বৃহস্পতিবার, মে ৭

Blog

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিকে স্বাগত জানাল চীন
আন্তর্জাতিক, সর্বশেষ

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিকে স্বাগত জানাল চীন

|| আন্তর্জাতিক ডেস্ক ||দীর্ঘ উত্তেজনার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত সাম্প্রতিক দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি চুক্তিকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে চীন। বুধবার (৮ এপ্রিল) বেইজিংয়ে আয়োজিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই আনুষ্ঠানিক অভিনন্দন জানান।তিনি উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে চীন শুরু থেকেই নিজস্ব পর্যায় থেকে ধারাবাহিক প্রচেষ্টা চালিয়ে এসেছে। বেইজিংয়ের প্রত্যাশা, এই যুদ্ধবিরতির মাধ্যমে অঞ্চলে শান্তির পথ আরও সুগম হবে।সংবাদ সম্মেলনে মুখপাত্র আরও বলেন, এই গুরুত্বপূর্ণ চুক্তির ফলে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক স্থিতিশীলতা যেমন বৃদ্ধি পাবে, তেমনি আলোচনার টেবিলে দীর্ঘদিনের অমীমাংসিত সংকট নিরসনের এক নতুন ও কার্যকর সুযোগ তৈরি হবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করেছে যে, মধ্যপ্রাচ্যে টেকসই...
নিষিদ্ধই থাকছে আ. লীগের কার্যক্রম, সংসদে বিল পাস
অপরাধ, আইন ও আদালত, জাতীয়, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

নিষিদ্ধই থাকছে আ. লীগের কার্যক্রম, সংসদে বিল পাস

|| নিজস্ব প্রতিবেদক ||আওয়ামী লীগের যাবতীয় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে অন্তর্বর্তী সরকারের জারি করা ‘সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল-২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে। এর ফলে দলটির ওপর আগে থেকে থাকা নিষেধাজ্ঞার সিদ্ধান্তটি এখন পূর্ণাঙ্গ আইনগত ভিত্তি লাভ করল। বুধবার (৮ এপ্রিল) দুপুরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বিলটি কণ্ঠভোটে সর্বসম্মতভাবে পাস হয়।এর আগে অধ্যাদেশের মাধ্যমে সন্ত্রাসবিরোধী আইনে প্রয়োজনীয় সংশোধনী এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও এর নেতাদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির সকল কর্মকাণ্ড নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছিল অন্তর্বর্তী সরকার। আজ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি উত্থাপন করলে তা কোনো পরিবর্তন ছাড়াই পাস হয়।স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে জানান, সাম্প্রতিক পরিস্থিতি ও জনমতের প্রতি...
ইরানের ১০ দফা প্রস্তাবকে ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প
আন্তর্জাতিক, সর্বশেষ

ইরানের ১০ দফা প্রস্তাবকে ‘বাস্তবায়নযোগ্য’ বললেন ট্রাম্প

|| আন্তর্জাতিক ডেস্ক ||মধ্যপ্রাচ্যে টানা পাঁচ সপ্তাহের রক্তক্ষয়ী সংঘর্ষের অবসান ঘটাতে ইরানের দেওয়া ১০ দফা প্রস্তাবকে ‘বাস্তবায়নযোগ্য’ বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে এই ঐতিহাসিক কূটনৈতিক অগ্রগতির ফলে আপাতত দুই সপ্তাহের জন্য সব ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বন্ধ রাখতে সম্মত হয়েছে উভয় পক্ষ। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, এই প্রস্তাবটি ভবিষ্যতে একটি বৃহৎ শান্তি চুক্তির ভিত্তি হতে পারে, যা দুই দেশের দীর্ঘদিনের জটিল ইস্যুগুলো সমাধানে সহায়ক হবে।ইরানের প্রস্তাবিত ১০ দফার মধ্যে উল্লেখযোগ্য শর্তগুলো হলো—ভবিষ্যতে ইরানের ওপর কোনো সামরিক আগ্রাসন না চালানোর নিশ্চয়তা, পারমাণবিক সমৃদ্ধকরণের অধিকারের স্বীকৃতি, যুক্তরাষ্ট্রের সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং অঞ্চল থেকে মার্কিন সেনা অপসারণ। এছাড়া যুদ্ধের ক্ষয়ক্...
প্রাথমিকের ২ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস দেবে সরকার
জাতীয়, শিক্ষাঙ্গন, সর্বশেষ

প্রাথমিকের ২ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস দেবে সরকার

|| নিজস্ব প্রতিবেদক ||দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিক্ষার্থীকে চলতি অর্থবছরেই বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদ সদস্য মো. সেলিম রেজার এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য নিশ্চিত করেন।প্রধানমন্ত্রী জানান, বর্তমান সরকার শিক্ষাকে জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে একটি গুণগত, জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর এবং পর্যায়ক্রমে দেশের সকল উপজেলায় এই স্কুল ড্রেস বিতরণ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।শিক্ষার মানোন্নয়নে সরকারের নানামুখী পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, নির্বাচনী ইশতেহার অনুযায়ী শিক্ষা খাতে বরাদ্দ পর্যায়ক্রমে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্যে ৪৩টি ক্ষেত্র চিহ্নিত করে স্বল্প, মধ্য...
হরমুজ প্রণালি চালুর খবরে চাঙা হচ্ছে অর্থনীতি
আন্তর্জাতিক, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

হরমুজ প্রণালি চালুর খবরে চাঙা হচ্ছে অর্থনীতি

|| আন্তর্জাতিক ডেস্ক ||দীর্ঘ উত্তেজনার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের শর্তসাপেক্ষ যুদ্ধবিরতির খবরে বিশ্ব অর্থনীতিতে স্বস্তির সুবাতাস বইতে শুরু করেছে। এই চুক্তির ফলে জ্বালানি তেলের বাজারে তাৎক্ষণিক প্রভাব পড়ার পাশাপাশি চাঙ্গা হয়ে উঠেছে আন্তর্জাতিক শেয়ারবাজার। বুধবার (৮ এপ্রিল) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১৫.৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯২ ডলারের কাছাকাছি নেমে এসেছে। যদিও সংঘাত শুরুর আগের পরিস্থিতির তুলনায় তেলের এই দাম এখনো কিছুটা বেশি, তবে সরবরাহ স্বাভাবিক হওয়ার আশায় বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক মনোভাব লক্ষ্য করা যাচ্ছে।সংঘাত চলাকালীন ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল প্রায় বন্ধ করে দিলে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তীব্রতর হয় এবং তেলের দাম ব্যারেলপ্রতি ১১৯ ডলারে গিয়ে ঠেকেছিল। যুদ্ধবিরতির শর্ত হিসেবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথটি ...
শর্তসাপেক্ষে যুদ্ধবিরতিতে সম্মত ইরান-যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক, সর্বশেষ

শর্তসাপেক্ষে যুদ্ধবিরতিতে সম্মত ইরান-যুক্তরাষ্ট্র

|| আন্তর্জাতিক ডেস্ক ||দীর্ঘ উত্তেজনার অবসান ঘটিয়ে অবশেষে যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতিতে আনুষ্ঠানিকভাবে সম্মতি জানিয়েছে ইরান। পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশই নির্দিষ্ট কিছু শর্ত মেনে এই যুদ্ধবিরতি কার্যকর করতে একমত হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার বরাতে জানা গেছে, ইরানের সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা ‘সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল’ এক বিবৃতির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছে।প্রাপ্ত তথ্যানুযায়ী, এই যুদ্ধবিরতি প্রক্রিয়াটি ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির সরাসরি অনুমোদনে বাস্তবায়িত হচ্ছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সি এই চুক্তিকে তেহরানের জন্য একটি বড় বিজয় হিসেবে উল্লেখ করেছে। মূলত আগামী ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই দেশের মধ্যে একটি আনুষ্ঠানিক শান্তি আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। সেই ...
শিক্ষাই জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ, ২০২৬ সালের মধ্যে ব্যাপক সংস্কারের ঘোষণা প্রধানমন্ত্রীর
জাতীয়, সর্বশেষ

শিক্ষাই জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ, ২০২৬ সালের মধ্যে ব্যাপক সংস্কারের ঘোষণা প্রধানমন্ত্রীর

|| নিজস্ব প্রতিবেদক | আলোকিত দৈনিক ||প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার শিক্ষাকে জাতির শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বিবেচনা করে এবং একটি গুণগত, জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য মো. সেলিম রেজার এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তাঁর সরকারের শিক্ষা ভাবনার বিস্তারিত চিত্র তুলে ধরেন।প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী শিক্ষা খাতে বরাদ্দ পর্যায়ক্রমে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে সরকার। এই লক্ষ্য অর্জনে শিক্ষা খাতের ৪৩টি গুরুত্বপূর্ণ ক্ষেত্র চিহ্নিত করে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। বিশেষ করে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বর্তম...
বদলগাছীতে অবৈধভাবে মাটি কাটার মহোৎসব: সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিকরা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে অবৈধভাবে মাটি কাটার মহোৎসব: সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিকরা

|| নিজস্ব প্রতিনিধি ||নওগাঁর বদলগাছী উপজেলায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ফসলি জমির মাটি কেটে পুকুর খনন ও ইটভাটায় বিক্রির এক নজিরবিহীন উৎসব শুরু হয়েছে। রাতের আঁধারে ড্রাম ট্রাকের দাপটে যেমন নষ্ট হচ্ছে পাকা রাস্তা, তেমনি অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন।গত ৫ এপ্রিল দিবাগত রাতে উপজেলার বদলগাছী সদর ইউনিয়নের কামারবাড়ী এলাকায় এই অবৈধ মাটি কাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে স্থানীয় মাটি ব্যবসায়ী ও তাদের সহযোগীদের হাতে হামলার শিকার হয়েছেন আলোকিত দৈনিক-এর নিজস্ব প্রতিনিধি মো. লিটন হোসেনসহ বেশ কয়েকজন সাংবাদিক।সরেজমিনে এবং স্থানীয়দের অভিযোগে জানা গেছে, বদলগাছী সদর ইউনিয়নের পিঁড়িরা ও সোয়াসা এলাকার কতিপয় প্রভাবশালী ব্যক্তি দীর্ঘ দিন ধরে অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে বিভিন্ন ইটভাটায় উচ্চমূল্যে বিক্রি করে আসছেন। ড্রাম ট্রাক ব্যবহার করে মাটি পরিবহনের ফলে এলাকার পাকা সড়কগুলো মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে ...
তাড়াইলে দালালদের হাতে জিম্মি ডাক্তার, প্যাথলজি, হাসপাতাল
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

তাড়াইলে দালালদের হাতে জিম্মি ডাক্তার, প্যাথলজি, হাসপাতাল

|| রাসেল মিয়া | তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি ||তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন দালালময় হয়ে উঠেছে। কোনো কোনো ডাক্তার আছেন সে নিজেই দালাল। দালাল মানে নিজেই দালালের হাতে তুলে দেন প্রেসক্রিপশন। এভাবেই সংঘবদ্ধ হয়ে দরিদ্র রোগীদের কাছ থেকে ৪০% কমিশন খাচ্ছেন তারা। আবার ওইসব দালালরা প্যাথলজির মালিকদের কাছ থেকে পায় কমিশন। হাসপাতালের ভিতরে বাহিরে এখন দালালদের দৌড়াত্ব এতোটাই বেড়েছে যে, দালালময় হয়ে গেছে তাড়াইল উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স।সরকারি হাসপাতালের সামনে বিভিন্ন প্রাইভেট প্যাথলজি ও আশপাশে প্রাইভেট ক্লিনিক আছে, সেখান থেকে সুবিধা নিচ্ছে সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক ও সহকারী চিকিৎসক এবং তাদের মনোনিত দালালরা হাতিয়ে নিচ্ছে মোটা অংকের অর্থ। বিভিন্ন পরীক্ষার জন্য প্রাইভেট ক্লিনিকে বা প্যাথলজিতে রুগীকে দালালের মাধ্যমে পাঠানো হয়। সেখান থেকে ১ হাজার ট...
তেল সংকটে ভোগান্তি: লাইসেন্স-রেজিস্ট্রেশনে ভিড়, মোটরসাইকেল বিক্রিতে ধস
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

তেল সংকটে ভোগান্তি: লাইসেন্স-রেজিস্ট্রেশনে ভিড়, মোটরসাইকেল বিক্রিতে ধস

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||খুলনা মহানগরীতে জ্বালানি তেল সংকটের প্রভাব পড়েছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। বিশেষ করে মোটরসাইকেল ব্যবহারকারীরা পড়েছেন চরম ভোগান্তিতে। তেল পেতে দীর্ঘ লাইনে দাঁড়ানোর পাশাপাশি বৈধ কাগজপত্র না থাকলে জটিলতায় পড়তে হচ্ছে চালকদের। ফলে ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির রেজিস্ট্রেশন করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) খুলনা কার্যালয়ে বেড়েছে মানুষের ভিড়।নগরীর খালিশপুর এলাকার বাসিন্দা রাশেদ মাহমুদ সম্প্রতি ছেলের পড়ালেখার সুবিধার্থে একটি নতুন মোটরসাইকেল কিনেছেন। তিনি বলেন, “ছেলে বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করে। তাই নতুন বাইক কিনেছি। কিন্তু এখন তেল নিতে গেলে কাগজপত্র দেখাতে হচ্ছে, তাই দ্রুত রেজিস্ট্রেশন করাতে এসেছি।”সরেজমিনে দেখা যায়, বিআরটিএ কার্যালয়ের পাশে অস্থায়ী শেডে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার জন্য ভিড় করছেন শত শত মানুষ। সেখানে লাইসেন্স পরীক্ষ...