Sunday, August 2

ইবি তালাবার সদ্যবিদায়ী দুই সহ-সভাপতির ইসলামী ঐক্য আন্দোলনে যোগদান

|| নিজস্ব প্রতিবেদক ||

বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার সদ্যবিদায়ী দুই সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম ও মো. সিহাব উদ্দিন আনুষ্ঠানিকভাবে ইসলামী ঐক্য আন্দোলনে যোগদান করেছেন। সম্প্রতি কুষ্টিয়ায় অনুষ্ঠিত ইবি তালাবার কাউন্সিল অধিবেশন শেষে তারা সংগঠনের সদস্য ফরম পূরণ করার মাধ্যমে এই যোগদান সম্পন্ন করেন। যোগদান শেষে নতুন সদস্য হিসেবে এই দুই ছাত্রনেতাকে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বরণ করে নেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক আবু ত্বহা মোহাম্মদ নুরুল্লাহ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মো. ওমর ফারুক এবং কেন্দ্রীয় সহ-ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা মো. জহিরুল ইসলাম। এছাড়াও স্থানীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা শাখার সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাইফুল ইসলাম সায়েম, জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেন এবং সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম।

মেধাবী ও সদ্যবিদায়ী এই দুই ছাত্রনেতার যোগদানে দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, তৃণমূল থেকে উঠে আসা এই দুই তরুণ নেতৃত্ব দলে যুক্ত হওয়ায় ইসলামী ঐক্য আন্দোলনের সাংগঠনিক কার্যক্রমে আরও গতিশীলতা আসবে এবং আগামী দিনে ছাত্র ও যুবসমাজে সংগঠনের আদর্শিক বার্তা পৌঁছে দিতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *