Thursday, November 5

বিনোদন

চৈত্র সংক্রান্তি ও বর্ষবরণে শিল্পকলায় ৫ দিনের বর্ণাঢ্য উৎসব
বিনোদন, রাজধানী, সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ

চৈত্র সংক্রান্তি ও বর্ষবরণে শিল্পকলায় ৫ দিনের বর্ণাঢ্য উৎসব

|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||বাঙালি সংস্কৃতির চিরায়ত উৎসব চৈত্র সংক্রান্তি এবং বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপনে পাঁচ দিনব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় সোমবার (১৩ এপ্রিল) থেকে শুরু হওয়া এই আয়োজনে থাকছে সাংস্কৃতিক উৎসব, বৈশাখী মেলা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী পরিবেশনা। ঢাক-ঢোল, লাঠিখেলা, ঘুড়ি উড়ানো, যাত্রাপালা ও লোকজ গানের এই মিলনমেলা চলবে ১৭ এপ্রিল পর্যন্ত, যা সকলের জন্য উন্মুক্ত থাকবে।উৎসবের শুরু ও চৈত্র সংক্রান্তিসোমবার বিকেলে একাডেমির উন্মুক্ত মঞ্চে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। প্রথম দিনের আয়োজনে লোকশিল্প প্রদর্শনীর পাশাপাশি থাকছে অর্কেস্ট্রা ‘তোরা সব জয়ধ্বনি কর’, ধামাইল নৃত্য এবং জারি-সারি ও পুঁথিপাঠের আসর। বিশেষ আকর্ষণ হিসেবে রাতে পরিবেশিত হবে যাত্রাপালা ‘রহিম ...
কিংবদন্তী সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
বিনোদন, সর্বশেষ

কিংবদন্তী সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে আর নেই

|| বিনোদন ডেস্ক ||ভারতের কিংবদন্তী সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে আর নেই। রবিবার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। শিল্পীর ছেলে আনন্দ ভোঁসলে তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন।ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা থেকে তিনি অসুস্থ বোধ করছিলেন এবং এক পর্যায়ে হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার দীর্ঘ পথচলার সমাপ্তি ঘটে।শনিবার তার অসুস্থতার খবর শুনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও গভীর উদ্বেগ প্রকাশ করে এক্স (সাবেক টুইটার) বার্তায় দ্রুত সুস্থতা কামনা করেছিলেন।১৯৩৩ সালে মহারাষ্ট্রের এক মারাঠি পরিবারে জন্মগ্রহণ করেন আশা। তার বাবা পণ্ডিত দীননাথ মঙ্গেশকর ছিলেন প্রখ্যাত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ও মঞ্চ ব্যক্তিত্ব। বড় বোন...
চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসে ‘কয়্যার বাংলা’-র মনোমুগ্ধকর পরিবেশনা
বিনোদন, সর্বশেষ, সারাদেশ

চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসে ‘কয়্যার বাংলা’-র মনোমুগ্ধকর পরিবেশনা

|| রাজিবুল হাসান | নিজস্ব প্রতিবেদক ||দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের সাধনা পূর্ণতা পেলো এই মহিমান্বিত মঞ্চে। ৭ এপ্রিল বগুড়ার ঐতিহাসিক পুণ্ড্রনগরে আয়োজিত ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড ২০২৫’-এর জমকালো অনুষ্ঠানে মঞ্চ মাতালো দেশের জনপ্রিয় মিউজিক্যাল একাপেলা ব্যান্ড 'কয়্যার বাংলা' (Choir Bangla)। ২০১১ সালে যাত্রা শুরু করা এই দলটির ১৪ বছরের নিরবচ্ছিন্ন পথচলায় এটিই ছিল সবচেয়ে বড় এবং সম্মানজনক জাতীয় প্ল্যাটফর্মে প্রথম পারফরম্যান্স।শেকড়ের টানে মাটির গান:‘কয়্যার বাংলা’ পরিবেশন করে বগুড়ার আঞ্চলিক ভাষার গান; এই গানের মহোনীয়তা এবারের অনুষ্ঠানেক এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। বগুড়ার কৃতি সন্তান এবং স্বনামধন্য সংগীত পরিচালক ও সংগীতশিল্পী তানভীর আলম সজীব-এর জাদুকরী নেতৃত্বে দলটি এদিন বগুড়ার স্থানীয় আঞ্চলিক ভাষায় গান পরিবেশন করে।কিংবদন্তিদের প্রশংসা ও আজীবন সম্মাননা:এবারের আসরটি ছিল ...
চ্যানেল আই টিএমএসএস মিউজিক অ্যাওয়ার্ড পেলেন নজরুল সংগীতশিল্পী শহীদ কবির পলাশ
বিনোদন, রাজধানী, সর্বশেষ

চ্যানেল আই টিএমএসএস মিউজিক অ্যাওয়ার্ড পেলেন নজরুল সংগীতশিল্পী শহীদ কবির পলাশ

|| রাজিবুল হাসান | নিজস্ব প্রতিবেদক ||এবার চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস এ নজরুল সংগীতে বিজয়ী হয়েছেন শ্রোতাপ্রিয় নজরুল সংগীতশিল্পী শহীদ কবির পলাশ।নজরুল সংগীতে অ‍্যাওয়ার্ড বিজয়ী এই শিল্পী জানিয়েছেন, তিনি একই সঙ্গে নিজে গান করেন এবং প্রশিক্ষণ দিচ্ছেন। এই দুটি কাজই তিনি সমান উপভোগ করেন। তিনি আরও বললেন, ‘আমি সরাসরি গান শিখেছি বরেণ্য সংগীতগুরু সোহরাব হোসেন আর সুধীন দাশের কাছে। দীর্ঘ সময়ে তাঁদের কাছ থেকে যা শিখেছি, তা-ই এখন চর্চা করছি, অন্যদের শেখাচ্ছি। এই কাজে যে আনন্দ, তা বলে বোঝানো যাবে না।’২০০৫ সালে বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত ‘বেঙ্গল বিকাশ প্রতিযোগিতা’য় আধুনিক গান ও নজরুলসংগীত বিভাগে প্রথম হয়েছেন পলাশ।২০০৯ সালে বের হয় তাঁর গাওয়া নজরুলসংগীতের প্রথম অ্যালবাম পরদেশি বঁধুয়া। ওই বছর অ্যালবামটির জন্য তিনি ‘সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’ পান। এরপর তাঁর আরও দুটি অ্যালব...
অব্যবহৃত জমিতে বিনোদন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা, ৭নং ঘাটে কেসিসি প্রশাসকের পরিদর্শন
বিনোদন, সর্বশেষ, সারাদেশ

অব্যবহৃত জমিতে বিনোদন কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা, ৭নং ঘাটে কেসিসি প্রশাসকের পরিদর্শন

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগর উন্নয়নে টেকসই পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, বাস্তবায়িত প্রকল্পগুলোর সুফল যেন নগরবাসী সরাসরি ভোগ করতে পারে, তা নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য।মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে নগরীর ৭নং ঘাট এলাকায় সৌন্দর্যবর্ধন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিক ও স্থানীয় নাগরিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।প্রশাসক বলেন, খুলনায় মানসম্মত বিনোদন কেন্দ্র, বোটানিক্যাল গার্ডেন ও খেলার মাঠের ঘাটতি স্পষ্ট। অথচ নগরীর বিভিন্ন স্থানে সরকারি অনেক জমি অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। এসব জমিকে পরিকল্পিতভাবে কাজে লাগিয়ে নগরবাসীর জন্য স্বাস্থ্যসম্মত ও মানসম্পন্ন বিনোদন পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠানোর প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।তিনি আরও বলেন,...
১০টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত ও নৃত্যকলা বিভাগের সমন্বয়ে ছায়ানটের ‘সম্মিলিত অভিযাত্রা’
বিনোদন, রাজধানী, শিক্ষাঙ্গন, সভ্যতা ও সংস্কৃতি, সর্বশেষ, সারাদেশ

১০টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত ও নৃত্যকলা বিভাগের সমন্বয়ে ছায়ানটের ‘সম্মিলিত অভিযাত্রা’

|| আলোকিত দৈনিক | বিনোদন ডেস্ক ||দেশের ১০টি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত ও নৃত্যকলা বিভাগের সমন্বয়ে ছায়ানট এ বছরে একটি দিনব্যাপী সঙ্গীত সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে।৬ এপ্রিল ২০২৬ (সোমবার) সকালে ছায়ানট সংস্কৃতি ভবনের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনায়তন কক্ষে আয়োজিত, মতবিনিময় সভায় এমনটি জানা গেছে। উপস্থিত সকলে মনে করেন যে, এটি স্বেচ্ছাসেবার মাধ্যমে দেশজুড়ে শুদ্ধ সুর-সঙ্গীত ছড়িয়ে দেবার একটি ফলপ্রসূ উদ্যোগ হিসেবে বিবেচিত হবে। পাশাপাশি রাষ্ট্রের কাছে বলিষ্ঠ আহ্বান জানানো হয়, অবিলম্বে শিশুস্তর থেকেই সকল শিক্ষালয়ের সর্বস্তরে সঙ্গীতশিক্ষা কার্যক্রম ও পাঠ্যক্রমের সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে সঙ্গীত অনুচ্ছেদ অন্তর্ভুক্ত করার।সংস্কৃতি মন্ত্রণালয় ইতোমধ্যে প্রাথমিক স্তরে সঙ্গীতশিক্ষার ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে বলে এই সভা সন্তোষ প্রকাশ করে।সভায় আমন্ত্রিত বিভিন্ন বিশ্ববিদ্যালয...
চলে গেলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা ও নজরুল সংগীতশিল্পী ডালিয়া নওশিন
বিনোদন, সর্বশেষ

চলে গেলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা ও নজরুল সংগীতশিল্পী ডালিয়া নওশিন

|| রাজিবুল হাসান | নিজস্ব প্রতিবেদক ||দেশের সংগীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র নিভে গেল। বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী এবং মহান মুক্তিযুদ্ধের শব্দসৈনিক ডালিয়া নওশিন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ (০১ এপ্রিল) বুধবার দুপুর ১২টা ৫৭ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার প্রয়াণে সংস্কৃতি অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।পারিবারিক সূত্রে জানা গেছে, ডালিয়া নওশিন বেশ কিছু দিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় আজ দুপুরে তিনি শেষ বিদায় নেন।ডালিয়া নওশিন কেবল একজন প্রথিতযশা শিল্পীই ছিলেন না, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন নিয়মিত কন্ঠযোদ্ধা হিসেবে তার অবদান ছিল অনস্বীকার্য। তার দরদী কন্ঠে গাওয়া নজরুল সংগীত এবং ...
প্রসঙ্গ নজরুল-সংগীত (প্রনস)’র এর বসন্ত আয়োজন
বিনোদন, রাজধানী, সর্বশেষ

প্রসঙ্গ নজরুল-সংগীত (প্রনস)’র এর বসন্ত আয়োজন

|| মোহাম্মদ রাজিবুল হাসান | নিজস্ব প্রতিবেদক (ঢাকা) ||প্রসঙ্গ নজরুল-সঙ্গীত (প্রনস) মূলত একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। কাজী নজরুল ইসলামের প্রমিত বাণী ও সুর বিশ্বময় ছড়িয়ে দিতে ‘প্রনস’ প্রতিষ্ঠা করেন প্রয়াত দেশবরেণ্য নজরুল সংগীত শিল্পী বিপাশা গুহঠাকুরতা। দীর্ঘ দিন ধরে এর ধারাবাহিকতা অব্যাহত রেখে নজরুল বিষয়ক বিভিন্ন অনুষ্ঠানসহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি।নজরুল সাহিত্যের মতো এমন মাল্টিডাইমেনশনাল সৃষ্টির ডাইভারসিটি হয়তো বিশ্ব সাহিত্যের ইতিহাসেও বিরল। তিনি বিভিন্ন পর্যায়ের গান রচনা করেছেন তার মধ্যে প্রকৃতি পর্যায়ের গান অন্যতম। রচনা করেছেন ঋতু ভিত্তিক অসংখ্য গান ও কবিতা। তারই অংশ বিশেষ ‘বসন্তের গান’।প্রনস ও গান বন্ধুখ‍্যাত সর্বজন শ্রদ্ধেয় গোলাম ফারুকের পৃষ্ঠপোষকতায় ২৮ মার্চ সন্ধ্যায় ধানমন্ডি ক্লাবের ভিআইপি লাউঞ্জে জাকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় “এলো ঐ ব...
ওয়ালিদ হাসানের কথা ও নাদিম ভুঁইয়ার সুরে গাইলেন সাব্বির, সাগর, নাদিম ও রাব্বি
বিনোদন, সর্বশেষ

