
|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক (বেলকুচি, সিরাজগঞ্জ) ||
সিরাজগঞ্জের বেলকুচিতে বাংলাদেশ মুজাহিদ কমিটি বেলকুচি উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল ওয়াজ মাহফিল ও হালকায় জিকির অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ৩টায় পবিত্র কোরআন তেলাওয়াত ও হামদ-নাত পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানটির কার্যক্রম শুরু হয়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের প্রখ্যাত ইসলামিক ব্যক্তিত্ব ও মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম। অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমীরুল ইসলাম খান আলীম, এমপি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতী হাজী নূরুন নাবী।
বেলা ৩টা থেকে শুরু হওয়া এই মাহফিলে আমন্ত্রিত বিশিষ্ট ওলামায়ে কেরাম ও বক্তারা কোরআন ও সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন। এরপর রাত ৮টা ৫০ মিনিটে প্রধান অতিথির আলোচনা শুরু হয়। ওয়াজ ও আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা বিপুল পরিমাণে অংশ নেন।
