Sunday, October 25

রাজনীতি

ইসলামী ঐক্য আন্দোলন, ঢাকা মহানগরীর আয়োজনে সাপ্তাহিক দারসুল কুরআন
ধর্ম ও দর্শন, রাজধানী, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ইসলামী ঐক্য আন্দোলন, ঢাকা মহানগরীর আয়োজনে সাপ্তাহিক দারসুল কুরআন

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলনের নিয়মিত সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের কেন্দ্রীয় দপ্তরে সাপ্তাহিক দারসুল কুরআন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে এই কুরআনিক আলোচনা সভা আয়োজিত হয়।অনুষ্ঠানে পবিত্র কুরআনের সূরা মুহাম্মদের ১ থেকে ১১ নম্বর আয়াতের আলোকে দারস পেশ করেন সংগঠনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি মাওলানা মুহাম্মদ মুহিব্বুল্লাহ ভূঁঞা।দারস পেশকালে মাওলানা মুহাম্মদ মুহিব্বুল্লাহ ভূঁঞা বলেন, সত্যকে অস্বীকারকারীদের সমস্ত কাজ ব্যর্থ হয়ে যায়, কিন্তু যারা ঈমান আনে এবং সৎকর্ম করে আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেন ও জীবনযাত্রার মান উন্নত করেন। সূরা মুহাম্মদের এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা ঈমানদার ও কাফেরদের স্পষ্ট পার্থক্য নির্দেশ করেছেন। ঈমানদারদের একমাত্র অভিভাবক আল্লাহ তাআলা, আর সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য কোন...
সিলেটে ইসলামী ঐক্য আন্দোলনের দিনব্যাপী গণসংযোগ ও মতবিনিময়
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

সিলেটে ইসলামী ঐক্য আন্দোলনের দিনব্যাপী গণসংযোগ ও মতবিনিময়

|| নিজস্ব প্রতিবেদক ||সিলেটে দিনব্যাপী গণসংযোগ ও বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা সম্পন্ন করেছেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। গত শুক্রবার (২৪ জুলাই) সিলেট নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।কর্মসূচিতে অংশ নেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ আবু বকর সিদ্দিক ও প্রচার সম্পাদক মো. ওমর ফারুক।গণসংযোগকালে আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিলেট অঞ্চলের শিক্ষাবিদ, গবেষক ও ওলামায়ে কেরামের সাথে পৃথক পৃথক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ে মিলিত হন। কর্মসূচির অংশ হিসেবে তাঁরা লিডিং ইউনিভার্সিটি, সিলেটের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ জিয়াউর রহমান এবং বিশিষ্ট দায়ী ড. শফী আহমেদের সাথে তাঁদের কার্যালয়ে গিয়ে আন্তরিক আলোচনা করেন।সাক্ষাৎকালে নেতৃদ্বয় সংগঠনের প্রতিষ্ঠাতা মওলানা মুহাম্মদ আবদুর রহীম (র...
দেশের আর্থ-সামাজিক ও রাজনৈতিক অবস্থা অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে: ইসলামী ঐক্য আন্দোলন
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

দেশের আর্থ-সামাজিক ও রাজনৈতিক অবস্থা অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে: ইসলামী ঐক্য আন্দোলন

|| নিজস্ব প্রতিবেদক ||দেশের বর্তমান আর্থ-সামাজিক ও রাজনৈতিক অবস্থা এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া। তিনি বলেন, স্বৈরাচারী মানসিকতা, রাজনৈতিক অস্থিরতা এবং সামাজিক মূল্যবোধের অবক্ষয় দেশের স্থিতিশীলতাকে মারাত্মক হুমকির মুখে ঠেলে দিচ্ছে।শনিবার (২৫ জুলাই) বাদ আসর রাজধানীর পুরানা পল্টনস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত নিয়মিত মাসিক 'মজলিসে আমল'-এ সভাপতির স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা ও রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে বলেন, "রাজনৈতিক অঙ্গনে বিশৃঙ্খলা এবং দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ইসলামী সংস্কৃতি ও মূল্যবোধবিরোধী নানা সিদ্ধান্ত জনগণকে শঙ্কিত করে তুলছে। বিশেষ করে মাদ্রাসার কোমলমতি ছাত্রীদের জন্য ফুটবল দল...
জ্ঞান চর্চা, আধ্যাত্মিকতা ও কুরবানী ইসলামী বিপ্লবের সৈনিকদের অপরিহার্য কর্তব্য: অধ্যাপক এরশাদ উল্যাহ
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

জ্ঞান চর্চা, আধ্যাত্মিকতা ও কুরবানী ইসলামী বিপ্লবের সৈনিকদের অপরিহার্য কর্তব্য: অধ্যাপক এরশাদ উল্যাহ

|| নিজস্ব প্রতিবেদক ||ব্যক্তিগত ও আত্মিক পরিশুদ্ধি অর্জন এবং ইসলামী মূল্যবোধ চর্চার মাধ্যমেই সমাজ ও রাষ্ট্রের বিরাজমান সংকট সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া। তিনি বলেন, “আমাদের রাহবার মওলানা মুহাম্মদ আব্দুর রহীম (রহ.) বলে গেছেন—একটি পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব ছাড়া এ জাতির মুক্তির কোনো পথ নেই। এ লক্ষ্য অর্জনে জ্ঞান-বিজ্ঞান চর্চা, আধ্যাত্মিকতা ও দ্বীনের জন্য আত্মত্যাগের মাধ্যমে প্রত্যেক কর্মীকে নৈতিকভাবে সুদৃঢ় হতে হবে।”বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় ঢাকার পুরানা পল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে ‘তা'লীম-তারবিয়াত ও শব বেদারি’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক এরশাদ উল্যাহ ভূঁইয়া আরও বলেন...
মাদ্রাসায় ছাত্রী ফুটবল দল গঠনের সিদ্ধান্ত ইসলামী মূল্যবোধের পরিপন্থী: অধ্যাপক এরশাদ উল্যাহ
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

মাদ্রাসায় ছাত্রী ফুটবল দল গঠনের সিদ্ধান্ত ইসলামী মূল্যবোধের পরিপন্থী: অধ্যাপক এরশাদ উল্যাহ

|| নিজস্ব প্রতিবেদক ||মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দাখিল ও আলিম স্তরে বাধ্যতামূলক 'ছাত্রী ফুটবল দল' গঠনের নির্দেশনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী ঐক্য আন্দোলন। শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া এই প্রতিবাদ জানান।বিবৃতিতে তিনি বলেন, “মাদ্রাসা শিক্ষা মূলত ধর্মীয় অনুশাসন, পর্দা, শালীনতা ও নীতি-নৈতিকতার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। সেখানে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল (৬ষ্ঠ-১০ম) এবং আলিম (১ম ও ২য় বর্ষ) শ্রেণিতে ছাত্রী ফুটবল দল গঠন ও অনুশীলনের নির্দেশনা অত্যন্ত উদ্বেগজনক। মাদ্রাসায় ছাত্রী ফুটবল দল গঠনের সিদ্ধান্ত ইসলামী মূল্যবোধ ও ধর্মীয় চেতনার সম্পূর্ণ পরিপন্থী। শিক্ষার সুস্থ পরিবেশ বজায় রাখা ও ধর্মীয় অনুভূতিকে সম্মান জানানো...
ইবি তালাবার সাপ্তাহিক তালিমী জালসা: আত্মোন্নয়নের ওপর তাগিদ
রাজনীতি, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবি তালাবার সাপ্তাহিক তালিমী জালসা: আত্মোন্নয়নের ওপর তাগিদ

|| এস এম রেদোয়ানুল হাসান | ইবি প্রতিনিধি ||বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার সাপ্তাহিক তালিমী জালসা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) কুষ্টিয়া শহরস্থ শহীদ আব্দুস সোবহান মিলনায়তনে এই জলসা অনুষ্ঠিত হয়। এতে আত্মোন্নয়নমূলক জীবন বিধান, সাংগঠনিক দায়িত্ব-কর্তব্য এবং সমাজ ও রাষ্ট্র গঠনে মুসলমানদের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।শাখা সভাপতি এস এম শামীমের সভাপতিত্বে এবং সহ-সভাপতি হাফেজ আব্দুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের শাখা সহ-সভাপতি জাহিদুল ইসলাম, আহসান হাবীব, শাকিল আহমেদ চৌধুরী, সেক্রেটারি খন্দকার আরিফ ও অর্থ সম্পাদক আহমদ আব্দুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।তালিমী জালসায় আলোচকরা বলেন, কেবল ব্যক্তি নিজেকে নিয়ে নয়, বরং সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্ববোধ নিয়ে জীবন পরিচালনা করা প্রতিটি সচেতন মানুষের কর্তব্য। পাশাপাশি...
ইবি তালাবার নতুন কমিটিকে ইসলামী ঐক্য আন্দোলনের শুভেচ্ছা
রাজনীতি, সর্বশেষ

ইবি তালাবার নতুন কমিটিকে ইসলামী ঐক্য আন্দোলনের শুভেচ্ছা

|| নিজস্ব প্রতিবেদক ||বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ২০২৬-২৭ সেশনের নবনির্বাচিত কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া ও সেক্রেটারি জেনারেল মোস্তফা তারেকুল হাসান। আজ মঙ্গলবার (২১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে তারা এই অভিনন্দন জানান।বিবৃতিতে নবগঠিত কমিটির দায়িত্বশীলদের অভিনন্দন জানিয়ে নেতৃদ্বয় বলেন, "ইসলামী বিশ্ববিদ্যলয় প্রতিষ্ঠা ও এই ঐতিহ্যবাহী ক্যাম্পাসে কুরআন, হাদীস ও ইসলামি শিক্ষার প্রসারের পাশাপাশি শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায় এবং সুশিক্ষা ও নৈতিক পরিবেশ বজায় রাখতে তালাবায়ে আরাবিয়ার অবদান চিরস্মরণীয়। আমরা আশা করি, নবনির্বাচিত নেতৃত্ব সততা, নিষ্ঠা ও আমানতদারিতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করবে। ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে ...
তালাবার সাবেক কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম খাঁনের সুস্থতা কামনায় বিশেষ দোয়া
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

