
|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
কুড়িগ্রামের নাগেশ্বরীতে আনন্দ-উৎসবের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দকে। এ উপলক্ষে সাত দিনব্যাপী বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।

নববর্ষের আয়োজনের অংশ হিসেবে শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা জাসাসের আহবায়ক হাবিবুল হক মৃধা ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহিন শহীদের উপস্থাপনায় নাগেশ্বরী ভাওয়াইয়া একাডেমী নাগেশ্বরীর প্রতিষ্ঠাতা সভাপতি ও সংবাদকর্মী শফিকুল ইসলাম শফির পরিচালনায় একাডেমীর সংগীত শিক্ষক আব্দুল জলিলের সহযোগীতায় ভাওয়াইয়া একাডেমির শিল্পীদের পরিবেশনায় এক জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ বেতার রংপুরের শিল্পী ভাওয়াইয়ানকন্যা আছমা খাতুন, রংপুর বেতারের ভাওয়াইয়া শিল্পী ও সাংবাদিক শফিকুল ইসলাম শফি, জনপ্রিয় শিল্পী শারমিন খাতুন, হীরামনি সঙ্গীত পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন। তাদের পরিবেশনায় জমে ওঠে পুরো আয়োজন।
সাত দিনব্যাপী এই বৈশাখী মেলায় বিভিন্ন ধরনের দোকানপাট, গ্রামীণ পণ্য, ঐতিহ্যবাহী খাবার ও বিনোদনের আয়োজন ছিলো। বছরকে ঘিরে এক আনন্দঘন ও স্মরণীয় পরিবেশ সৃষ্টি করেছে বলে মনে করছেন এলাকাবাসী।
মেলাটি সুন্দর ভাবে পরিচালনা করেন উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা, পৌর বিএনপির সিনিয়র আহবায়ক ওমর ফারুক, যুগ্ন আহবায়ক কেএম আশরাফ হোসেন আপেল, মেলা কমিটির আহবায়ক ও পৌর বিএনপির যুগ্নআহবায়ক জহুরুল হক কামাল, সদস্য সচিব ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল আজিজ বাদল, সদস্য সচিব আতিকুর রহমান আকাশ, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলামসহ মেলা কমিটির সদস্যবৃন্দ।
