Wednesday, August 19

সর্বশেষ

চিলমারীতে বাল্যবিবাহ নিরোধ ও স্বাস্থ্য উন্নয়নে সচেতনতামূলক আলোচনা সভা
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

চিলমারীতে বাল্যবিবাহ নিরোধ ও স্বাস্থ্য উন্নয়নে সচেতনতামূলক আলোচনা সভা

|| বদরুদ্দোজা বুলু | চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়নে বাল্যবিবাহ নিরোধ ও কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য উন্নয়নে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) এ সচেতনতামূলক সভার আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ এবং কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস।আলোচনা সভায় বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, শিক্ষক, জনপ্রতিনিধি ও সমাজের সচেতন মানুষের ভূমিকা এবং কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষার নানা দিক নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন অতিথিরা।বক্তারা বলেন, "বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এটি কিশোর-কিশ...
দুদকের মামলার আসামি, তবুও গুরুত্বপূর্ণ দায়িত্বে এস এম মুরাদ
অপরাধ, আইন ও আদালত, সর্বশেষ, সারাদেশ

দুদকের মামলার আসামি, তবুও গুরুত্বপূর্ণ দায়িত্বে এস এম মুরাদ

||শেখ শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||২৫০ শয্যাবিশিষ্ট খুলনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এস এম মুরাদ হোসেনের বিরুদ্ধে হাসপাতালের বিভিন্ন কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এর মধ্যে সবচেয়ে গুরুতর অভিযোগগুলোর একটি হলো করোনা পরীক্ষার ফি আত্মসাতের মামলা। ওই মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দাখিল করা অভিযোগপত্রে তার নাম আসামি হিসেবে রয়েছে। এরপরও তিনি খুলনা জেনারেল হাসপাতালের গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বে বহাল রয়েছেন।হাসপাতালের বিভিন্ন সূত্রের অভিযোগ, রিকুইজিশন তৈরি, রোগীদের খাবারের বিল, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও লিনেন সরবরাহের বিল, ইউজার ফি এবং বিভিন্ন ক্রয়সংক্রান্ত কমিটিতে দায়িত্ব পালনের সুযোগকে কাজে লাগিয়ে একটি প্রভাবশালী বলয় তৈরি হয়েছে। এই বলয়ের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। যদিও এসব অভিযোগের স্বতন্ত্র প্রমাণ ও দায় নি...
পানছড়িতে ওএমএস-এর চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

পানছড়িতে ওএমএস-এর চাল ওজনে কম দেওয়ার অভিযোগ

|| খাগড়াছড়ি প্রতিনিধি ||খাগড়াছড়ির পানছড়িতে খোলা বাজারে বিক্রি করা (ওএমএস) চাল ও আটা ওজনে কম দেওয়ার মারাত্মক অভিযোগ উঠেছে ডিলার মেসার্স জামান এন্টারপ্রাইজের বিরুদ্ধে।সোমবার (১৭ আগস্ট ২০২৬) সকালে চাল ও আটা বিতরণের সময় সরেজমিনে দেখা যায়, প্রতি ৫ কেজির চাল ও আটার বরাদ্দে ২০০ গ্রাম থেকে ৫০০ গ্রাম পর্যন্ত কম দেওয়া হচ্ছে।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমরা গরিব মানুষ, তাই কম দামে চাল-আটা কিনতে আসি। কিন্তু এখানে এসে দেখি প্রতি ৫ কেজিতে ২০০ থেকে ৫০০ গ্রাম পর্যন্ত কম দেয়। এ বিষয়ে কথা বললে বলা হয় গুদাম থেকেই নাকি কম এসেছে। এভাবে চাল কম পেলে আমাদের সংসার চালানো কঠিন হয়ে পড়ে। আমরা প্রশাসনের কাছে বিষয়টি দ্রুত তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।"ওজনে কম দেওয়ার বিষয়টি স্বীকার করে ডিলার মেসার্স জামান এন্টারপ্রাইজের মালিক নুরুজ্জামান বলেন, খাদ্যগুদাম...
​নিষিদ্ধ আ’লীগের অপতৎপরতার বিরুদ্ধে ইবি ছাত্রদলের বিক্ষোভ
রাজনীতি, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

​নিষিদ্ধ আ’লীগের অপতৎপরতার বিরুদ্ধে ইবি ছাত্রদলের বিক্ষোভ

​|| এস এম রেদোয়ানুল হাসান | ইবি প্রতিনিধি ||​সারাদেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। সোমবার (১৭ আগস্ট) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন থেকে মিছিলটি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সেটি প্রশাসন ভবনের সামনে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।​ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমী মিথুন, সদস্য সচিব রাফিজ আহমেদ এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে যুগ্ম আহ্বায়ক নুর উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, সাব্বির হোসাইন, আবু সাঈদ রনি, রাকিব হাসান সাক্ষর, তাপস অধিকারী, তানভীর সিদ্দিকী, আল আমিন, রিফাত হোসাইন, আরিফুর ইসলাম জনি, আসাদ তৌফিক, নয়ন হোসেন, সৈয়দ মোহাম্মদ আলী ও সানভীর অনিক এবং সদস্য কে এম আবিদুজ্জামান, সাহরিয়ার রশিদ নিলয়, রিয়াজ উদ্দিন, মেহমুদ হাসান উৎস...
তানজিমুল উম্মাহ মাদরাসা আধুনিক ও যুগোপযোগী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত: এস এম জাহাঙ্গীর
শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

