বৃহস্পতিবার, মে ৭

Blog

লেবাননে ইসরায়েলি বিমান হামলার পর ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
আন্তর্জাতিক, সর্বশেষ

লেবাননে ইসরায়েলি বিমান হামলার পর ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

|| আন্তর্জাতিক ডেস্ক ||লেবাননজুড়ে ইসরায়েলি বিমানবাহিনীর ভয়াবহ তণ্ডব শুরু হয়েছে। মাত্র ১০ মিনিটের ব্যবধানে রাজধানী বৈরুতসহ দেশটির বিভিন্ন প্রান্তে অন্তত ১০০টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই নজিরবিহীন হামলায় নারী ও শিশুসহ অন্তত ২৫৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন এক হাজারেরও বেশি মানুষ। লেবাননে এই বর্বরোচিত হামলার প্রতিবাদে ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে বলে দেশটির গণমাধ্যম নিশ্চিত করেছে।যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির মাত্র কয়েক ঘণ্টা পার হতে না হতেই লেবাননে এই ভয়াবহ হত্যাযজ্ঞ চালাল ইসরায়েলি বিমানবাহিনী। লেবাননের পার্লামেন্ট স্পিকার এই ঘটনাকে 'পূর্ণমাত্রার যুদ্ধাপরাধ' হিসেবে অভিহিত করেছেন।এদিকে, যুদ্ধবিরতি চলাকালীন খোদ ইরানের ভেতরেও হামলার খবর পাওয়া গেছে। বুধবার ইরানের ইসফাহান এবং কেরমান শহরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেলে দেশটির আকাশ ...
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ চলছে
জাতীয়, সর্বশেষ, সারাদেশ

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ চলছে

|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ আসনে উপনির্বাচন ও শেরপুর-৩ আসনে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ কোনো বিরতি ছাড়াই চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। নির্বাচনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকাগুলোতে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে।বগুড়া-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মো. রেজাউল করিম বাদশা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আবিদুর রহমান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) মো. আল-আমিন তালুকদার। এই আসনে ১৫০টি কেন্দ্রের ৮৩৫টি ভোটকক্ষে মোট ৪ লাখ ৫০ হাজার ৩০৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন।অন্যদিকে শেরপুর-৩ আসনে বিএনপির মো. মাহমুদুল হক রুবেল, জামায়াতে ইসলামীর মো. মাসুদুর রহমান মাসুদ এবং বাসদ (মার্কসবাদী) মনোনীত মো. মিজানুর রহমান...
চরম বৈষম্য নিরসনে ইবতেদায়ীসহ উপজেলায় সকল স্তরের মাদ্রাসা সরকারিকরণ সময়ের দাবি
অভিমত, শিক্ষাঙ্গন, সর্বশেষ

চরম বৈষম্য নিরসনে ইবতেদায়ীসহ উপজেলায় সকল স্তরের মাদ্রাসা সরকারিকরণ সময়ের দাবি

|| প্রফেসর ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী ||নারী শিক্ষা অগ্রায়নে প্রতিটি উপজেলা সদরে একটি করে মহিলা কলেজ সরকারিকরণের পরিকল্পনা নারী শিক্ষা ক্ষেত্রে সরকারের এক ইতিবাচক ভূমিকা জন্য সরকারকে ধন্যবাদ।বাংলাদেশের ৯০% জনসংখ্যা মুসলিম। কিন্তু তাদের ইসলামের শিক্ষার প্রতিষ্ঠান মাদ্রাসাগুলো আজও অবহেলিত। সরকার পরিবর্তন হয় কিন্তু মাদ্রাসাগুলো সরকারি হয় না। মাদ্রাসার সাথে প্রতিটি সরকারের বিমাতাসূলভ আচরণ এদেশের মুসলিম সমাজকে করেছে আশাহত।দেশে শুধু ঢাকা আলিয়া সিলেট আলিয়া এবং বগুড়া আলিয়া এই তিনটি মাদ্রাসা ব্যতীত ইবতেদায়ী দাখিল আলিম ফাজিল কামিল এই পাঁচটি স্তরের আর দ্বিতীয় কোনো মাদ্রাসা সরকারিকরণের ইতিহাস গত দুশো বছরে নেই। অথচ প্রতিটি উপজেলা পর্যায়ে মাধ্যমিক উচ্চমাধ্যমিক এবং ডিগ্রী স্নাতক উত্তর স্তরে ৫ ঊর্ধ্ব সরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।দেশের সকল স্তরের সাধারণ শিক্ষা সরকারি প্রতিষ...
তাড়াইল মডেল মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিম নিয়োগ সম্পন্ন
চাকরি, ধর্ম ও দর্শন, সর্বশেষ, সারাদেশ

তাড়াইল মডেল মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিম নিয়োগ সম্পন্ন

|| রাসেল মিয়া | তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি ||কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে জনবল নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে। আজ বুধবার (৮ এপ্রিল ২০২৬) এক সরকারি অফিস আদেশের মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে উপজেলা প্রশাসন।ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন এই মডেল মসজিদে ইমাম, মুয়াজ্জিন ও খাদিম পদে লিখিত ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হয়।প্রকাশিত তালিকা অনুযায়ী, পেশ ইমাম পদে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন উমর ফারুক। তিনি তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের বেলংকা গ্রামের মাওলানা আব্দুর রহিমের ছেলে। এছাড়া মুয়াজ্জিন পদে নির্বাচিত হয়েছেন একই উপজেলার দিগদাইড় ইউনিয়নের দিগদাইড় গ্রামের মোঃ মতিউর রহমান। তার পিতার নাম মোঃ নূরুল ইসলাম।মসজিদটির খাদিম পদে দুইজনকে চূড়ান্তভাবে মনোনীত...
মানিকগঞ্জে ভোজ্য তেলের কৃত্রিম সংকটের প্রতিবাদে ক্যাবের মানববন্ধন
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে ভোজ্য তেলের কৃত্রিম সংকটের প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||বাজারে ভোজ্য তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে সাধারণ ভোক্তাদের ভোগান্তিতে ফেলার অভিযোগে মানিকগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।বুধবার (৮ এপ্রিল) সকাল ১১টায় ক্যাব মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহরের স্থানীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে বাজার থেকে ভোজ্য তেল গায়েব করে কৃত্রিম সংকট তৈরি করছে। ফলে বাজারে তেলের সরবরাহ কমে গিয়ে দাম বাড়ছে এবং সাধারণ ভোক্তারা চরম দুর্ভোগের মুখে পড়ছেন।এসময় বক্তব্য রাখেন ক্যাব মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি শামসুন্নবী তুলিপ, সাধারণ সম্পাদক মো. আসফাকুর রহমান, প্রচার সম্পাদক মো. ফরিদ খান, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহীন তারেক এব...
জনসেবায় আধুনিক ও দক্ষ পুলিশ গড়ে তোলার আহ্বান আইজিপির
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

জনসেবায় আধুনিক ও দক্ষ পুলিশ গড়ে তোলার আহ্বান আইজিপির

|| অপু দাস | জেলা প্রতিনিধি (রাজশাহী) ||দেশে অপরাধের ধরণ দিন দিন পরিবর্তিত হচ্ছে, আর এর বড় একটি অংশ এখন প্রযুক্তিনির্ভর। সাইবার অপরাধসহ আধুনিক চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ সদস্যদের সময়োপযোগী দক্ষতা অর্জন এবং সর্বদা হালনাগাদ থাকার ওপর গুরুত্বারোপ করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির।বুধবার (৮ এপ্রিল) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৪১তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) ২০২৫ ব্যাচের ২০৯ জন প্রশিক্ষণার্থীর মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।আইজিপি বলেন, দীর্ঘমেয়াদি ও কঠোর প্রশিক্ষণের মাধ্যমে নবীন কর্মকর্তারা শারীরিক সক্ষমতা ও মানসিক দৃঢ়তা অর্জন করেছেন, যা তাদের পেশাগত দায়িত্ব পালনে সহায়ক হবে। তিনি জোর দিয়ে বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করাই একজন...
বদলগাছীতে মাদক বাল্যবিবাহসহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় নওগাঁ জেলা পুলিশ সুপার
অপরাধ, আইন ও আদালত, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে মাদক বাল্যবিবাহসহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় নওগাঁ জেলা পুলিশ সুপার

|| সারোয়ার হোসেন অপু | নওগাঁ প্রতিনিধি ||নওগাঁর বদলগাছী উপজেলার কোলা আদর্শ ডিগ্রী কলেজের হলরুমে মাদক, বাল্যবিবাহসহ সাইবার ক্রাইম বিষয়ে স্বচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার (৮ এপ্রিল) অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা পুলিশ সুপার ও শিক্ষানুরাগী জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম।পুলিশ সুপার ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, আমরা ১৮ বছরের আগে বাল্যবিবাহ বহির্ভূত কর্মকান্ডে জরিত হবো না, মাদকাসক্ত হবো না, সাইবার ক্রাইমে জড়িয়ে নিজেকে ও পরিবারকে অশান্তিতে ফেলবো না।কোলা আদর্শ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক (অর্থনিত) মোঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সার্কেল এসপি মাকসুদুর রহমান, বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান সনি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বদলগাছী থানার অফিসার ইনচার্জ জনাব লুৎফর রহমান।মাদক, বাল্যবিবাহ, সাইবার ক্রা...
খুলনায় সিএনজি ভাড়ার নৈরাজ্য: সাধারণ মানুষের নাভিশ্বাস, হস্তক্ষেপ কামনা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

