Thursday, November 5

বিনোদন

গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জয়া আহসানের ইরানি সিনেমা ‘ফেরেশতে’
বিনোদন, সংবাদ

গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জয়া আহসানের ইরানি সিনেমা ‘ফেরেশতে’

বাংলাদেশে পাঁচবার শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী এবং ওপার বাংলায় তিনবার ফিল্মফেয়ার পুরস্কারসহ অসংখ্য সম্মাননায় ভূষিত জয়া আহসান এবার অভিনয় করেছেন ইরানি চলচ্চিত্রে। মুর্তজা অতাশ জমজম পরিচালিত ‘ফেরেশতে’ নামের এ চলচ্চিত্রটির দৃশ্যধারণ শেষ হয় গত বছর।এবার ৫৪তম গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘ফিচার ফিল্ম’ বিভাগে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছে ‘ফেরেশতে’। এশিয়া মহাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব হিসেবে স্বীকৃত এ উৎসব ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া (আইএফএফআই) নামেও পরিচিত। প্রতি বছর নভেম্বরের শেষ দিকে ভারতের উপকূলীয় শহর গোয়ায় এ চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়।সম্প্রতি ‘ফেরেশতে’ চলচ্চিত্রের অফিসিয়াল পোস্টারও প্রকাশ করা হয়েছে, যে পোস্টারটি ডিজাইন করেছেন চিত্রশিল্পী আজাদ খোরশিদী। ইরানের সিনেমা ‘ফেরেশতে’ চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হয়েছে জয়া...
ছোটপর্দার অভিনেত্রী হুমায়রা হিমুর মৃত্যু
বিনোদন, সংবাদ

ছোটপর্দার অভিনেত্রী হুমায়রা হিমুর মৃত্যু

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমু মারা গেছেন। বৃহস্পতিবার (২ নভেম্বর'২৩) রাজধানীর উত্তরার আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম। তিনি বলেন, হিমুকে উত্তররার একট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হিমুর মোবাইল ফোনসহ নিখোঁজ রয়েছেন তার প্রেমিক।অভিনেত্রী হুমায়রা হিমু ১৯৮৫ সালের ২৩ নভেম্বর লক্ষীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ইস্পাহানি কলেজ থেকে এইচএসসি এবং ইডেন মহিলা কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।হুমায়রা হিমু মঞ্চনাটকে অভিনয়ের মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন। ২০০৬ সালে টেলিভিশন নাটক ‘ছায়াবীথি’-তে প্রথম অভিনয় করেন তিনি। একই বছর পিআই (প্রাইভেট ইনভেস্টিগেটর) নামে একটি টিভি সিরিয়ালে অভিনয় করেন। তারপর ‘বাড়ি বাড়ি সারি সারি’, ‘হাউজফুল’, ‘গুলশান এভিনিউ’সহ অনেক জনপ্রিয় ন...