চার সাংবাদিকের ওপর হামলা: কেএমপিতে এমইউজের স্মারকলিপি
|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||নগরীতে চার সাংবাদিককে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারের দাবিতে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানের কাছে স্মারকলিপি দিয়েছে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনা।রবিবার (১৯ জুলাই) বিকেলে কেএমপি সদর দপ্তরে সংগঠনের নেতারা কমিশনারের হাতে স্মারকলিপি তুলে দেন। এ সময় কেএমপি কমিশনার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। স্মারকলিপি প্রদানকালে অতিরিক্ত পুলিশ কমিশনার শাহনেওয়াজ এবং সহকারী পুলিশ কমিশনার (সিটিএসবি) ত ম রোকনুজ্জামান উপস্থিত ছিলেন।স্মারকলিপিতে তিন দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে, সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে হামলাকারীদের দ্রুত শনাক্ত ও গ্রেফতার, তাদের দৃষ্টান্তমূলক শাস্ত...










