মিলাদুন্নবী: পর্ব-০১ | বিশ্বনবী মুহাম্মদ মোস্তফা রাহমাতুল্লিল আলামিন (স.)
অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়াআল্লাহ তাআলা এরশাদ করেন وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِين"আমি তো আপনাকে কেবল বিশ্বজগতের জন্য রহমতস্বরূপই প্রেরণ করেছি।"মাহে রবিউল আউয়াল-এর আগমনের সাথে সাথে মোমিনের হৃদয়ে জেগে উঠে এক প্রতিচ্ছবি, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৃষ্টি জগতের প্রভু হলেন রাব্বুল আলামিন। তিনি সৃষ্টি করলেন সর্বশেষ সর্বশ্রেষ্ঠ আমাদের প্রিয় রাসূল মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাহমাতুল্লিল আলামিন করে। আজ প্রত্যেকটি মোমিনের ঘরে ঘরে হৃদয়ে রাসূলের আগমনের ধ্বনি প্রতিধ্বনি বেজে উঠেছে। রসুলের মহব্বতের নেই কোনো কমতি। প্রকৃতপক্ষে কোন কোন কর্মে রাসূলের মহব্বত প্রকাশ পাবে এবং রাসূলের প্রিয় হতে পারবে, সেটি হয়তো আজও অনেকে জানে না। বা জানার চেষ্টা করে না। আমলের কমতি হলেও কিছু ক্ষেত্রে ঈমানী ...