খুলনায় সিএনজি ভাড়ার নৈরাজ্য: সাধারণ মানুষের নাভিশ্বাস, হস্তক্ষেপ কামনা

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা নগরীতে সিএনজি অটোরিকশার ভাড়া নিয়ে চরম অরাজকতা সৃষ্টি হয়েছে। গ্যাসের দাম সামান্য বৃদ্ধিকে অজুহাত করে কোনো ধরনের নিয়ম-নীতি বা সরকারি নির্দেশনা ছাড়াই যাত্রীপ্রতি ৫ থেকে ১০ টাকা পর্যন্ত ভাড়া বাড়িয়ে আদায় করা হচ্ছে। এতে করে প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।সচেতন নাগরিকদের অভিযোগ, ভাড়া বৃদ্ধির এ সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক এবং একতরফা। হিসাব অনুযায়ী, ১ লিটার গ্যাসের দাম বেড়েছে প্রায় ১৮ টাকা, অথচ একই গ্যাসে একটি সিএনজি প্রায় ৩০ কিলোমিটার চলতে সক্ষম। অর্থাৎ, ডাকবাংলা থেকে দৌলতপুর রুটে এক লিটার গ্যাসে অন্তত তিনবার যাতায়াত সম্ভব।আগে যেখানে ২০ টাকা ভাড়ায় ৫ জন যাত্রী নিয়ে ৩ ট্রিপে আয় হতো ৩০০ টাকা, বর্তমানে ২৫ টাকা ভাড়ায় সেই আয় দাঁড়িয়েছে ৩৭৫ টাকা। অর্থাৎ, বাড়তি ১৮ টাকা খরচ করে চালকরা অতিরিক্ত ৫৭ টাকা লাভ করছেন। অনেক ক্ষেত্রে আবার ১০ ট...
কনকর্ড গ্রুপে জিএম পদে চাকরির সুযোগ
চাকরি, রাজধানী, সর্বশেষ

কনকর্ড গ্রুপে জিএম পদে চাকরির সুযোগ

|| ক্যারিয়ার ডেস্ক ||দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী কনকর্ড গ্রুপে ‘জেনারেল ম্যানেজার (জিএম) বা ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) - ইন্টারনাল অডিট’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) প্রকাশিত এই নিয়োগ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ৮ মে ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।এই পদে আবেদনের জন্য প্রার্থীকে ফাইন্যান্স বা অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতকসহ প্রফেশনাল ডিগ্রি হিসেবে এসিএ/এফসিএ (ICAB) অথবা এসিএমএ/এফসিএমএ (ICMAB) সম্পন্ন হতে হবে।বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের গ্রুপ অব কোম্পানিজ, ম্যানুফ্যাকচারিং অথবা রিয়েল এস্টেট খাতে ন্যূনতম ১৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারীর বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৪০ থেকে ৫৫ বছর এবং শুধুমাত্র পুরুষ প্রার্থীরা এই পদের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।আগ্রহী প্রার্থীদের জন্য প্রতিষ্ঠানের পক...
১১ দলীয় জোটের রাজপথে নামার ঘোষণা
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

১১ দলীয় জোটের রাজপথে নামার ঘোষণা

|| নিজস্ব প্রতিবেদক ||গণভোটের রায় বাস্তবায়নে কালক্ষেপণের অভিযোগ তুলে রাজপথে নামার ঘোষণা দিয়েছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট। গতকাল মঙ্গলবার মগবাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ৯ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত টানা সাত দিনের কর্মসূচি ঘোষণা করেন জোটের নেতারা।জুলাই জাতীয় সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়নে সরকারের ‘গড়িমসি’ ও রাজনৈতিক দূরত্ব বৃদ্ধির কারণে এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে বলে জোটের পক্ষ থেকে জানানো হয়। রাজনৈতিক বিশ্লেষক ও পর্যবেক্ষকরা আশঙ্কা করছেন, বৈশ্বিক সংকটের এই সময়ে রাজপথের এমন কর্মসূচি দেশের রাজনীতিকে সংঘাতের দিকে ঠেলে দিতে পারে।সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, গণভোটে দেশের প্রায় পাঁচ কোটি মানুষ বিএনপির ‘নোট অব ডিসেন্ট’ প্রত্যাখ্যান করলেও দলটি জনরায় বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে। তিনি বলেন, সংবিধা...