মধ্যপ্রাচ্য উত্তেজনায় অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৯২ ডলার ছাড়াল
|| আন্তর্জাতিক ডেস্ক ||উপসাগরীয় অঞ্চলে তীব্র সামরিক উত্তেজনার জেরে আন্তর্জাতিক বাজারে ফের বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম। এশিয়ার বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ৯২ ডলার ছাড়িয়ে গেছে।সংবাদ সংস্থা এএফপি’র তথ্য অনুযায়ী, পারস্য উপসাগরীয় এলাকায় যুক্তরাষ্ট্রের রাডার ও আকাশ প্রতিরক্ষা স্থাপনায় ইরানের হামলার খবর প্রকাশ্যে আসার পরই বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের লাফ দেখা যায়।বুধবার (২২ জুলাই) এশিয়ার বাজারে লেনদেন চলাকালে বিশ্ববাজারের মানদণ্ড 'ব্রেন্ট অপরিশোধিত তেল'-এর দাম ১.২ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৯২.০৯ ডলারে পৌঁছায়। যা গত ১১ জুনের পর সর্বোচ্চ। অন্যদিকে, মার্কিন তেলের মানদণ্ড 'ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট' (ডব্লিউটিআই)-এর দাম ১.১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৫.২৩ ডলারে উঠে এসেছে।মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সাথে নতুন করে সংঘাত শুরুর পর মঙ্গলবার তেহরান তাদের হাম...










