক কর্মকর্তার চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পেয়েছেন শন পেন।পুরস্কার গ্রহণকালে পরিচালক অ্যান্ডারসন বলেন, "ভয়হীনভাবে কাজ করে যাওয়াই প্রকৃত স্বাধীনতা।"এবারের আসরে অন্যান্য বিজয়ীদের মধ্যে ‘...
জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে ‘বন্ধন’ (দ‍্য পার্ল অব মিউজিক)-এর শুভযাত্রা
বিনোদন, সর্বশেষ, সারাদেশ

জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে ‘বন্ধন’ (দ‍্য পার্ল অব মিউজিক)-এর শুভযাত্রা

|| মোহাম্মদ রাজিবুল হাসান | নিজস্ব প্রতিনিধি | বিনোদন ডেস্ক ||৩০ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) ধানমন্ডি ক্লাবে এক প্রাণবন্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে শুদ্ধ সাংস্কৃতির মশাল হাতে যাত্রা শুরু করেছে ‘বন্ধন’ (দ‍্য পার্ল অব মিউজিক) । অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং সেক্টরের ক্র‍্যাক প্লাটুনের মুক্তিযোদ্ধা ও শিল্পী লীনু বিল্লাহ, শুদ্ধমঞ্চের মহাসচিব ও কবি মশিউদ্দিন খান, সংগীতশিল্পী অনিরূদ্ধ সেনগুপ্ত, প্রফেসর ডা. আসাদুল কবীর, এনটিভির সহকারী মহাব্যবস্থাপক (প্রোগ্রাম) জাহাঙ্গীর চৌধুরী।অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন হুমায়ুন কবীর (সাংস্কৃতিক সংগঠক), প্রাকাশক মো: ইমাম হোসাইন (উদ্যোক্তা, পাঠাগার আন্দোলন বাংলাদেশ)। গুণীজন এবং হলভর্তি দর্শকের উপস্থিতিতে এই প্রজন্মের পাঁচজন শিল্পীর অনবদ্য পরিবেশনায় মুখরিত ছিলো পুরো ক্লাব প্রাঙ্গণ।শিল্পীরা হলেন- শায়লা রহমান, শরমিন জাহান, মনিরা মনি,...