Friday, September 4

রাজনীতি

জুলাই গণঅভ্যুত্থানকে পুনরুজ্জীবিত করতে এনসিপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থানকে পুনরুজ্জীবিত করতে এনসিপির মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

|| নিজস্ব প্রতিবেদক ||জুলাই গণঅভ্যুত্থানকে পুনর্মঞ্চায়ন ও পুনরুজ্জীবিত করার লক্ষ্যে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশব্যাপী মাসব্যাপী ‘জুলাই জাগরণ’ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (২৯ জুন) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।তিনি বলেন, শিক্ষার্থী, ছাত্র-জনতা, পেশাজীবী, শ্রমিক, বুদ্ধিজীবী ও মাদ্রাসার শিক্ষার্থীসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে হেঁটে হেঁটে ৫ আগস্টের চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছিল। সেই ঐতিহাসিক বিপ্লবের প্রতিটি দিনকে স্মরণীয় করে রাখতেই প্রতিটি দিনের জন্য বিশেষ বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।সংবাদ সম্মেলনে জানানো হয়, কর্মসূচির প্রথম দিন ১ জুলাই রায়েরবাজার বধ্যভূমিতে কবর জিয়ারত, ফ্য...
সংসদ তোষামোদের নয়, দায়িত্ব পালনের জায়গা: ডা. শফিকুর রহমান
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

সংসদ তোষামোদের নয়, দায়িত্ব পালনের জায়গা: ডা. শফিকুর রহমান

|| নিজস্ব প্রতিবেদক ||জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সংসদ কোনো তোষামোদের জায়গা নয়, এটি মূলত দায়িত্ব পালনের জায়গা। সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।তিনি উল্লেখ করেন, সরকারি কিংবা বিরোধী দল—সবার চিন্তাধারা এক হওয়া সম্ভব নয়। প্রত্যেকেই নিজ নিজ বিবেক, মহান আল্লাহ এবং জনগণের কাছে দায়বদ্ধ বলেই ভিন্ন ভিন্ন বক্তব্য ও মতামতের মধ্য দিয়ে সংসদের সৌন্দর্য প্রকাশ পায়।বাজেট অধিবেশনকে বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেশন আখ্যা দিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, সংসদ মূলত দুটি চাকার ওপর চলে, যার একটি সরকারি দল এবং অন্যটি বিরোধী দল। যেকোনো একটি চাকা অকেজো হয়ে গেলে পুরো রাষ্ট্রীয় যানটিই অচল হয়ে পড়বে। তাই একে অপরের চাকায় পেরেক মেরে ফুটো করার প...
ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী আন্দোলন বাংলাদেশের (আইএবি) নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন গাজী মাওলানা আতাউর রহমান। একই সাথে দলের সদ্য বিদায়ী মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদকে দলের নীতিনির্ধারণী ফোরাম প্রেসিডিয়ামের সদস্য করা হয়েছে। শনিবার (২৭ জুন) রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে আয়োজিত ইসলামী আন্দোলনের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম ‘মজলিসে শুরা’র বিশেষ অধিবেশনে নতুন মহাসচিবের নাম ঘোষণা ও এই রদবদল করা হয়।সংগঠনের কেন্দ্রীয় মিডিয়া সমন্বয়ক কেএম শরীয়তুল্লাহ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করে জানান, বর্তমান কেন্দ্রীয় কমিটির স্বাভাবিক মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল। তবে জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সাংগঠনিক মূল্যায়নে এককভাবে নির্বাচন পরিচালনা, প্রার্থী বাছাই প্রক্রিয়া এবং স্থানীয় পর্যায়ের কর্মীদের নিষ্ক্রিয়তাসহ বেশ কিছু অভ্যন্তরীণ দুর্বলতা চিহ্নিত হয়। এই প্রেক্ষাপটে এবং আসন্ন স্থানীয় সরক...
শোহাদায়ে কারবালার চেতনাই আগামী ইসলামী বিপ্লবের প্রেরণা: অধ্যাপক এরশাদ উল্যাহ
ধর্ম ও দর্শন, রাজধানী, রাজনীতি, সর্বশেষ

শোহাদায়ে কারবালার চেতনাই আগামী ইসলামী বিপ্লবের প্রেরণা: অধ্যাপক এরশাদ উল্যাহ

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া বলেছেন, আশুরার তাৎপর্য ও কারবালার রক্তাক্ত ইতিহাস আমাদের কেবল শোক প্রকাশের মাধ্যম নয়, বরং তা অন্যায় ও অসত্যের বিরুদ্ধে আপসহীন সংগ্রামের চূড়ান্ত প্রেরণা। শোহাদায়ে কারবালার সেই মহান ও ত্যাগের চেতনাই আগামী দিনে সমাজে এক পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব সাধনের মূল চালিকাশক্তি হতে পারে। সত্য ও ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত থেকে বাতিলের রক্তচক্ষু উপেক্ষা করে কীভাবে জীবন উৎসর্গ করতে হয়, কারবালার প্রান্তর উম্মাহকে সেই শিক্ষাই দিয়ে গেছে। আজ মুসলিম উম্মাহর মুক্তির একমাত্র পথ হলো ইসলামী আদর্শের দিকে ফিরে আসা এবং সকল প্রকার জুলুমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা।আশুরার তাৎপর্য ও শোহাদায়ে কারবালার শিক্ষা' শীর্ষক আলোচনা অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীবৃন্দ।শনিবার (২৭ জুন) বিকাল সাড়ে ৪ টায় ঢাকার পুরা...
গুজব ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সলঙ্গায় যুবদলের প্রতিবাদ সমাবেশ
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

গুজব ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সলঙ্গায় যুবদলের প্রতিবাদ সমাবেশ

|| আখতার হোসেন হিরন |সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে অপপ্রচার, গুজব ও ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সলঙ্গা থানা শাখা।মঙ্গলবার (২৩ জুন) বিকেলে সলঙ্গা থানা যুবদলের আয়োজনে বাজারের ধানহাটা এলাকা থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কদমতলা চত্বরে গিয়ে শেষ হয় এবং সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।সলঙ্গা থানা যুবদলের আহবায়ক রাশেদুল হাসান পাপনের সভাপতিত্বে এবং সদস্য সচিব শাহিন রেজার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার। এছাড়া আরও বক্তব্য রাখেন থানা যুবদলের যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম, মিজানুর রহমান, মেহেদী হাসান আমজাদ, সেলিম এলাহি, তারেক মাহমুদ, সোহেল রানা ও রাসেল আহমেদসহ অনেকে।সভাপতির বক্তব্যে রাশেদুল হাসান পাপন ব...
দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ ভুক্তভোগীর
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ ভুক্তভোগীর

|| বিশেষ প্রতিনিধি ||নওগাঁর বদলগাছী উপজেলার বালুভরা ইউনিয়নের পিতাম্বরপুর মৌজায় দীর্ঘদিন ধরে লিজ নিয়ে ভোগদখলে থাকা কৃষি জমিতে জোরপূর্বক হালচাষ ও দখলচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। তবে অভিযুক্ত পক্ষ অভিযোগ অস্বীকার করে বলেছে, পূর্ববর্তী লিজের মেয়াদ শেষ হওয়ায় নতুন লিজ না হওয়া পর্যন্ত কোনো পক্ষই যেন জমিতে আবাদ করতে না পারে, সে উদ্দেশ্যেই তারা সেখানে গিয়েছিলেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ও উদ্বেগ বিরাজ করছে।অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (২২ জুন) দুপুর প্রায় ১২টার দিকে বালুভরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বিদ্যুৎ হোসেন, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজাদুল ইসলাম, ঢেকরা গ্রামের হামিদুল ইসলাম, বারাতৈল গ্রামের আজিজুল ইসলাম, প্রধানকুন্ডি গ্রামের আজাদ হোসেনসহ আরও কয়েকজন একটি হালচাষের ট্রাক নিয়ে পিতাম্বরপুর মৌজার কয়েকটি জমিতে প্রবেশ করে হালচাষ শুরু করে...
নাগেশ্বরীতে নিষিদ্ধ আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ‎
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে নিষিদ্ধ আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ‎

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||‎‎কুড়িগ্রামের নাগেশ্বরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও তার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন দেশের বিভিন্ন জেলায় উপজেলায় নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে। তারই প্রতিবাদে ‎নাগেশ্বরী উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে গতকাল এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির আহবায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা, পৌর বিএনপির আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম সরকারসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।‎‎মিছিলটি উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক গোলাম রসুল রাজা, পৌর বিএনপির আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম সরকার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক...
ধানমন্ডিতে জামায়াত কর্মীদের হামলায় সাংবাদিক রক্তাক্ত
রাজধানী, রাজনীতি, সর্বশেষ