ওয়ালিদ হাসানের কথা ও নাদিম ভুঁইয়ার সুরে গাইলেন সাব্বির, সাগর, নাদিম ও রাব্বি

|| রাজিবুল হাসান | নিজস্ব প্রতিনিধি | বিনোদন ডেস্ক ||রমজানের চার ধাপের চার গান, দোয়েল ওটিটিতে এক বিশেষ আয়োজন।রমজানের আধ্যাত্মিকতা, আত্মশুদ্ধি ও উৎসবের আবহকে কেন্দ্র করে নির্মিত চারটি গান শিগগিরই প্রচারিত হতে যাচ্ছে দোয়েল ওটিটিতে। “রহমত”, “মাগফিরাত”, “নাজাত” এবং “তাকবিরে খুশির ঈদ” এই চারটি গান রমজানের চারটি ধাপকে আলাদা আলাদা আবেগ ও বার্তায় তুলে ধরেছে।“রহমত” গানটি গেয়েছেন সাগর বাউল, যেখানে রমজানের প্রথম দশকের আল্লাহর অশেষ দয়া ও করুণার আবহ ফুটে উঠেছে। “মাগফিরাত” গেয়েছেন কামরুজ্জামান রাব্বি, যা আত্মসমালোচনা ও ক্ষমা প্রার্থনার গভীর অনুভূতিকে সামনে নিয়ে আসে। “নাজাত” গানটি গেয়েছেন নাদিম ভুঁইয়া এতে রয়েছে জাহান্নাম থেকে মুক্তি ও আত্মার পরিশুদ্ধির আকুতি। আর “তাকবিরে খুশির ঈদ” গানটি গেয়েছেন সাব্বির জামাল, যেখানে ঈদের আনন্দ, ভ্রাতৃত্ব ও কৃতজ্ঞতার উচ্ছ্বাস প্রকাশ পেয়েছে।চারটি গান...
তানভীর আলম সজীবের কথা, সুর ও সংগীতায়োজনে ডুয়েট গাইলেন মাহমুদুল-সোনিয়া
বিনোদন, সর্বশেষ

তানভীর আলম সজীবের কথা, সুর ও সংগীতায়োজনে ডুয়েট গাইলেন মাহমুদুল-সোনিয়া

|| মোহাম্মদ রাজিবুল হাসান | নিজস্ব প্রতিনিধি | বিনোদন ডেস্ক ||আসন্ন ঈদকে সামনে রেখে প্রকাশিত হতে যাচ্ছে ভিন্ন আঙ্গিকের একটি মৌলিক রোমান্টিক গান ‘জীবন যখন’ গানটিতে কণ্ঠ দিয়েছেন শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী মাহমুদুল হাসান এবং মিরাজুল জান্নাত সোনিয়া।মাহমুদুল হাসান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সহকারী অধ্যাপক এবং মিরাজুল জান্নাত সোনিয়া বেংগল পরম্পরার একজন স্কলার। দুজনই নজরুলের গানের শিল্পী হলেও এবারে ভিন্নধর্মী গানে কণ্ঠ দিয়েছেন। ইতোমধ্যে গানটি নিয়ে শ্রোতাদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।গানটির কথা ও সুরে যেমন রয়েছে নতুনত্বের ছোঁয়া, তেমনি সংগীত আয়োজনে রাখা হয়েছে আধুনিকতার সমন্বয়। পুরো কাজটির পরিকল্পনা ও বাস্তবায়নে ছিলেন তানভীর আলম সজীব, যিনি একাধারে গানের কথা, সুর, সংগীত আয়োজন, চিত্রধারণ এবং সম্পাদনার দায়িত্ব পালন করেছেন। ফলে গানটিতে একটি একক দৃষ্টিভঙ্গির সুস্পষ্ট ছাপ পাওয়া য...