রাজকীয় সংবর্ধনায় দেশে ফিরল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
|| স্পোর্টস ডেস্ক ||বিশ্বকাপ জয়ের অসামান্য গৌরব ও ট্রফি নিয়ে দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। গতকাল সোমবার (২০ জুলাই) ২৬ সদস্যের বিজয়ী দলটি স্পেনে পৌঁছালে তাদের রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়। নিজ দেশে ফিরেই খেলোয়াড়েরা প্রথমে রাজপরিবারের সদস্য ও দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরবর্তীতে ছাদখোলা বাসে চড়ে রাজধানী মাদ্রিদের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বিশ্বচ্যাম্পিয়নরা।সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বিজয়ী বীরদের একনজর দেখতে রাজধানীর রাজপথে প্রায় ২০ লাখ মানুষ ভিড় জমান। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন এলাকা থেকে শুরু হওয়া এই বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রাটি ঐতিহ্যবাহী সিবেলেস চত্বরে গিয়ে শেষ হয়, যেখানে খেলোয়াড়দের এক জমকালো নাগরিক সংবর্ধনা দেওয়া হয়।অনুষ্ঠানে স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে বলেন, "আমাদের পাশে থাকার জন্য ও অকৃত্রিম ভাল...










