Friday, September 4

রাজনীতি

যৌতুকের দাবিতে স্ত্রী নির্যাতনের মামলায় ছাত্রদল নেতা অনিক গ্রেপ্তার
অপরাধ, আইন ও আদালত, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

যৌতুকের দাবিতে স্ত্রী নির্যাতনের মামলায় ছাত্রদল নেতা অনিক গ্রেপ্তার

|| গাজীপুর প্রতিনিধি ||গাজীপুরের টঙ্গীতে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় ছাত্রদল নেতা মো. আশিকুল ইসলাম অনিককে গ্রেপ্তার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। রবিবার (২১ জুন) মধ্যরাতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।গ্রেপ্তার হওয়া মো. আশিকুল ইসলাম অনিক গাজীপুর সিটি করপোরেশনের ৫৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে। তার বিরুদ্ধে স্ত্রীকে যৌতুকের দাবিতে মারধর ও নির্যাতনের অভিযোগে মামলা দায়ের হয়েছে।মামলার নথি সূত্রে জানা যায়, ভুক্তভোগী স্ত্রী ফারজানা আক্তার স্বামীসহ কয়েকজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী অধ্যাদেশ-২০২৫) এর ১১(গ)/৩০ ধারায় মামলা করেন। অভিযোগে বলা হয়, যৌতুকের দাবিতে তাকে শারীরিকভাবে নির্যাতন ও মারধর করা হয়েছে।আদালতের নির্দেশে অভিযোগটি এফআইআর হিসেবে গ্রহণ করে টঙ্গী পশ্চিম থানা পুলিশ মামলা...
সীমান্তে পুশইন, রামমূর্তি ইস্যু ও আলাদা প্রদেশের দাবি পতিত ফ্যাসিস্ট ও মোদী-শুভেন্দুর নীল নকশা: ইসলামী ঐক্য আন্দোলন
রাজনীতি, সর্বশেষ

সীমান্তে পুশইন, রামমূর্তি ইস্যু ও আলাদা প্রদেশের দাবি পতিত ফ্যাসিস্ট ও মোদী-শুভেন্দুর নীল নকশা: ইসলামী ঐক্য আন্দোলন

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া বলেছেন, সুনির্দিষ্ট কারণ ছাড়া সুপরিকল্পিতভাবে বাংলাদেশের সীমান্ত দিয়ে পুশইনের অপচেষ্টা, গাইবান্ধায় তথাকথিত এশিয়ার সর্ববৃহৎ রামমূর্তি স্থাপনের নামে উত্তেজনা সৃষ্টি এবং সুপ্রিম কোর্টের আইনজীবী চৈতালী চক্রবর্তী কর্তৃক হিন্দুদের জন্য 'আলাদা প্রদেশ' গঠনের প্রকাশ্য ঘোষণা মূলত রাষ্ট্রদ্রোহিতা ও দেশের অখণ্ডতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। এসব কর্মকাণ্ড দেশের শান্ত ও স্থিতিশীল পরিবেশকে বিনষ্ট করার লক্ষ্যে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং পার্শ্ববর্তী দেশের মোদী-শুভেন্দুর আধিপত্যবাদী শক্তির এক গভীর ও যৌথ নীল নকশা। এসব ষড়যন্ত্রের তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে তা রুখে দিতে সরকারসহ দেশের আপামর জনসাধারণকে সর্বদা সোচ্চার থাকতে আহ্বান জানান। সোমবার (২২ জুন) রাজধানীর পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যাল...
মানিকগঞ্জে জামায়াতের দিনব্যাপী রুকন শিক্ষাশিবির অনুষ্ঠিত
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে জামায়াতের দিনব্যাপী রুকন শিক্ষাশিবির অনুষ্ঠিত

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী রুকন শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৭টায় ডায়মন্ড প্লাজারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।সংগঠনটির মানিকগঞ্জ জেলা শাখার আমির হাফেজ মাওলানা কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মুহাম্মদ আবদুর রব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা উত্তর অঞ্চলের টিম সদস্য মাও. মুহাম্মদ দেলওয়ার হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মানিকগঞ্জ জেলা তত্ত্বাবধায়ক মুহাম্মদ জাহিদুর রহমান।এছাড়াও সংগঠনের মানিকগঞ্জ জেলা শাখার সকল (রুকন) সদস্য উপস্থিত ছিলেন।...
আগামীর বাংলাদেশে ইসলামী বিপ্লবের পতাকাবাহী ইসলামী ঐক্য আন্দোলন: _মোস্তফা বশীরুল হাসান
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

আগামীর বাংলাদেশে ইসলামী বিপ্লবের পতাকাবাহী ইসলামী ঐক্য আন্দোলন: _মোস্তফা বশীরুল হাসান

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জনাব মোস্তফা বশীরুল হাসান বলেন, ইসলামী ঐক্য আন্দোলন একটি বিপ্লবী সংগঠন। যা প্রতিষ্ঠা করেছিলেন মরহুম মওলানা মুহাম্মাদ আবদুর রহীম (রহ:)। আমাদের বিশ্বাস "একটি পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব ছাড়া এ জাতির মুক্তির কোন পথ নেই।" মরহুম মওলানার এই ঐতিহাসিক বাণী ও দর্শনকে ধারণ করে ইসলামী ঐক্য আন্দোলন হাটি হাটি পা পা করে সম্মুখ পানে এগিয়ে চলছে। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশের ইসলামী বিপ্লবের পতাকাবাহী ইসলামী ঐক্য আন্দোলন।শুক্রবার (১৯ জুন) বাদ জুমআ কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে ঢাকা মহানগরীর উত্তর ও দক্ষিণের নিয়মিত মাসিক বৈঠকে সভাপতির স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।বৈঠকের শুরুতে দারসুল কুরআন পেশ করেন ঢাকা মহানগরী উত্তরের আমীর মাওলানা মুহাম্মাদ মুহিব্বুল্লাহ ভূঞা। বৈঠক পরিচালনা করেন ঢাকা মহানগরী উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ডা. জুবাইদা রহমানের জন্মদিন পালন
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ডা. জুবাইদা রহমানের জন্মদিন পালন

|| আলোকিত দৈনিক ডেস্ক ||জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমানের জন্মদিন পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ জুন) জন্মদিন উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) উদ্যোগে রাজধানীর মহাখালী টিএন্ডটি মহিলা কলেজ মিলনায়তনে কোরআন খতম, শিশুদের স্বাস্থ্য পরীক্ষা, বিনামূল্যে ওষুধ ও খাবার বিতরণ এবং গাছের চারা রোপণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান, এমপি।এছাড়া অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডা. পারভেজ রেজা কাঁকন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক কৃষিবিদ মাহবুবুল হক বাচ্চু, ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম এবং ইঞ্জিনিয়ার কুয়াশা উমায়ুন চৌধুরী।...
আগামীর ইসলামী বিপ্লবকে সফল করার জন্য দরকার একদল প্রশিক্ষিত কর্মী: অধ্যাপক এরশাদ উল্যাহ ভূঁইয়া
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

আগামীর ইসলামী বিপ্লবকে সফল করার জন্য দরকার একদল প্রশিক্ষিত কর্মী: অধ্যাপক এরশাদ উল্যাহ ভূঁইয়া

|| নিজস্ব প্রতিবেদক ||এ দেশে একটি পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব সাধনের জন্য তৃণমূল পর্যায় থেকে প্রতিটি নেতা-কর্মীকে নৈতিক ও আদর্শিকভাবে গড়ে উঠতে হবে। প্রচলিত জরাজীর্ণ ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে বৈপ্লবিক ও সময়োপযোগী কর্মসূচির মাধ্যমে সমাজে ন্যায় প্রতিষ্ঠা করা আজ সময়ের দাবি। আত্মশুদ্ধি অর্জন ও দ্বীনি শিক্ষার সঠিক অনুশীলনের মাধ্যমেই কেবল আমরা একটি সুখী, সমৃদ্ধ ও দুর্নীতিমুক্ত আদর্শ রাষ্ট্র বিনির্মাণ করতে পারি। তাই আমাদের প্রতিটি কর্মীকে সমাজ সংস্কারের এই মহান লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।ইসলামী ঐক্য আন্দোলন ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানা শাখার উদ্যোগে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মী ও সুধীদের নিয়ে আয়োজিত এক বিশেষ ‘তারবিয়াত ক্যাম্প’ (প্রশিক্ষণ)-এ প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া এসব কথা বলেন।বুধবার (১৭ জুন) বাদ এশা থেকে কোট...
প্রস্তাবিত বাজেট দুর্নীতি সহায়ক ও শুভঙ্করের ফাঁকি: সেলিম উদ্দিন
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

প্রস্তাবিত বাজেট দুর্নীতি সহায়ক ও শুভঙ্করের ফাঁকি: সেলিম উদ্দিন

|| আলোকিত দৈনিক ডেস্ক ||সরকার ঘোষিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে দুর্নীতি সহায়ক ও শুভঙ্করের ফাঁকি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। বুধবার (১৭ জুন) বিকেলে রাজধানীর শেওড়াপাড়ায় স্থানীয় নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে একটি ফ্রি সেলাই প্রশিক্ষণ সেন্টার উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।সেলিম উদ্দিন বলেন, ঘোষিত বাজেটে গরিব ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য কোনো সুখবর নেই। অথচ যারা ব্যাংক থেকে ঋণ নিয়ে তা পরিশোধ না করে অবৈধভাবে অগাধ সম্পদের মালিক হয়েছেন, তাদের কালো টাকা সাদা করার অবারিত সুযোগ দেওয়া হয়েছে। নামমাত্র কর দিয়ে জমি ও ফ্ল্যাট কেনার সুযোগ করে দিয়ে মূলত দুর্নীতি ও লাগামহীন লুটপাটকে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।তিনি আরও বলেন, সরকারের প্রস্তাবিত এই বাজেট পুরোপুরি ব্যাংক ঋণ নির্ভর। সরকার নিজেই যদি ব্যাংক খ...
ইরান-বাংলাদেশ সম্পর্ক ভবিষ্যতে আরও উন্নত হবে: জামায়াত আমির
জাতীয়, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

ইরান-বাংলাদেশ সম্পর্ক ভবিষ্যতে আরও উন্নত হবে: জামায়াত আমির

|| আলোকিত দৈনিক ডেস্ক ||বাংলাদেশ ও ইরানের মধ্যকার ঐতিহাসিক ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ক ভবিষ্যতে আরও সমৃদ্ধ ও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ বুধবার (১৭ জুন) সকালে জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় নেতার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জালিল রহিমি জাহানাবাদির সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই আশা প্রকাশ করেন।অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সহযোগিতা, বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণ, শিক্ষা ও সংস্কৃতি বিনিময়, স্বাস্থ্যসেবা এবং মুসলিম বিশ্বের সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকের শুরুতে রাষ্ট্রদূত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের সাফল্য এবং ডা. শফিকুর রহমান বিরোধী দলীয় নেতা নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন ...
কোটচাঁদপুরে ইসলামী ঐক্য আন্দোলনের নৈশ তারবিয়াত আজ, অংশ নিচ্ছেন কেন্দ্রীয় আমীর ও সেক্রেটারি
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

কোটচাঁদপুরে ইসলামী ঐক্য আন্দোলনের নৈশ তারবিয়াত আজ, অংশ নিচ্ছেন কেন্দ্রীয় আমীর ও সেক্রেটারি

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলন ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানা শাখার উদ্যোগে আজ বুধবার (১৭ জুন) তৃণমূল পর্যায়ের নেতা-কর্মী ও সুধীদের নিয়ে এক বিশেষ ‘নৈশ তারবিয়াত’ (প্রশিক্ষণ) প্রোগ্রাম অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ বাদ এশা থেকে কোটচাঁদপুরে এই আত্মশুদ্ধি ও দ্বীনি শিক্ষা কর্মসূচি শুরু হবে, যা একটানা আগামীকাল ফজর পর্যন্ত চলবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।এই রাতব্যাপী তালীম ও তারবিয়াত প্রোগ্রামে অংশ নিতে আজ কোটচাঁদপুর সফরে যাচ্ছেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া এবং সেক্রেটারি জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান।গুরুত্বপূর্ণ এই প্রশিক্ষণ ক্যাম্পে আরও উপস্থিত থাকবেন সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মুহাম্মাদ রুহুল আমিন, জেলা আমীর আব্দুল বারী মিয়া, জেলা শাখার নায়েবে আমীর খন্দকার রবিউল ইসলাম এবং সাধারণ সম্পাদক মাওলানা ফরিদ উদ্দিন...
সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন ইসলামের সাথে সাংঘর্ষিক: অধ্যাপক মুজিবুর
রাজনীতি, সর্বশেষ

সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন ইসলামের সাথে সাংঘর্ষিক: অধ্যাপক মুজিবুর

|| নিজস্ব প্রতিবেদক ||জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ঢোকার সময় মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করা ইসলামের সাথে সাংঘর্ষিক এবং তা শিরকের কাছাকাছি চলে যায় বলে মন্তব্য করেছেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। গতকাল মঙ্গলবার (১৬ জুন) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এই কথা বলেন।অধ্যাপক মুজিবুর রহমান বলেন, কার্যপ্রণালী বিধিতে সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করে প্রবেশ করার যে বিষয়টি ছিল, তা সংশোধনীর মাধ্যমে বাদ দেওয়া হয়েছে। কারণ এটি ইসলামের ভাবধারার পরিপন্থী। তিনি স্পিকার ও ডেপুটি স্পিকারসহ সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কার্যপ্রণালী বিধি অনুযায়ী শিরককে উৎখাত করার জন্য যে নিয়ম করা হয়েছে, তা সকলের মেনে চলা উচিত। এতে নেকি অর্জিত হবে এবং গুনাহ থেকে বাঁচা যাবে।তার এই ...