তালাবার সাবেক কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম খাঁনের সুস্থতা কামনায় বিশেষ দোয়া

|| মোঃ শামীম | কুষ্টিয়া সদর প্রতিনিধি ||বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম খাঁন এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনায় সংগঠনটির ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার উদ্যোগে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।আজ সোমবার (২০ জুলাই) বাদ এশা কুষ্টিয়া শহরস্থ শহীদ আব্দুস সোবহান মিলনায়তনে এই বিশেষ দোয়ার আয়োজন করা হয়।আহত মাওলানা রফিকুল ইসলাম খাঁনের পারিবারিক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, সড়ক দুর্ঘটনায় তাঁর দুই হাত, দুই পা, হাঁটু এবং কনুইসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক ফ্র্যাকচার (হাড় ভাঙা) হয়েছে। এ ছাড়া তাঁর ডান চোখ ও কপালে গুরুতর আঘাত লেগেছে। বর্তমানে তাঁর চোখের অবস্থা বেশ আশঙ্কাজনক এবং তিনি প্রচণ্ড যন্ত্রণায় ভুগছেন। তাঁর কোমর...
ক্ষণস্থায়ী জীবনের মোহ ছেড়ে আখেরাতের প্রস্তুতি নিতে হবে: মুহিব্বুল্লাহ ভূঁঞা
ধর্ম ও দর্শন, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

ক্ষণস্থায়ী জীবনের মোহ ছেড়ে আখেরাতের প্রস্তুতি নিতে হবে: মুহিব্বুল্লাহ ভূঁঞা

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলনের নিয়মিত সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের কেন্দ্রীয় দপ্তরে সাপ্তাহিক দারসুল কুরআন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে এই কুরআনিক তাত্ত্বিক আলোচনা সভাটি আয়োজিত হয়।উক্ত অনুষ্ঠানে পবিত্র কুরআনের সূরা আহকাফের ২৯ থেকে ৩৫ নম্বর আয়াতের আলোকে জীবনঘনিষ্ঠ, সমসাময়িক ও হৃদয়স্পর্শী দারস পেশ করেন সংগঠনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি মাওলানা মুহাম্মদ মুহিব্বুল্লাহ ভূঁঞা।দারস পেশকালে মাওলানা মুহাম্মদ মুহিব্বুল্লাহ ভূঁঞা সূরা আহকাফের ২৯ থেকে ৩৫ নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে বলেন, এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা জিন জাতির এক দলের কাছে পবিত্র কুরআনের বাণী পৌঁছানো এবং তাদের ঈমান আনার ঘটনা বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ (সা.)-এর পবিত্র মুখ থেকে মায়াবী কুরআন শুনে জিনেরা যেভাবে প্রভাবিত হয়েছিল এবং নি...
‘আ. লীগের পুনর্বাসনের চেষ্টা হলে উত্তরা থেকেই প্রতিরোধ শুরু হবে’: নাহিদ ইসলাম
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

‘আ. লীগের পুনর্বাসনের চেষ্টা হলে উত্তরা থেকেই প্রতিরোধ শুরু হবে’: নাহিদ ইসলাম

|| নিজস্ব প্রতিবেদক ||জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘যারা পালিয়ে যায়, তারা আর ফিরে আসে না। সাহস থাকলে পালিয়ে না গিয়ে বিচারের মুখোমুখি হতে পারত। আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা হলে এই উত্তরা থেকেই প্রতিরোধ শুরু হবে।’গতকাল রবিবার (১৯ জুলাই) জুলাই আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে উত্তরার মীর মুগ্ধ মঞ্চে আয়োজিত ‘রক্তাক্ত জুলাই’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই বিপ্লবে ফ্যাসিবাদী বাহিনীর প্রতিরোধে বৃহত্তর উত্তরাসহ ঢাকা উত্তরের জনতার বীরত্ব ও আত্মত্যাগের স্মরণে এই অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তর।নাহিদ ইসলাম বলেন, ‘উত্তরা গণঅভ্যুত্থানের অন্যতম প্রধান হটস্পট এবং প্রতিরোধের প্রধান দুর্গ ছিল। ছত্রিশ জুলাই উত্তরা ও যাত্রাবাড়ী থেকে গণভবনমূখী ঐতিহা...