Monday, July 20

বৃক্ষরোপণের মধ্য দিয়ে ইবি তালাবার নবগঠিত কমিটির কার্যক্রম শুরু

|| এস এম রেদোয়ানুল হাসান | ইবি প্রতিনিধি ||

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া ইবি শাখার নবগঠিত কমিটি। আজ রবিবার (১৯ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ডায়না চত্বর সংলগ্ন এলাকায় এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয় নিয়ে সংগঠনের নেতৃবৃন্দ ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির চারাগাছ রোপণ করেন।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন— বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া ইবি শাখার নবনির্বাচিত সভাপতি এস এম শামীম ও সেক্রেটারি খন্দকার আরিফ। এ সময় সংগঠনের সাবেক সভাপতি মো. মাহমুদুল হাসান এবং সাবেক সহ-সভাপতি সাজ্জাতুল্লাহ শেখসহ নবগঠিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থেকে চারাগাছ রোপণ কার্যক্রমে অংশ নেন।

বৃক্ষরোপণকালে নেতৃবৃন্দ বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও ক্যাম্পাসকে আরও সবুজ-শ্যামল করে গড়ে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নবগঠিত কমিটির এই পথচলা আগামীতেও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের কল্যাণ ও গঠনমূলক নানামুখী সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *