Wednesday, November 4

নাগেশ্বরীর নারায়ণপুরে চেয়ারম্যান মোস্তফার নির্বাচনী মতবিনিময় সভা

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

‎কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে দোয়া, সহযোগিতা ও সমর্থন চেয়ে মতবিনিময় সভা করেছেন বর্তমান ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা।

‎কালারচর নূরানী হাফিজিয়া মাদ্রাসা মাঠে স্থানীয়দের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হতে উপস্থিত সবার দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা। এ সময় স্থানীয় বক্তারা আগামী নির্বাচনে তাঁকে আবারও চেয়ারম্যান হিসেবে দেখতে চান বলে আশাবাদ ব্যক্ত করেন।

‎সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট বজলুর রশিদ পিপি, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা, সহসভাপতি শফিউল আলম শফি ও শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, উপজেলা বিএনপির সদস্য ও প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মালেক মন্ডল, উপজেলা বিএনপির সদস্য ও নেওয়াশী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব জাহিদুল ইসলাম জাহিদ খান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল সরকার, পৌর যুবদলের সাবেক সভাপতি ওমর ফারুক, ইউপি সদস্য মোন্নাফ আলী, ইউনিয়ন বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম ও আব্দুর রাজ্জাক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *