Thursday, July 30

কুষ্টিয়ায় ইবি তালাবার সাপ্তাহিক তালিম ও তারবিয়াত অনুষ্ঠিত

|| মো. শামীম | কুষ্টিয়া সদর প্রতিনিধি ||

কুষ্টিয়া শহরের শহীদ আব্দুস সোবহান মিলনায়তনে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার দায়িত্বশীলদের সাপ্তাহিক তালিম ও তারবিয়াত অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) শাখা সভাপতি এস এম শামীমের সভাপতিত্বে এবং সহ-অর্থ সম্পাদক আব্দুল্লাহর সঞ্চালনায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ইবি তালাবার সাবেক সেক্রেটারি সাজ্জাতুল্লাহ শেখ, সহ-সভাপতি শাকিল আহমেদ চৌধুরী, হাফেজ আব্দুল্লাহ, সেক্রেটারি খন্দকার আরিফ ও অর্থ সম্পাদক আহমদ আব্দুল্লাহসহ শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংগঠনের দায়িত্বশীলদের নৈতিক ও সাংগঠনিক উন্নয়ন, ইসলামী জ্ঞান অর্জন, আদর্শিক চেতনা বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *