
|| আলোকিত দৈনিক ডেস্ক ||
মোংলা বন্দরে জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, বর্তমান সরকার বাংলাদেশকে আগামী ২০৩০ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তর করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। এ বিশাল লক্ষ্য অর্জনে বিনিয়োগ বৃদ্ধি, দ্রুত শিল্পায়ন, রফতানি পণ্যের বহুমুখীকরণ, খাদ্য ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দক্ষ মানবসম্পদ তৈরির ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে মোংলায় পৌঁছানোর পর প্রধানমন্ত্রী চীনা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) চেয়ারম্যান দাই হেগেনের নেতৃত্বে আসা একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। এসময় অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা জোরদারে ‘ইনভেস্ট বাংলাদেশ’ ও ‘সিআরসিসি’-র মধ্যে এক সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়।
পরবর্তীতে মোংলা বন্দর জেটির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করে প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে খাদ্য ও জ্বালানির মসৃণ সরবরাহ চেইন সচল রাখা অত্যন্ত জরুরি। এ প্রেক্ষাপটে কাঁচামাল ও প্রয়োজনীয় পণ্য আমদানি এবং দেশীয় পণ্য রফতানির সুবিধার্থে মোংলা বন্দর জাতীয় অর্থনৈতিক নিরাপত্তায় একটি গুরুত্বপূর্ণ পরিপূরক হিসেবে কাজ করবে।
