জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের নতুন কমিটি: সভাপতি মফিদুল হক ও সম্পাদক লিলি ইসলাম
|| রাজিবুল হাসান | নিজস্ব প্রতিনিধি ||শুদ্ধ সংস্কৃতি চর্চার অঙ্গীকার নিয়ে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের ৪৪তম বার্ষিক অধিবেশনের সমাপনী দিনে নতুন কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।প্রখ্যাত লেখক ও গবেষক মফিদুল হক সভাপতি এবং বিশিষ্ট শিল্পী লিলি ইসলাম সাধারণ সম্পাদক হিসেবে আগামী মেয়াদের জন্য নির্বাচিত হয়েছেন।গত শনিবার সকালে সারা দেশ থেকে আগত প্রতিনিধিদের অংশগ্রহণে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে সারা দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ৬১ সদস্য বিশিষ্ট এই নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্য...










