আদর্শিক নেতৃত্ব গড়ে তোলার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব: জাহিদুর রহমান
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধ (মানিকগঞ্জ) ||জামায়াতে ইসলামী বাংলাদেশ_এর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুর রহমান বলেছেন, সংগঠনের আদর্শ চর্চা, দক্ষ নেতৃত্ব গড়ে তোলা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।শুক্রবার (১০ এপ্রিল) সকালে মানিকগঞ্জের শহীদ তিতুমির একাডেমি মিলনায়তনে জামায়াতে ইসলামীর উদ্যোগে সাবেক ছাত্রশিবিরের সদস্য ও সাথীদের নিয়ে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত সাবেক ছাত্রশিবিরের সদস্য ও সাথীরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মশালায় সংগঠনের আদর্শিক চর্চা, ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং সমাজকল্যাণমূলক কার্যক্রম জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।প্রধান অতিথি মো. জাহিদুর রহমান তার বক্তব্যে বলেন, আদর্শিক নেতৃত্ব গড়...










