Sunday, August 23

নাগেশ্বরীতে ৭ যাত্রী নিয়ে অটোরিকশা পুকুরে, গুরুতর আহত ৩

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||

কুড়িগ্রামের নাগেশ্বরীতে চালক নিয়ন্ত্রণ হারালে সাতজন যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা রাস্তার পাশের পুকুরে পড়ে গেছে। এই দুর্ঘটনায় অটোরিকশায় থাকা তিনজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

রবিবার (২৩ আগস্ট) দুপুরে কুড়িগ্রাম-নাগেশ্বরী সড়কের কাছাড়ি পায়রাডাংগা বাজারের দক্ষিণ পাশে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় পতিত অটোরিকশাটিতে পূর্বে থেকেই হাত ভাঙা এক রোগী চিকিৎসাসেবা নিতে যাচ্ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অটোরিকশাটি যাত্রী নিয়ে কুড়িগ্রাম থেকে নাগেশ্বরীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে কাছারী পায়ড়াডাংগা এলাকা অতিক্রমের সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যায়। মুহূর্তের মধ্যে যাত্রীদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসেন এবং দ্রুত পানিতে নেমে তাঁদের উদ্ধার করেন।

দুর্ঘটনায় চারজন যাত্রী সামান্য আঘাত পেলেও গুরুতর আহত তিনজনকে দ্রুত নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন যাত্রীদের অভিযোগ, গাড়ি চালানোর সময় চালক ঘুমিয়ে পড়ার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *