
মুহাঃ এরশাদ উল্যাহ ভূঁইয়া
হে মুসলিম জান কি তুমি?
মাহে রবিউল আউয়াল এসেছে
ঘুরে আমাদের দ্বারে।
মিলাদ ও ওফাত এই মাসে,
দরুদ পড় বারে বারে।
ঈদে মিলাদুন্নবি পালনের নামে
উৎসব হয় ঘরে ঘরে।
ওফাতুন্নবির সংবাদে কি ঘটে ছিল, রাসুল প্রেমিক সাহাবীগণের?
ঈদে মিলাদুন্নবি,
ওফাতুন্নবি নিয়ে,
বাড়াবাড়ি নয়।
সুন্নত হলো, কি করেছিলেন
খুলাফায়ে রাশেদিন সেসময়?
ঈদুল আজহা, ঈদুল ফিতর, জুমার দিন, ঈদ হলো এই তিন দিন।
ঈদে মিলাদুন্নবি নামে ঈদ নেই,
হাদিস থেকে জেনে নিন।
আমার নবী রহমত স্বরূপ,
মুহাম্মদ রাসুল (স.)।
জীবন ও কর্ম আমাদের আদর্শ,
মুহাম্মদ রাসুল (স.)।
দিবারাত্র যেন তাঁর ধ্যানে কাটে
আমাদের জীবন।
সার্থক সফল হবে
আমাদের এই ক্ষুদ্র জীবন।
তাঁর তরে দরুদ পড়লে একবার,
রহমত বর্ষণ হবে দশবার।
ক্ষমা হবে দশটি গুনাহ,
আল্লাহু গাফফার।
রাসুলের সুপারিশ যদি পেতে চাও,
পড় দরুদ বারবার।
দরুদ পাঠকারির নাম সহ পৌঁছে দেয়, ফেরেস্তা রাসুলের মাকবার।
যদি রাসুল প্রেমিক হও,
বাড়াবাড়ি না কর।
আল্লাহর রাসুলের সুন্নতের
পায়রবি কর।
বিদায়াত পরিহার করে,
সুন্নতের উপর আমল কর।
আলেম ওলামা বিভেদ বন্ধ কর।
আমজনতা কে সরল পথ প্রদর্শন কর।
ফরজ ওয়াজিব গুরুত্ব দিয়ে,
হালাল হারাম বেছে চল।
রাসুলুল্লাহর পদাঙ্ক অনুসরণ করে, আল্লাহর বিধান মেনে চল।
আল্লাহর সন্তুষ্টির তরে বন্দেগি কর।
রাসুলুল্লাহর আদর্শে জীবন গড়।
রহমত, মাগফেরাত, সম্মান পেতে দরুদ পড় রাসুলের তরে।
রোজ হাশরে নাজাত পেতে ফরিয়াদ কর আল্লাহর দরবারে।
লেখক: বিশিষ্ট ইসলামিক স্কলার, শিক্ষাবিদ ও কবি। লেখার সময়কাল: ২৫/১০/২০২০ খ্রি.
