Monday, October 5

সর্বশেষ

‘বিয়েটা আর করতে হলো না’: আর্জেন্টিনার পরাজয়ে পরীমণি
বিনোদন, সর্বশেষ

‘বিয়েটা আর করতে হলো না’: আর্জেন্টিনার পরাজয়ে পরীমণি

|| বিনোদন ডেস্ক ||ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপার স্বপ্ন ভেঙেছে আর্জেন্টিনার। আর সেই পরাজয়ের সঙ্গে আপাতত শেষ হয়ে গেছে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণির বহুল আলোচিত ‘বিয়ের ঘোষণাও’। ফাইনাল খেলা শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি রসিকতার সুরে লিখেছেন, ‘বিয়েটা আর করতে হলো না, এই আরকি। ভালোবাসার আর্জেন্টিনা, আবার দেখা হবে।’পরীমণির এই পোস্ট মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। তার ফেসবুক পোস্টটিতে ইতিমধ্যে ৫৫ হাজারের বেশি রিঅ্যাকশন এসেছে এবং মন্তব্যের ঘর বন্ধ থাকায় পোস্টটি সমানে শেয়ার করছেন ভক্তরা।এ প্রসঙ্গে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পরীমণি বলেন, ‘ফাইনাল খেলার মধ্য দিয়ে যেন বিয়ের আগেই সব হিসাব-নিকাশ বদলে গেল। আর্জেন্টিনার জন্য মনটা খুব খারাপ। কারণ, এই দলের সঙ্গে ইমোশন ও ভালোবাসা—দুটোই জড়িয়ে আছে। তবে আমি...
ফাইনালের সবচেয়ে বড় ‘এন্টারটেইনার’ ৩ বছরের কেইন ইয়ামাল
খেলাধুলা, সর্বশেষ

ফাইনালের সবচেয়ে বড় ‘এন্টারটেইনার’ ৩ বছরের কেইন ইয়ামাল

|| স্পোর্টস ডেস্ক ||ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে স্পেনের বিশ্বজয়ের ঐতিহাসিক উৎসবে এবার সবচেয়ে বেশি নজর কেড়েছেন লামিন ইয়ামাল নন, বরং তাঁর তিন বছর বয়সী ছোট ভাই কেইন ইয়ামাল। ফাইনাল ম্যাচ শেষে মাঠজুড়ে যখন স্পেনের ফুটবলাররা ট্রফি নিয়ে উদযাপনে মেতে ছিলেন, তখন স্টেডিয়ামের অসংখ্য ক্যামেরার লেন্স ঘুরে যায় ছোট্ট কেইনের দিকে।পুরো টুর্নামেন্টজুড়েই গ্যালারিতে বসা কেইনের নানা অভিব্যক্তি ও দুষ্টুমির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। ফাইনাল খেলা শেষে সে মাঠে নেমে খেলোয়াড়দের সঙ্গে ট্রফি উদযাপনে যোগ দেয়। মাঠে ফুটবল নিয়ে তার ছোটাছুটি এবং নানামুখী মজার মুহূর্ত উপস্থিত দর্শকদের মন জয় করে নেয়।উদযাপনের এক পর্যায়ে মাঠে দায়িত্ব পালন করা এক পুলিশ কর্মকর্তার সঙ্গেও খুনসুটিতে মেতে ওঠে ছোট্ট কেইন। ওই কর্মকর্তা স্নেহবশত নিজের টুপিটি খুলে কেইনের মাথায় পরিয়ে দিলে সেই মিষ্টি মুহূর্তটির ভিডিও দ্রু...
হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: ইরানের কড়া হুঁশিয়ারি
আন্তর্জাতিক, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ

হরমুজ প্রণালী দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না: ইরানের কড়া হুঁশিয়ারি

|| আন্তর্জাতিক ডেস্ক ||যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অব্যাহত থাকলে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে কোনো ধরনের তেল ও গ্যাস পরিবহন করতে দেওয়া হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সোমবার (২০ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।আইআরজিসি দাবি করেছে, মার্কিন সামরিক চাপের মধ্যে জর্ডানের দক্ষিণাঞ্চলীয় ঝুঁকিপূর্ণ পথ ব্যবহার করে চলাচলের চেষ্টা করার সময় হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকার বিস্ফোরণের শিকার হয়েছে। বিস্ফোরণের পর জাহাজ দুটি সম্পূর্ণ অচল হয়ে পড়ে বলেও তাদের পক্ষ থেকে দাবি করা হয়। তবে ক্ষতিগ্রস্ত ট্যাংকার দুটির নাম, কোন দেশের পতাকাবাহী ছিল কিংবা জাহাজের নাবিকদের অবস্থা ও হতাহতের কোনো সুনির্দিষ্ট তথ্য ইরানি বাহিনী প্রকাশ করেনি। এ ছাড়া এ ঘটনার সত্যতাও স্বাধীনভাবে নিশ্চিত করা যা...
৪৮ ঘণ্টার মধ্যে ১০ জেলায় বন্যার শঙ্কা, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি
আবহাওয়া ও পরিবেশ, জাতীয়, সর্বশেষ

৪৮ ঘণ্টার মধ্যে ১০ জেলায় বন্যার শঙ্কা, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি

|| আলোকিত দৈনিক ডেস্ক ||দেশের ১০ জেলায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বন্যার শঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সোমবার (২০ জুলাই) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা তথ্যকেন্দ্র থেকে দেওয়া এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।সতর্কবার্তায় বলা হয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় তিস্তা, ধরলা, সুরমা-কুশিয়ারা, সারিগোয়াইন, যাদুকাটা, সোমেশ্বরী, ভুগাই ও কংস নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এই সময়ে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, সিলেট, সুনামগঞ্জ, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলায় বন্যার উচ্চ ঝুঁকি রয়েছে।এ ছাড়া একই সময়ে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, নওগাঁ ও নাটোর জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।আবহাওয়া ও বৃষ্টির পূর্বাভ...
সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর
জাতীয়, সর্বশেষ

সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

|| আলোকিত দৈনিক ডেস্ক ||নির্বাচনি ইশতেহারের অন্যতম প্রধান অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি পর্যায়ক্রমে সারাদেশে সম্প্রসারণের পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ জুলাই) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের বর্তমান অগ্রগতি এবং ধাপে ধাপে তা দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী কর্মসূচির সফল বিস্তারের লক্ষ্যে একটি বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ, আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।উপকারভোগীদের অধিকার নিশ্চিত করার বিষয়ে সরকারপ্রধান বলেন, দেশের প্রকৃত ও যোগ্য ব্যক্তিদের কাছে ফ্যামিলি কার্ডের সুবিধা কার্যকর, স্বচ...
স্মৃতির পাতায় তালাবা: পর্ব-৬
অভিমত, শিক্ষা ও সাহিত্য (প্রবন্ধ, গল্প, কবিতা, জীবনী), সর্বশেষ

স্মৃতির পাতায় তালাবা: পর্ব-৬

অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়াআমাদের কাজের উৎসাহের বাতিঘর ছিলেন। তখনকার সময়ের বিপ্লবী কণ্ঠস্বর, মাদ্রাসা ছাত্রদের আদর্শিক নেতা, জামিয়তে তালাবায়ে আরাবিয়ার কেন্দ্রীয় সভাপতি, আমার প্রিয় নেতা, যার প্রেরণায় আমরা কাজে উদ্বুদ্ধ হয়েছিলাম। তিনি হলেন অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন। কর্মজীবনে তিনি ঢাকায় একটি কলেজে অধ্যাপনা করতেন।তিনি এখন আর আমাদের মধ্যে নেই। আল্লাহ তাআলা তাঁকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। সাধারণ সম্পাদক ছিলেন এম এম সিরাজুল ইসলাম। কর্মজীবনের তিনি ইসলামী ফাউন্ডেশন-এর পরিচালক ছিলেন। তিনিও আমাদের মধ্যে নেই। আল্লাহ তাঁকেও জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আমি তখন ফেনী জেলার সভাপতি এবং কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক ছিলাম।বর্তমান সময়ের মত মোবাইল বা অনলাইনের কোনো ব্যবস্থাপনা ছিল না। কেন্দ্র থেকে কোনো সার্কুলার দিলে তা হাতে লিখে বা টাইপ করে ডাক...
মানিকগঞ্জে দুরারোগ্য রোগীদের মাঝে চেক বিতরণ করলেন বিমানমন্ত্রী
জাতীয়, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

মানিকগঞ্জে দুরারোগ্য রোগীদের মাঝে চেক বিতরণ করলেন বিমানমন্ত্রী

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জে অসহায় ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের মাঝে এককালীন আর্থিক সহায়তার চেক বিতরণ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। শনিবার (১৯ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এই কর্মসূচি সম্পন্ন হয়।অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের আওতায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়া ও প্যারালাইসিসে আক্রান্ত ১৫ জন রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ৭ লাখ ৫০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।প্রধান অতিথির বক্তব্যে বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, অসহায় ও দুস্থ রোগীদের চিকিৎসা সহায়তায় সরকার সর্বদা আন্তরিক। এ সময় তিনি সমাজের বিত্তবানদেরও মানবিক দায়িত্ববোধ থেকে অসহায় মান...
মানিকগঞ্জে আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠিত করার দায়িত্বে শিক্ষা ক্যাডার জাফর
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠিত করার দায়িত্বে শিক্ষা ক্যাডার জাফর

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||আগামী ১৫ই আগস্টের মধ্যেই সকল সাংগঠনিক ইউনিটকে সচল করা, কেন্দ্র থেকে ওয়ার্ড পর্যন্ত পুনঃসংযোগ স্থাপন, নিষ্ক্রিয়দের সক্রিয় করা, সকল পর্যায়ের জনশক্তিকে আন্দোলনের জন্য প্রস্তুত করে পতিত ফ্যাসিস্ট সরকার প্রধান শেখ হাসিনাকে দেশে ফেরার পথ সুগমের জন্য মহাপরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনে ঘাপটি মেরে থাকা সাবেক আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, পেশাজীবী সংগঠন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষক-কর্মচারী, চিকিৎসক সংগঠন, প্রকৌশলী সংগঠন, আইনজীবী সংগঠন, ধর্মীয় সংগঠন ও প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংগঠনের সাবেক ফ্যাসিস্ট সরকারের সমর্থক-সুবিধাভোগীরা আবার নিষিদ্ধ আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য দেশে বিশৃঙ্খলা ক...
রামকৃষ্ণপুরে যুবদলের সভাপতি মালেক, সম্পাদক আশরাফুল, সাংগঠনিক রবিউল
রাজনীতি, সর্বশেষ, সারাদেশ

রামকৃষ্ণপুরে যুবদলের সভাপতি মালেক, সম্পাদক আশরাফুল, সাংগঠনিক রবিউল

|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||সিরাজগঞ্জের সলঙ্গায় ১নং রামকৃষ্ণপুর ইউনিয়ন যুবদলের আংশিক কমিটি গঠন করা হয়েছে। আজ রবিবার (১৯ জুলাই) বিকেলে সলঙ্গা থানা যুবদলের দলীয় প্যাডে থানা যুবদলের আহবায়ক রাশেদুল হাসান পাপন ও সদস্য সচিব শাহিন রেজা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে রামকৃষ্ণপুর ইউনিয়ন যুবদলের ৬ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন করেন।উক্ত কমিটিতে সভাপতি আব্দুল মালেক, সিনিয়র সহ-সভাপতি জাহিদুল ইসলাম তালুকদার, সহ-সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলামকে মনোনীত করা হয়েছে।ইউনিয়ন যুবদলের নতুন এই নেতৃবৃন্দের খবর প্রকাশ হওয়ায় যুবদল-সহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের দলীয় নেতা-কর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।ইউনিয়ন যুবদলের নতুন এই নেতৃবৃন্দ আগামী দিনে রামকৃষ্ণ...
বৃক্ষরোপণের মধ্য দিয়ে ইবি তালাবার নবগঠিত কমিটির কার্যক্রম শুরু
রাজনীতি, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বৃক্ষরোপণের মধ্য দিয়ে ইবি তালাবার নবগঠিত কমিটির কার্যক্রম শুরু

|| এস এম রেদোয়ানুল হাসান | ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া ইবি শাখার নবগঠিত কমিটি। আজ রবিবার (১৯ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ডায়না চত্বর সংলগ্ন এলাকায় এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয় নিয়ে সংগঠনের নেতৃবৃন্দ ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির চারাগাছ রোপণ করেন।উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন— বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া ইবি শাখার নবনির্বাচিত সভাপতি এস এম শামীম ও সেক্রেটারি খন্দকার আরিফ। এ সময় সংগঠনের সাবেক সভাপতি মো. মাহমুদুল হাসান এবং সাবেক সহ-সভাপতি সাজ্জাতুল্লাহ শেখসহ নবগঠিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থেকে চারাগাছ রোপণ কার্যক্রমে অংশ নেন।বৃক্ষরোপণকালে নেতৃবৃন্দ বলেন, জলব...