Monday, August 24

মির্জাগঞ্জে ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বাতিল ও কার্যক্রম স্থগিত

|| শাহীন হাওলাদার | মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি ||

পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার আওতাধীন সকল ইউনিয়ন কমিটি বাতিল ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। একই সাথে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উক্ত ইউনিয়নগুলোর সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে।

রবিবার (২৩ আগস্ট) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মির্জাগঞ্জ উপজেলার ইউনিয়ন কমিটি গঠনে যথাযথ সাংগঠনিক প্রক্রিয়া অনুসরণ না করায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *