Monday, October 5

সর্বশেষ

মানিকগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে আলোচনা সভা
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

মানিকগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে আলোচনা সভা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর মানিকগঞ্জ শাখার উদ্যোগে ‘গ্রাহক সেবা মাস-২০২৬’ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ জুলাই থেকে ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২১ জুলাই) বিকেল ৪টায় শাখা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি মানিকগঞ্জ শাখার শাখা প্রধান ও এসএভিপি মো. আলতাফ হোসাইন।অনুষ্ঠানের শুরুতে গ্রাহকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন জুনিয়র অফিসার মো. লুৎফুর রহমান এবং সিনিয়র অফিসার মো. মিজানুর রহমান। পরে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট আলেমে দ্বীন ও সমাজসেবক মুফতি মাওলানা মোহাম্মদ সাঈদ নূর।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,মাওলানা মো. ফজলুর রহমান, অধ্যক্ষ মাওলানা মো. আতিকুর রহমান, মুহাদ্দিস শেখ মুহাম্মদ সালাউদ্দিন, মাওলানা হাফেজ মো. ক...
অনিয়মের সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জের শিশু হাসপাতালে অভিযান, মুচলেকা দিয়ে সময় ভিক্ষা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ, স্বাস্থ্য

অনিয়মের সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জের শিশু হাসপাতালে অভিযান, মুচলেকা দিয়ে সময় ভিক্ষা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||মানিকগঞ্জের স্বাস্থ্যখাতে চরম নৈরাজ্য, শয্যা জালিয়াতি, সরকারের রাজস্ব ফাঁকি, শিশু হাসপাতালে চিকিৎসার নামে রমরমা বাণিজ্য ও আয়নাবাজি শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর নড়েচড়ে বসেছে জেলার স্বাস্থ্য বিভাগ।বুধবার (২২ জুলাই) দুপুরে সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌসীর নেতৃত্বে মানিকগঞ্জের শিশু অ্যান্ড জেনারেল হাসপাতাল (জয়রা রোডের শিশু হাসপাতাল নামে পরিচিত), মডার্ন ডায়াগনস্টিক সেন্টার এবং আল-রাফি মেডিকেল সেন্টারে অভিযান পরিচালনা করা হয়।অভিযানকালে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর লাইসেন্স, অনুমোদিত শয্যা সংখ্যা, চিকিৎসক ও জনবলের উপস্থিতি, রোগী ভর্তি, চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয় এবং বিভিন্ন অনিয়মের বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।এসময়, মানিকগঞ্জের শিশু অ্যা...
বদলগাছীতে ৫ম শ্রেণির শিক্ষার্থীকে বেধড়ক পেটালেন শিক্ষক
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে ৫ম শ্রেণির শিক্ষার্থীকে বেধড়ক পেটালেন শিক্ষক

|| মোঃ সারোয়ার হোসেন অপু | নওগাঁ প্রতিনিধি ||নওগাঁর বদলগাছীতে পাঠ না পারায় ৫ম শ্রেণির এক শিক্ষার্থীকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে পাঁড়োরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রবিউল ইসলামের বিরুদ্ধে। ঘটনার শিকার ওই শিক্ষার্থী গুরুতর আহত হলেও আতঙ্কে দু'দিন ধরে বিষয়টি গোপন রেখেছিল।জানা যায়, গত সোমবার (২০ জুলাই) ক্লাসে পাঠদানের সময় পড়া বলতে না পারায় অভিযুক্ত শিক্ষক রবিউল ইসলাম বেত দিয়ে ওই শিক্ষার্থীকে এলোপাতাড়ি মারধর করেন। এতে শিশুটির শরীরে মারাত্মক আঘাতের চিহ্ন তৈরি হয়। শারীরিক ও মানসিক যন্ত্রণায় গত দুই দিন রাতে ঘুমাতে না পেরে ডুকরে কেঁদে উঠলে পরিবারকে পুরো ঘটনাটি খুলে বলে সে।শিক্ষার্থীর স্বজনরা এ নিয়ে অভিযুক্ত শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি প্রথমে ঘটনাটি অস্বীকার করেন। তবে পরে যোগাযোগের চেষ্টা করা হলে শিক্ষক রবিউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, "আমি স্কুলে ওদের কোচিং করাই, তাই...
নাগেশ্বরীতে ২৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন এমপি আনোয়ারুল
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে ২৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন এমপি আনোয়ারুল

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ২৪৩ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ বুধবার (২২ জুলাই) উপজেলা প্রশাসন মিলনায়তনে উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশনের উপদেষ্টা ও উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মান্নান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ (২৫) আসনের সংসদ সদস্য এবং ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক আনোয়ারুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এইচ এম খোদাদাদ হোসেন, উত্তর ধরলা উন্নয়ন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আজিজুর রহমান সরকার, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ মিয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ক...
ইবি ক্যাম্পাসকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করার উদ্যোগ উপাচার্যের
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

ইবি ক্যাম্পাসকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করার উদ্যোগ উপাচার্যের

|| এস এম রেদোয়ানুল হাসান | ইবি প্রতিনিধি ||ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব গড়ার লক্ষ্যে ‘ক্লিন ও গ্রিন ক্যাম্পাস’-এর অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থানে ডাস্টবিন স্থাপন করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।‎বুধবার (২২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ঝাল চত্বরে ডাস্টবিন স্থাপনের কর্মসূচি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.কে.এম মতিনুর রহমান।‎‎এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, এস্টেট শাখা প্রধান মো. আলাউদ্দিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) মো. আলীমুজ্জামান (টুটুল)সহ প্রশাসনিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।‎‎উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ.কে.এম মতিনুর রহমান বলেন, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সবার মাঝে সচেতনতা তৈরি করার লক্ষ্যে আমরা ২২টি ডাস্টবিন ২০টা পয়েন্টে স্থাপন করব। ক্যাম্পাস পরিচ্...
মোদির ক্ষমা ও অমিত শাহের পদত্যাগসহ রাহুল গান্ধীর ৫ দফা দাবি
আন্তর্জাতিক, সর্বশেষ

মোদির ক্ষমা ও অমিত শাহের পদত্যাগসহ রাহুল গান্ধীর ৫ দফা দাবি

|| আন্তর্জাতিক ডেস্ক ||দিল্লিতে শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা ও নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে মোদি সরকারের বিরুদ্ধে পাঁচ দফা দাবি উত্থাপন করেছেন ভারতের লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী।দাবিসমূহের মধ্যে রয়েছে—স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, পুলিশি হামলার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্ষমা প্রার্থনা, শিক্ষার্থীদের ওপর মামলা প্রত্যাহার, পার্লামেন্টে এ বিষয়ে আলোচনা এবং শিক্ষা ব্যবস্থার দ্রুত সংস্কার।মঙ্গলবার (২১ জুলাই) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালনের সময় রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রাসহ একাধিক কংগ্রেস নেতাকে আটক করে দিল্লি পুলিশ। রাহুল গান্ধীকে ছত্রসাল স্টেডিয়াম এবং প্রিয়াঙ্কা গান্ধীকে মন্দির মার্গ থানায় নেওয়া হয়। রাতে প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করতে...
প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
বাণিজ্য ও অর্থনীতি, রাজধানী, সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

|| আলোকিত দৈনিক ডেস্ক ||প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) একটি প্রতিনিধিদল। আজ বুধবার (২২ জুলাই) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করে জানান, বৈঠকে বস্ত্রশিল্পের বিদ্যমান সমস্যাগুলো বিস্তারিত পর্যালোচনা ও দ্রুত সমাধানের লক্ষ্যে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।সাক্ষাতকালে দেশের অর্থনীতি ও বস্ত্র খাতের বর্তমান পরিস্থিতি, রপ্তানি সম্ভাবনা এবং টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা হয়। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগী সক্ষমতা বৃদ্ধি ও টেকসই প্রগতির স্বার্থে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় নীতিগত সহায়তা চেয়েছেন বিটিএমএ নেতৃবৃন্দ।শিল্পায়ন, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি ও রপ্তানি আয় বৃদ্ধিতে টেক্সটাইল খাতের অবদানের ভূয়সী প্রশংসা ...
একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
জাতীয়, সর্বশেষ

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

|| আলোকিত দৈনিক ডেস্ক ||জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ১৪ হাজার ৪১ কোটি ২১ লাখ টাকা ব্যয় সম্বলিত আটটি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে।আজ বুধবার (২২ জুলাই) প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভা সচিবালয় কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।অনুমোদিত প্রকল্পগুলোর বাস্তবায়নে বাংলাদেশ সরকার নিজস্ব তহবিল থেকে ১০ হাজার ৪৯৪ কোটি ২১ লাখ টাকা অর্থায়ন করবে এবং বাকি ৩ হাজার ৫৫০ কোটি ৪৪ লাখ টাকা প্রকল্প ঋণ হিসেবে সংস্থান করা হবে।অনুমোদিত আটটি প্রকল্পের মধ্যে তিনটি সম্পূর্ণ নতুন প্রকল্প এবং বাকি পাঁচটি সংশোধিত প্রকল্প বলে সভা সূত্রে জানানো হয়েছে।...
কুড়িগ্রামে ‘বাংলা কিউআর’ কোড ব্যবহারে পূবালী ব্যাংকের ক্যাম্পেইন
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

কুড়িগ্রামে ‘বাংলা কিউআর’ কোড ব্যবহারে পূবালী ব্যাংকের ক্যাম্পেইন

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||ক্যাশলেস বা নগদবিহীন লেনদেনকে আরও সহজ ও নিরাপদ করতে কুড়িগ্রামের নাগেশ্বরীতে ‘বাংলা কিউআর’ কোড ব্যবহারে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে আজ বুধবার (২২ জুলাই) দুপুরে নাগেশ্বরী কলেজ মোড়ে শাখা কার্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসির শাখা ব্যবস্থাপক মো. মাসুদ হোসাইন, মো. রাশিদুল ইসলাম, প্রভাষক রেজাউল করিম রেজা, প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি রফিকুল ইসলাম এবং খাদেমুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন।বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদে বিনির্মাণে নগদবিহীন লেনদেনকে আরো সহজ ও নিরাপদ করতে কিউআর কোডের বিকল্প নেই। ‘বাংলা কিউআর’ কোড ব্যবহারের মাধ্যমে গ্রাহক ও ব্যবসায়ীরা অত্যন্ত সহজে এবং নিরাপদে অর্থ লেনদেন করতে পারবেন।ক্যাম্পেইন চলাকালে ব্যাংকের পক্ষ থেকে স্থানী...
দক্ষ সফটওয়্যার ডেভেলপার গড়তে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে সপ্তাহব্যাপী কর্মশালা শুরু
বিজ্ঞান ও প্রযুক্তি, রাজধানী, শিক্ষাঙ্গন, সর্বশেষ

দক্ষ সফটওয়্যার ডেভেলপার গড়তে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে সপ্তাহব্যাপী কর্মশালা শুরু

|| নিজস্ব প্রতিবেদক ||তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে এবং প্রেসিডেন্সি ইউনিভার্সিটি প্রোগ্রামিং ক্লাবের (পিইউপিসি) আয়োজনে ছয় দিনব্যাপী ‘Full Stack Web Development Workshop 2026’-এর উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন কম্পিউটার ল্যাবে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।কর্মশালার উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের আধুনিক ওয়েব প্রযুক্তিতে দক্ষ করে তোলা। এতে অংশগ্রহণকারীরা MERN Stack—MongoDB, Express.js, React এবং Node.js—ব্যবহার করে বাস্তবধর্মী ফুল স্ট্যাক ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি ও ডিপ্লয়মেন্টের ওপর হাতে-কলমে প্রশিক্ষণ পাবেন।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন এবং সিএসই বিভাগের বিভাগীয় প্...