
|| আখতার হোসেন হিরন | সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ||
সিরাজগঞ্জের সলঙ্গায় ১নং রামকৃষ্ণপুর ইউনিয়ন যুবদলের আংশিক কমিটি গঠন করা হয়েছে। আজ রবিবার (১৯ জুলাই) বিকেলে সলঙ্গা থানা যুবদলের দলীয় প্যাডে থানা যুবদলের আহবায়ক রাশেদুল হাসান পাপন ও সদস্য সচিব শাহিন রেজা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে রামকৃষ্ণপুর ইউনিয়ন যুবদলের ৬ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন করেন।
উক্ত কমিটিতে সভাপতি আব্দুল মালেক, সিনিয়র সহ-সভাপতি জাহিদুল ইসলাম তালুকদার, সহ-সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলামকে মনোনীত করা হয়েছে।
ইউনিয়ন যুবদলের নতুন এই নেতৃবৃন্দের খবর প্রকাশ হওয়ায় যুবদল-সহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের দলীয় নেতা-কর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।
ইউনিয়ন যুবদলের নতুন এই নেতৃবৃন্দ আগামী দিনে রামকৃষ্ণপুর ইউনিয়নে যুবদলের সকল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে যুবদলকে সুসংগঠিত করে দলের সকল উন্নয়ন মূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ করবে বলে আশা ব্যক্ত করেছেন।