ধানমন্ডিতে জামায়াত কর্মীদের হামলায় সাংবাদিক রক্তাক্ত

|| নিজস্ব প্রতিবেদক ||রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে মিছিল পরবর্তী ব্রিফিং চলাকালে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে দৈনিক সকালের রিপোর্টার মাহফুজুর রহমান শিশির নামে এক সাংবাদিককে বেধড়ক মারধর করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মীরা। আজ মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। মারধরে রক্তাক্ত ও গুরুতর আহত ওই সাংবাদিককে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সকালে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় একটি মিছিলের আয়োজন করে জামায়াতে ইসলামীর ধানমন্ডি জোন। মিছিল শেষে ব্রিফিং চলাকালে কয়েকজন জামায়াত কর্মী উপস্থিত সাংবাদিকদের ‘আওয়ামী লীগের দোসর’ বলে আখ্যা দেন। সেখানে উপস্থিত সংবাদকর্মীরা এই আপত্তিকর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানালে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে জামা...
অষ্টমীর চর ইউনিয়ন বিএনপির আংশিক আহব্বায়ক কমিটি অনুমোদন
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

অষ্টমীর চর ইউনিয়ন বিএনপির আংশিক আহব্বায়ক কমিটি অনুমোদন

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী, (কুড়িগ্রাম) প্রতিনিধি ||বাংলাদেশ জাতীয়তাবাদী দল, চিলমারী উপজেলা বিএনপির ৬ নং অষ্টমীর চর ইউনিয়নে আংশিক আহব্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। রবিবার (২১ জুন) উপজেলা বিএনপির আহব্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল বারী সরকার, সিনিয়র যুগ্ম আহব্বায়ক রফিকুল ইসলাম ও সদস্য সচিব আবু হানিফার যৌথ স্বাক্ষরিত ইউনিয়ন আহব্বায়ক কমিটি (অনুমোদিত) সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়।প্রকাশিত কমিটিতে অষ্টমীর চর ইউনিয়নের আহব্বায়ক আবুল হোসেন মাস্টারকে আহব্বায়ক, সদস্য সচিব পদে ডাক্তার মোঃ আল-আমিন রয়েছেন। যুগ্ম আহব্বায়ক লিয়াকত আলী, তোফায়েল আহমেদ তোতা মিয়া, নজরুল ইসলাম সজিব, মাহমুদুল হাসান ও মোসলেম উদ্দিন এবং মকরম আলীকে সদস্য করে মোট ৮ সদস্যের আংশিক আহব্বায়ক কমিটি ঘোষণা করা হয়।৬ নং অষ্টমীর চর ইউনিয়ন বিএনপি'র আহব্বায়ক কমিটি আংশিক ঘোষণা হওয়ায় কমিটির সকল সদস্যকে বিএনপ...
ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় দপ্তরে সাপ্তাহিক দারসুল কুরআন অনুষ্ঠিত
ধর্ম ও দর্শন, রাজধানী, রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় দপ্তরে সাপ্তাহিক দারসুল কুরআন অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||ইসলামী ঐক্য আন্দোলনের নিয়মিত সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের কেন্দ্রীয় দপ্তরে সাপ্তাহিক দারসুল কুরআন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে এই কুরআনিক তাত্ত্বিক আলোচনা সভাটি আয়োজিত হয়।উক্ত অনুষ্ঠানে পবিত্র কুরআনের সূরা আহকাফের ১২ থেকে ২০ নম্বর আয়াতের আলোকে জীবনঘনিষ্ঠ, সমসাময়িক ও হৃদয়স্পর্শী দারস পেশ করেন সংগঠনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি মাওলানা মুহাম্মদ মুহিব্বুল্লাহ ভূঁঞা।দারস পেশকালে তিনি সূরা আহকাফের ১২ থেকে ২০ নম্বর আয়াতের সমৃদ্ধ ব্যাখ্যামূলক বক্তব্য তুলে ধরে বলেন, এই আয়াতগুলোতে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাওহিদের সত্যতা, আল-কুরআনের অলৌকিকত্ব এবং পূর্ববর্তী কিতাব হযরত মুসা (আ.)-এর তাওরাতের সত্যতার সাক্ষ্য দিয়েছেন। এখানে সৎকর্মশীল ও মুত্তাকি বান্দাদের জন্য জান্নাতের সুসংবাদ দেওয়া হ...