তানজিমুল উম্মাহ মাদরাসা আধুনিক ও যুগোপযোগী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত: এস এম জাহাঙ্গীর

|| গাজীপুর প্রতিনিধি ||মাদরাসা শিক্ষার পাশাপাশি আধুনিক ও যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত হওয়ার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে তানজিমুল উম্মাহ মাদরাসা বলে মন্তব্য করেছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।তিনি বলেন, "ধর্মীয় শিক্ষার সঙ্গে আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষার সমন্বয়ের মাধ্যমে শিক্ষার্থীদের গড়ে তুলছে তানজিমুল উম্মাহ মাদরাসা। মাদরাসায় পড়াশোনা করেও যে বিশ্বমানের আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়া সম্ভব, এ প্রতিষ্ঠান তার উজ্জ্বল উদাহরণ।"সোমবার (১৭ আগস্ট) তানজিমুল উম্মাহ আলিম মাদরাসার অডিটোরিয়ামে আয়োজিত বার্ষিক পুরস্কার বিতরণী উৎসব-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তানজিমুল উম্মাহ আলিম মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল এইচ এম আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় এবং তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুল্লাহ মুহাম্মাদ ইকবাল...
বদলগাছীতে রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগ, ১০-১২ লাখ টাকার রেণু মাছ ধ্বংস
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

বদলগাছীতে রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগ, ১০-১২ লাখ টাকার রেণু মাছ ধ্বংস

​|| সারোয়ার হোসেন অপু | জেলা প্রতিনিধি (নওগাঁ) ||​নওগাঁর বদলগাছীতে রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগ করে বিপুল পরিমাণ রেণু মাছ ধ্বংস করার অভিযোগ উঠেছে। এতে চাষির প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।​জানা যায়, উপজেলা সদরের লেখক অফিস সংলগ্ন ও বদলগাছী মহিলা ডিগ্রি কলেজের পেছনে অবস্থিত পিন্ডিরা মৌজার ১.২০ একর আয়তনের (দলা পুকুর) পুকুরটির যৌথ মালিক মোঃ মোশাররফ হোসেন সরদার, মৃত নূর মোহাম্মদ মেম্বারের সন্তানরা, মৃত ইসমাইল হোসেনের সন্তানরা এবং আলী হাসান বুলবুল। কাষ্টডোব গ্রামের জাফর আলীর ছেলে মোঃ এনামুল হক ২০২৬ সালের জানুয়ারি থেকে ২০২৮ সালের জানুয়ারি পর্যন্ত তিন বছর মেয়াদে ৩ লাখ ৫০ হাজার টাকায় পুকুরটি লিজ নেন।​লিজ নেওয়ার পর এনামুল হক রুই, কাতলা ও মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ শুরু করেন। তবে গত মাসে কে বা কাহারা রাতের আঁধারে পুকুরে প্রথম দফায় বিষ প্রয়োগ করে। বিষয়টির ভয়াব...
সুবিপ্রবি উপাচার্যের শিক্ষাজীবন নিয়ে অপপ্রচার উদ্দেশ্যপ্রণোদিত: ১২ বছরে দাখিল পাসের ইতিহাস ও বাস্তবতা
বিশেষ সংবাদ, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সারাদেশ

সুবিপ্রবি উপাচার্যের শিক্ষাজীবন নিয়ে অপপ্রচার উদ্দেশ্যপ্রণোদিত: ১২ বছরে দাখিল পাসের ইতিহাস ও বাস্তবতা

|| নিজস্ব প্রতিবেদক ||সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. জাকির হুসাইনের শিক্ষাজীবন নিয়ে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার ও সম্মানহানির চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। উপাচার্যের ১২ বছর বয়সে দাখিল পাস এবং একই বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও মাদ্রাসা-ই-আলিয়া ঢাকা থেকে কামিল পাসের বিষয়টিকে 'অসংগতি' হিসেবে প্রচার করা হলেও, তৎকালীন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার সঠিক ইতিহাস ও প্রাতিষ্ঠানিক নিয়ম না জানার কারণেই এই বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে বলে মনে করছেন শিক্ষাবিদ ও ওয়াকিফহাল মহল।নথিপত্র ও ঐতিহাসিক তথ্যানুযায়ী, বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষাকে এসএসসি (SSC) সমমানের মর্যাদা দেওয়া হয়েছিল ১৯৮৫ সালে। এর আগে অর্থাৎ ১৯৭৫ সালে যখন ড. জাকির হুসাইন দাখিল পাস করেন, তখন এটি কোনোভাবেই এসএসসির সমমান ছিল না। তখনক...
হরমুজকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড করার ঘোষণা ট্রাম্পের, আদৌ কি তা সম্ভব?
আন্তর্জাতিক, সর্বশেষ

হরমুজকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড করার ঘোষণা ট্রাম্পের, আদৌ কি তা সম্ভব?

|| আন্তর্জাতিক ডেস্ক ||ইরানের সঙ্গে চলমান সংঘাতের মাঝেই কৌশলগতভাবে অতীব গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আন্তর্জাতিক আইন ও সংবিধান বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের এই ঘোষণা আইনত ও বাস্তবে কার্যকর করার কোনো সুযোগ নেই।সংবাদমাধ্যম আল জাজিরার এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার নিউইয়র্কের এক অনুষ্ঠানে ট্রাম্প দাবি করেন—ইরানকে পরাজিত করার পর হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড করা হবে এবং সেখানে মার্কিন নৌ অবরোধের কারণে জলপথটি ইতোমধ্যেই কার্যত যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে।ট্রাম্পের এ দাবিকে ‘অর্থহীন’ বলে উড়িয়ে দিয়েছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি এবং বিচার বিভাগের প্রধান স্পষ্ট জানিয়েছেন, কোনো আদেশ বা বক্তব্যের মাধ্যমে হরমুজ প্রণালি দখল করা সম্ভ...
কাদিয়ানী, বাহাই, হেযবুত তওহীদ ও আহলে কোরআনের অপতৎপরতা বন্ধের দাবি ইসলামী ঐক্য আন্দোলনের
ধর্ম ও দর্শন, রাজধানী, সর্বশেষ

কাদিয়ানী, বাহাই, হেযবুত তওহীদ ও আহলে কোরআনের অপতৎপরতা বন্ধের দাবি ইসলামী ঐক্য আন্দোলনের

|| নিজস্ব প্রতিবেদক ||কাদিয়ানী (আহমদিয়া), বাহাই, হেযবুত তওহীদ এবং কথিত ‘আহলে কোরআন’ ফেরকার ভণ্ডামি, বিভ্রান্তিকর আকিদা ও ঈমানবিধ্বংসী অপতৎপরতার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে বাংলাদেশে এদের সকল কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়েছেন ইসলামী ঐক্য আন্দোলনের আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া ও সেক্রেটারি জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান। আজ সোমবার (১৭ আগস্ট) দেওয়া এক যৌথ বিবৃতিতে তারা এই দাবি জানান।বিবৃতিতে শীর্ষ দুই নেতা বলেন, "কাদিয়ানী, বাহাই, হেযবুত তওহীদ ও তথাকথিত 'আহলে কোরআন'—এই গোষ্ঠীগুলো বহুরূপে ও সুসংগঠিতভাবে এ দেশের সাধারণ মুসলমানদের ঈমান-আকিদা বিনষ্ট করার পাঁয়তারা চালিয়ে আসছে। কাদিয়ানীরা শেষ নবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর 'খাতামুন্নাবিয়্যীন' আকিদাকে অস্বীকার করে স্পষ্টত কাফের ও অমুসলিম হয়েছে। একই সাথে বাহাই, হেযবুত তওহীদ এবং সুন্নাহকে অস্বীকারকারী 'আহলে ...
নাগেশ্বরীতে বণিক সমিতি সভাপতির বাড়িতে অভিযান, ২৫ লাখ টাকার ভারতীয় কাপড় জব্দ
অপরাধ, আইন ও আদালত, বাণিজ্য ও অর্থনীতি, সর্বশেষ, সারাদেশ

নাগেশ্বরীতে বণিক সমিতি সভাপতির বাড়িতে অভিযান, ২৫ লাখ টাকার ভারতীয় কাপড় জব্দ

|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদক, চোরাচালান ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে সাঁড়াশি অভিযান চালিয়ে নাগেশ্বরী বণিক সমিতির সভাপতি ফজলুল হক ফজলুর বাড়ি থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই কাপড় জব্দ করেছে পুলিশ। অভিযানে মোট ২৬৮ পিস থান কাপড় উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ লাখ টাকা।রবিবার (১৬ আগস্ট) রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত নাগেশ্বরী উপজেলার বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার (অতিরিক্ত দায়িত্বে নাগেশ্বরী সার্কেল) মুনতাসির মামুন মুন, নাগেশ্বরী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক প্রধান এবং পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এ অভিযান চালায়।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী উপজেলা সদরের দয়াময়ী পাইলট স্কুল সংলগ্ন...